প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   দাজ্জালীয় সভ্যতা কোথায় নিয়ে যাচ্ছে...

দাজ্জালীয় সভ্যতা কোথায় নিয়ে যাচ্ছে বিশ্বকে? (র্পব ২)

১৭ জুন ২০১৮ ০৯:১২ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোখলেছুর রহমান সুমন:
গতকালের আলোচনায় উঠে এসেছিল দাজ্জালের পরিচিতির দিকটি, অর্থাৎ ‘পাশ্চাত্যের স্রষ্টাহীন বস্তুবাদী যান্ত্রিক সভ্যতা’ই যে আল্লাহর রসুল বর্ণিত দানব দাজ্জাল তা পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছিল সেখানে। আজ আমরা তুলে ধরব দাজ্জালের ভয়াবহতা ও সঙ্কটের চিত্র।
ধর্মহীন, স্রষ্টাহীন ও বস্তুবাদী যান্ত্রিক সভ্যতা অর্থাৎ দাজ্জালের সৃষ্ট ফেতনার ভয়াবহতা কতখানি তা বুঝতে এটুকু জানাই যথেষ্ট যে, নুহ (আ.) থেকে শেষ নবী পর্যন্ত কোনো নবীই বাদ যাননি যাঁরা তাঁদের নিজ নিজ উম্মাহকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন নি। উপরন্তু যে মহামানব মাত্র ২৩ বছরের নবুয়্যতি জিন্দেগীতে পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় বিপ্লবটি ঘটালেন সেই বিশ্বনবী মোহাম্মদ (সা.) যখন নিজে আল্লাহর কাছে দাজ্জালের ফেতনা থেকে পানাহ চাইলেন (বোখারী) তখন আর বুঝতে বাকি থাকে না- এই দাজ্জালের সঙ্কট কত তীব্র সঙ্কট, এই দাজ্জালের ভয়াবহতা কত অকল্পনীয় ভয়াবহতা!
আল্লাহর রসুল আদম (আ.) থেকে কেয়ামত পর্যন্ত মানুষের ইতিহাসের সবচাইতে বড় ঘটনা বলেছেন দাজ্জালের জন্মকে। কেন বলেছেন তা এখন বোঝা যাচ্ছে। অন্য কিছু বাদ দিলেও গত শতাব্দীতে এই সভ্যতা মাত্র কয়েক বছরের ব্যবধানে যে দুই দুইটি বিশ্বযুদ্ধ ঘটিয়ে ১৩ কোটি বনি আদমের প্রাণ কেড়ে নিয়েছে এবং বর্তমানে সারা পৃথিবীকে ভয়াবহ পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে- সেটাই কি মানব ইতিহাসে অতীতে কখনও ঘটেছে? তবে শুধু যুদ্ধের মধ্যেই দাজ্জালের সঙ্কট সীমাবদ্ধ নয়, মানবজীবনের প্রতিটি অঙ্গনে, প্রতিটি অধ্যায়ে এই দাজ্জালীয় অপশক্তিটি ‘মারণঘাতি’ ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে।
দাজ্জাল তথা পাশ্চাত্যের বস্তুবাদী স্রষ্টাহীন সভ্যতা কী চায়? সে চায় মানুষ তার ব্যক্তিগত জীবনে যার ইচ্ছা উপাসনা করুক, যে দেবতার ইচ্ছা পূজা করুক, যত খুশি নামাজ-রোজা করুক, অর্থাৎ ব্যক্তিগত জীবনে ধর্মচর্চা করে আসমান-জমিন ভরিয়ে ফেলুক তাতে দাজ্জালের আপত্তি নেই। কিন্তু ভুলেও যেন মানুষ জাতীয় জীবনে ধর্মকে টেনে না আনে! জাতীয় জীবনে আল্লাহর কোনো স্থান নেই, সে স্থান দাজ্জাল তার নিজের জন্য পাকাপোক্ত করে নিয়েছে। মানুষ সব বলতে পারবে শুধু আল্লাহর সার্বভৌমত্বের কথা বলতে পারবে না, কারণ সার্বভৌমত্ব কেবল দাজ্জালের। মানুষ যার ইচ্ছা হুকুক মানতে পারে- সে রাজার হুকুম মানতে চাইলে মানুক (রাজতন্ত্র), একনায়কের হুকুম মানতে চাইলে মানুক (স্বৈরতন্ত্র), সংখ্যাগরিষ্ঠ জনগণের হুকুম মানতে চাইলে মানুক (গণতন্ত্র), সমাজের বিশেষ কোনো শ্রেণির হুকুম মানতে চাইলে মানুক (সমাজতন্ত্র), দাজ্জালের তাতে আপত্তি নেই, শুধু আপত্তি আল্লাহর হুকুম মানতে চাইলে। অথচ পৃথিবীর ইতিহাসে মানুষ বরাবরই আল্লাহর হুকুম মেনেই জীবনযাপন করে এসেছে। ধর্মের হাত ধরেই রচিত হয়েছে মানুষের ইতিহাসের সোনালী অধ্যায়গুলো। দাজ্জাল সেই ধর্মকেই সেকেলে ও কুসংস্কার আখ্যা দিয়ে জাতীয় জীবন থেকে নির্বাসন দেওয়ার ফল হলো এই যে, পৃথিবীতে সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়, বৈধ-অবৈধ’র কোনো পার্থক্য আর রইল না। আজ পৃথিবীতে ন্যায়-অন্যায়ের স্বীকৃত কোনো মানদণ্ড নেই। কোনটা ন্যায় তা ঠিক করে দিচ্ছে কোথাও সংখ্যাগরিষ্ঠ জনগণ, কোথাও সমাজের বিশেষ একটি শ্রেণি, কোথাওবা কেবলই শাসকের পেশীশক্তি। ফলাফল? অন্যায়, অবিচার, অশান্তি ও অনিরাপত্তা।
হাদিসে এসেছে, দাজ্জাল যেটাকে জান্নাত বলবে সেটা হবে জাহান্নাম, আর যেটাকে জাহান্নাম বলবে সেটা হবে জান্নাত- যেন বর্তমান পরিস্থিতি স্বচক্ষে দেখে দেখে রসুল কথাগুলো বলেছেন। দাজ্জালের জাহান্নামে যাওয়ার সাহস কার আছে? সমস্ত পৃথিবীর মানুষ এখন তাই দাজ্জালের জান্নাতে যেতে উদগ্রীব। কিন্তু বাস্তবে যে সেটা জাহান্নাম তা পৃথিবীর দিকে এক নজর তাকালেই বোঝা যায়। এই মুহূর্তে পৃথিবীর ছয় কোটি মানুষ উদ্বাস্তু। খাবারের অভাবে প্রাণের ঝুঁকিতে ধুকছে কোটি কোটি বনি আদম। অথচ পৃথিবীতে সম্পদের অভাব নেই। এই গ্রহেরই এমন রাষ্ট্র আছে যার রাষ্ট্রপ্রধানরা টাকা খরচ করবেন কোথায় তা ভেবে পাচ্ছেন না। শুধু ২০১৬ সালে বিশ্বে সামরিক খাতে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, হিসাব করে দেখা যাচ্ছে এই টাকায় ৩৮৩ বার আফ্রিকার দুর্ভিক্ষ দূর করা সম্ভব হত। একদিকে মানুষ না খেতে পেয়ে প্রাণ হারাচ্ছে, অন্যদিকে মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে হাজার হাজার কোটি ডলার দিয়ে মানুষকেই মারার অস্ত্রপাতি তৈরি করা হচ্ছে, এই হচ্ছে দাজ্জালের জান্নাত!
অন্যদিকে দাজ্জাল অর্থাৎ পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতা দিবারাত্রি যেই ধর্মকে অশান্তি (জাহান্নাম) ও নিপীড়নের কল বলে অপপ্রচার চালায় সেই ধর্মের শাসন এমন সমাজ প্রতিষ্ঠা করেছিল যে মানুষ দরজা খুলে ঘুমাত, স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে নামাজ পড়তে যেত, কেউ অপরাধ করলে নিজেই নিজের বিচার দাবি করত! ইসলামের স্বর্ণযুগে মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, মানুষ যাকাত দেবার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত, কিন্তু গ্রহণ করার মতো লোক পাওয়া যেত না। শহরে-বন্দরে লোক না পেয়ে অনেকে উটের পিঠে মালামাল চাপিয়ে মরুভূমিতে ঘুরে বেড়াত যাকাত গ্রহণকারীর সন্ধানে। এগুলো ইতিহাস। অর্থাৎ দেখা গেল পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতা যেটাকে বলল স্বর্গ সেটা আসলে নরক, আর যেটাকে বলা হলো নরক, সেটাই যুগ যুগ ধরে মানুষকে স্বর্গসুখ দিয়ে এসেছে, আজও দিতে সক্ষম, যদিও দাজ্জাল তা হতে দেবে না।
দাজ্জালের ডান চোখ অন্ধ বলে এই সভ্যতা জীবনের আত্মা ও পরকালের দিকটি একেবারেই দেখতে পায় না। কেবল বাম চোখ দিয়ে সে জীবনের একটি দিক, দেহের দিক, বস্তুর দিক, ভোগের দিক দেখতে পায়। তাই বস্তু ও দেহ নিয়েই এই সভ্যতার যত মাথা ব্যথা, অথচ কিনা একই সময়ে মানুষের আত্মিক জগতে চলছে ভয়াবহ দুর্ভিক্ষ। মানুষের আত্মা মরে যাচ্ছে। সমাজে এক ফোঁটা দয়া নেই, মায়া নেই, ভালোবাসা নেই। একের দুঃখে দশের সাড়া নেই। ত্যাগ নেই, উৎসর্গ নেই। অন্যায়ের প্রতি ঘৃণা নেই। ন্যায়ের প্রতি শ্রদ্ধা নেই। সত্যের কদর নেই। সততার মূল্য নেই। কিন্তু আফসোস! দেহ নিয়ে যে সভ্যতার এত টেনশন, আত্মার এই ত্রাহী অবস্থার দিকে একপলক চেয়ে দেখার ফুসরতও তার নেই। মানুষ এখন দেহের দাস, ভোগের দাস, প্রবৃত্তির দাস, অর্থের দাস। অর্থ ও ভোগের পেছনে নিরন্তর ছুটে চলাই যেন তার ‘ধর্ম’। আবার ¯্রষ্টাকে যেহেতু ভুলে যাওয়া হয়েছে, পরকালের জবাবদিহিতার ভয় গেছে কেটে, সুতরাং এই ছোটাছুটিতে ন্যায়-অন্যায় বা নৈতিকতা-অনৈতিকতার বালাইও আর থাকছে না।
আজ দার্শনিকরা বলছেন ‘অর্থনৈতিক সমস্যাই মানুষের মূল সমস্যা’। শিশুকে শেখানো হচ্ছে, লেখাপড়া করে যে/গাড়ি-ঘোড়া চড়ে সে। তরুণ-তরুণীদেরকে শেখানো হচ্ছে, পরিশ্রম কর, ক্যারিয়ার গড়, যত পারো টাকা কামাও, সঞ্চয় করো, গাড়ি-বাড়ি কেন, জীবনকে উপভোগ করো। মানুষ এই পাশবিক জীবনযাপনকেই ‘মানবজীবন’ মনে করছে, যার মূলমন্ত্র হচ্ছে ‘স্বার্থ’। একটি কুকুরও সমাজের কিছু না কিছু উপকারে লাগে। কিন্তু এই পৃথিবীতে লক্ষ-কোটি মানুষ জন্মাচ্ছে, খাচ্ছে-দাচ্ছে, বংশবিস্তার করছে, জৈবিক চাহিদা মিটিয়ে মরে যাচ্ছে- সমাজের কোনো উপকারে লাগছে না। এভাবে দাজ্জাল আত্মিকভাবে, চারিত্রিকভাবে, নৈতিকভাবে সমগ্র মানবজাতিকে ধ্বংস করে ফেলছে। কিন্তু তাতে কি, মানবতার শত্রু হলেও দাজ্জালকেই মানুষ প্রভু বলে মেনে নিয়েছে। তার অবাধ্য হবার সাধ্য কারো নেই। যদি পৃথিবীর কোনো রাষ্ট্র বা কোনো গোষ্ঠী দাজ্জালের হুকুম মানতে অস্বীকার করে, যেমন ধরা যাক মুসলিম জনগোষ্ঠীর কথা, এদের মধ্যে কোনো রাষ্ট্র দাজ্জালের অবাধ্য হলে তার বিরুদ্ধে প্রথমত দাজ্জাল তার মিডিয়া ও অর্থবল প্রয়োগ করে, প্রয়োজনে ঐ রাষ্ট্রের বিরুদ্ধে অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করে এবং তাতেও কাজ না হলে সামরিক হামলা করে ঐ রাষ্ট্রটিকে দখল করে তার পছন্দসই ও তল্পিবাহক সরকার ক্ষমতায় বসিয়ে দেয়। এমনটা যে হবে তা আল্লাহর রসুল বলে গেছেন, শুধু আক্ষরিকভাবে ‘অবরোধ’ ও ‘নিষেধাজ্ঞা’ শব্দ দুইটি ব্যবহার না করে।
কিছু বিপথগামী মানুষের সন্ত্রাসী হামলার সূত্র ধরে দাজ্জাল তার মিডিয়ার মাধ্যমে পৃথিবীবাসীকে বোঝাচ্ছে, ‘দ্যাখো দ্যাখো, মুসলমানরা কত সন্ত্রাসী জাতি! এরা কত রক্তপিপাসু।’ মানুষ সেটাই বিশ্বাস করছে। কিন্তু অন্যদিকে দাজ্জালীয় তাণ্ডবে সিরিয়া ধ্বংস হলেও, ইরাক ধ্বংস হলেও, আফগানিস্তান ধ্বংস হলেও, লিবিয়া ধ্বংস হলেও, ইয়েমেন ধ্বংস হলেও, লক্ষ লক্ষ মুসলিমের রক্ত ঝরলেও, লক্ষ লক্ষ মুসলিম নারী সম্ভ্রম হারালেও, কোটি কোটি মুসলিম উদ্বাস্তু হলেও- কেউ সাম্রাজ্যবাদী পরাশক্তিদেরকে সন্ত্রাসী বা জঙ্গি বলছে না। সবাই চেয়ে চেয়ে ধ্বংসযজ্ঞ দেখছে শুধু। কারণ আর কিছু নয়, ‘Might is Right’ শক্তিমানের কথাই ঠিক।
তবে এই দানব দাজ্জাল চিরস্থায়ী নয়, এরও ধ্বংস আছে, পরিণতি আছে। ক্রমশই দাজ্জাল তার সেই পরিণতির দিকে এগিয়ে চলছে। কিন্তু এগিয়ে চলছে পুরো মানবজাতিকে সঙ্গে নিয়ে। কারণ মানুষ তাকে তাদের রব বলে মেনে নিয়েছে, তার পদতলে সেজদায় প্রণত হয়ে আছে। এই মানুষকে এখন উপলব্ধি করতে হবে তারা কোথায় যাচ্ছে, দাজ্জাল তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে।
এই সময়টি আসবে বলেই সেই নুহ (আ.) থেকে শেষ রসুল (সা.) পর্যন্ত প্রত্যেক নবী-রসুল দাজ্জালের ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন। আখেরী নবী তো রূপকভাবে দাজ্জালের খুঁটি-নাটি পর্যন্ত বর্ণনা করে গেছেন যাতে এই ক্রান্তিকালে তাঁর উম্মাহ কোনো ভুল সিদ্ধান্ত না নেয়, তারা যেন দাজ্জালকে চিনতে পারে ও তার অন্ধ অনুসরণ করা থেকে বিরত হতে পারে। তারপরও যদি আমরা দাজ্জালকে ‘দাজ্জাল’ হিসেবে চিনতে না পারি এবং মানবতার এই মহাশত্রুর অন্ধ অনুসরণ থেকে বিরত না হই তাহলে এ কথা বলাই যায় যে, দাজ্জালের সাথে সাথে ‘মৃত্যু’ হবে এই মুসলিম নামধারী জনগোষ্ঠীরও। তার পূর্বেই যেন আল্লাহ সবাইকে দাজ্জালকে চেনার ও প্রতিরোধ করার তওফিক দান করেন সেটাই আমাদের প্রত্যাশা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

এআই দিয়ে হয়রানি বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান পরীমনির!

এআই দিয়ে হয়রানি বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান পরীমনির!
ঢালিউড অভিনেত্রী পরীমনির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ও বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এ নিয়ে বিব্রতকর…
 ১৯ অক্টোবর ২০২৬    বিনোদন

‘পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি’, জানালেন রুমিন ফারহানা!

‘পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি’, জানালেন রুমিন ফারহানা!
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এক মাস ধরে শাড়ি জমিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পূজার সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর জন্য আলাদা শাড়ি…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন পূজামণ্ডপ

এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন পূজামণ্ডপ
শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ পরিদর্শনে এক দিনে দেশের তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে গিয়ে…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়, রিজিজুকে জবাব থারুরের!

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়, রিজিজুকে জবাব থারুরের!
ভারতের সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের তুলনা টেনে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য শশী থারুর। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর…
 ১৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী

সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী
সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)…
 ১৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গোৎসবের নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা: ফার্মগেট মণ্ডপ পরিদর্শন করলেন মহাপরিচালক

দুর্গোৎসবের নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা: ফার্মগেট মণ্ডপ পরিদর্শন করলেন মহাপরিচালক
শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর রাখতে বাহিনীর সদস্যদের নিরাপত্তা দায়িত্ব সরেজমিনে তদারকি করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা

প্রতিষ্ঠান অকার্যকর বলেই প্রতিমন্ত্রীকে রাস্তায় নামতে হয়: হাসনাত

প্রতিষ্ঠান অকার্যকর বলেই প্রতিমন্ত্রীকে রাস্তায় নামতে হয়: হাসনাত
মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ তিনজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা

দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিংয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিংয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
কুমিল্লা প্রতিনিধি:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে প্রতিদিন দীর্ঘ ও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। নির্দিষ্ট কিছু পরিবহন কোম্পানির দায়িত্বহীনতা এবং মহাসড়কে দীর্ঘ সময়…
 ১৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারায়ণগঞ্জে দুর্গাপূজার আয়োজনে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত!

নারায়ণগঞ্জে দুর্গাপূজার আয়োজনে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত!
বাংলাদেশে প্রথমবার দুর্গাপূজার আয়োজন দেখতে এসে মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে নৃত্যশিল্পী,…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা

জামায়াত নেতার বক্তব্যে ব্যথিত ইশরাক, বললেন ‘জীবন বাজি রেখে গিয়েছি’

জামায়াত নেতার বক্তব্যে ব্যথিত ইশরাক, বললেন ‘জীবন বাজি রেখে গিয়েছি’
জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যে ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, নিজের রাজনৈতিক দল থেকে কোনো ষড়যন্ত্রের শিকার…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা!

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা!
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নূরুল হকের পরিবার ক্ষতিপূরণের অর্থ পাওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সোমবার (১৯…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম!

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম!
সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে চাঁদা দাবি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলার আবেদন করেছেন আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল হোসেন আলম ওরফে…
 ১৯ অক্টোবর ২০২৬    বিনোদন

বিশ্ববাজারে খাদ্যের দাম বাড়ছে, চাপে নিম্ন আয়ের মানুষ!

বিশ্ববাজারে খাদ্যের দাম বাড়ছে, চাপে নিম্ন আয়ের মানুষ!
যুদ্ধের প্রভাবে পণ্য পরিবহনে বিঘ্ন, জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধি এবং এল নিনোর কারণে খরার আশঙ্কা—সব মিলিয়ে বিশ্ববাজারে খাদ্যপণ্যের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এতে আগামী কয়েক…
 ১৯ অক্টোবর ২০২৬    অর্থনীতি

দুঃখ প্রকাশ করছি, কিন্তু ভুল করিনি, সংবাদ সম্মেলনে ইশরাক!

দুঃখ প্রকাশ করছি, কিন্তু ভুল করিনি, সংবাদ সম্মেলনে ইশরাক!
মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে থাকার ঘটনায় দুঃখ প্রকাশ করলেও নিজের কোনো ভুল হয়নি বলে দাবি করেছেন সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিজের…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত