প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জীবনের সফলতা ও ব্যর্থতা নিহিত...

জীবনের সফলতা ও ব্যর্থতা নিহিত যেখানে

১ এপ্রিল ২০১৮ ০৯:৩২ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী
মানুষ একা থাকতে পারে না। তাকে রাষ্ট্র, সমাজ ও পরিবারে আবদ্ধ হয়ে বসবাস করতে হয়। একজনের চাহিদা অন্যজনকে পূরণ করতে হয়। তার চাহিদা আবার আরেকজন পূরণ করে। তারা একে অপরের মায়ায় আবদ্ধ হয়। একের দুঃখ অপরকে পীড়া দেয়। একের আনন্দ অন্যের মুখে হাসি ফোটায়। আসলে সমষ্টির মধ্য দিয়েই মানুষের আসল সৌন্দর্য্য প্রকাশিত হয়। কিন্তু দিনশেষে একটি নির্মম বাস্তবতা আমরা অস্বীকার করতে পারি না যে, প্রত্যেকটি মানুষ একে অপর থেকে আলাদা, একক। আপনার একটি নাম আছে, পরিবার আছে, আত্মীয়-স্বজন আছে, পাড়া-প্রতিবেশী-বন্ধু বান্ধব আছে। আপনি কারো বাবা, কারও স্বামী, কারও ভাই, কারও সন্তান। কিন্তু সবার ঊর্ধ্বে আপনার একটি আত্মপরিচয় আছে- আপনি মানুষ এবং অবশ্যই স্রষ্টার একটি ‘একক’ সৃষ্টি। আপনার ‘জীবন’ আর কিছু নয়, এক খণ্ড ‘সময়’। পৃথিবীতে আপনার জন্য এক খণ্ড সময় বরাদ্দ করা হয়েছে যেন এই সময়টিকে কাজে লাগিয়ে আপনি নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারেন। সময় শেষ তো নিজেকে প্রমাণের সুযোগও শেষ।
এই ক্ষুদ্র সময়টুকুতে আপনার যে পথচলা তা কখনওই মসৃণ হবে না। নানামুখী সংঘাত আসবে। বিপদের পর বিপদ আসবে। ঝামেলার বোঝা এই হালকা হবে তো এই ভারী। চাওয়া-পাওয়ার অমীমাংসিত সমীকরণ যেন মিলবেই না। ক্ষণে ক্ষণে বিস্তৃত হবে মায়ার জাল। এই আনন্দ এই বেদনা। এই উচ্ছ¡াস তো এই হতাশা। উত্থানের পর আসবে পতন, দিনের পর রাত, বৃষ্টির পর খরা। জীবনের পথ চলবেন মানেই এই উত্থান-পতন, রোদ-বৃষ্টির মুখোমুখী আপনাকে হতেই হবে। এগুলো আপনার জন্য পরীক্ষা, নিজেকে প্রমাণের সুযোগ। একেকটি পরীক্ষায় পাশ করে মর্যাদার একেকটি স্তর অতিক্রম করবেন আপনি। যত সংঘর্ষের মুখোমুখী হবেন, তত আপনার আত্মার শক্তি বাড়বে, আপনি তত স্রষ্টার সান্নিধ্যে যাবেন। পরীক্ষা যত কঠিন হবে, মর্যাদাও তত বেশি হবে। শুধু শর্ত হচ্ছে- আপনাকে সত্যের ধারক হতে হবে।
মানুষের সামনে মূলত দুইটি পথ। ন্যায় ও অন্যায়। সত্য ও মিথ্যা। পরিণতিও দুইটি- শান্তি ও অশান্তি। জান্নাত ও জাহান্নাম। আপনি ন্যায়ের পক্ষ নিলে অন্যায়ের পক্ষ স্বভাবতই বসে থাকবে না। কখনও প্রলোভনের মাধ্যমে, কখনও মায়ায় জড়িয়ে, কখনও ভীতি-প্রদর্শনের মাধ্যমে আপনাকে প্ররোচিত করা হবে অন্যায়ের সাথে আপস করতে, অন্যায়ের সামনে পরাজয় স্বীকার করে নিতে। এই প্ররোচনাকে উপেক্ষা করা অনেক কঠিন কাজ। আর কঠিন বলেই যারা তা উপেক্ষা করতে পারবে আল্লাহর কাছে তারা সম্মানিত হবেন, পুরস্কৃত হবেন। আপনার সুবিধা হচ্ছে- যতক্ষণ আপনার সামনে জীবনের লক্ষ্য পরিষ্কার থাকবে, আপনি জানবেন যে, অন্যায়ের বিরুদ্ধে সার্বক্ষণিক লড়াই চালিয়ে যাওয়াই আপনার দায়িত্ব, ততক্ষণ আপনি হাসিমুখে সমস্ত বাধা-প্রতিবন্ধকতা, নির্যাতন, অপমান সহ্য করতে পারবেন। কারণ আপনি জানেন এসবে হতাশ হবার কিছু নাই, এই বাধা-প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্যই আপনার আগমন। এর মাধ্যমেই আপনি স্বমহীমায় উদ্ভাসিত হবেন, আপনার জীবন সার্থক হবে। সুতরাং আপনি শত কষ্টের মধ্যেও শান্তি ও স্বস্তি খুঁজে পাবেন। আর যা-ই হোক জীবনের প্রতি বিতৃষ্ণা আসবে না।
অন্যদিকে যাবতীয় সংঘর্ষ থেকে মুখ ফিরিয়ে ঘরের কপাট লাগিয়ে বসে থাকার অর্থ আপনি পরীক্ষায় বসতেই চাচ্ছেন না। আপনি সারাজীবন একই ক্লাসে থাকতে চাচ্ছেন। নিজেকে প্রমাণের যে সুযোগ আল্লাহ দিয়েছেন তা অজ্ঞতাবশত নষ্ট করছেন। যাবতীয় সংঘর্ষ থেকে পালিয়ে আপনি যে জীবন নির্বাহ করছেন তাকে মানবজীবন বলে না, ওটা পশুর জীবন। জন্ম নিলাম, উদরপূর্তি করলাম, বংশবিস্তার করলাম, একটা বয়সে গিয়ে মরে গেলাম- এমন পাশবিক জীবনযাপন করার জন্য মানুষ পৃথিবীতে আসে নি। যারা এভাবে জীবনের অপচয় করছেন তারা কার্যত নিজের প্রতিই অবিচার করছেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই এ দেশের সন্তান। একসঙ্গে…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

৩০ দিনে মসজিদে নববীতে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি!

৩০ দিনে মসজিদে নববীতে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি!
সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে গত সেপ্টেম্বর মাসে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি ও দর্শনার্থীর সমাগম হয়েছে। মাসজুড়ে মোট ২ কোটি ১৬…
 ২০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

রাজশাহীতে আজ প্রধানমন্ত্রীর জনসভা, বক্তব্য দেবেন বেলা ৩টায়!

রাজশাহীতে আজ প্রধানমন্ত্রীর জনসভা, বক্তব্য দেবেন বেলা ৩টায়!
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার রাজশাহী সফরে যাচ্ছেন। সফরকালে তিনি নগরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাবেন। পরে বেলা ৩টায় নগরের…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের!

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের!
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৯…
 ২০ অক্টোবর ২০২৬    রাজশাহী

সৈয়দপুর বিজ্ঞান কলেজে গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী!

সৈয়দপুর বিজ্ঞান কলেজে গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী!
প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন এবং শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যার কথা শুনেছেন। রংপুরে যাওয়ার পথে শিক্ষার্থীদের দেখে গাড়িবহর…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

রোনালদোকে এক মাসের নিষেধাজ্ঞা, জরিমানা ৩৫ হাজার টাকা!

রোনালদোকে এক মাসের নিষেধাজ্ঞা, জরিমানা ৩৫ হাজার টাকা!
কোচের সঙ্গে মনোমালিন্যের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় শাস্তির মুখে পড়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশন তাঁকে ৩০ দিনের নিষেধাজ্ঞা…
 ২০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!

চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ…
 ২০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী আজ!

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী আজ!
জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২০ অক্টোবর। ১৯৫৪ সালের এই দিনে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি সময়ের পরিক্রমায় দেশের সাংবাদিক সমাজের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার

কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার
নেত্রকোণার কলমাকান্দার নাজিরপুরে সরকারি জমি দখল করে প্রভাব বিস্তার কিংবা নামমাত্র ইজারা নিয়ে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেওয়া হবে না বলে…
 ২০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সমান অধিকার ও মর্যাদার কথা তুলে ধরে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশকে ৩৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত!

বাংলাদেশকে ৩৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত!
বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ৪৭–১৩ গোলের বিশাল জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী…
 ১৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এআই দিয়ে হয়রানি বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান পরীমনির!

এআই দিয়ে হয়রানি বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান পরীমনির!
ঢালিউড অভিনেত্রী পরীমনির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ও বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এ নিয়ে বিব্রতকর…
 ১৯ অক্টোবর ২০২৬    বিনোদন

‘পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি’, জানালেন রুমিন ফারহানা!

‘পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি’, জানালেন রুমিন ফারহানা!
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এক মাস ধরে শাড়ি জমিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পূজার সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর জন্য আলাদা শাড়ি…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন পূজামণ্ডপ

এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন পূজামণ্ডপ
শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ পরিদর্শনে এক দিনে দেশের তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে গিয়ে…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়, রিজিজুকে জবাব থারুরের!

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়, রিজিজুকে জবাব থারুরের!
ভারতের সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের তুলনা টেনে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য শশী থারুর। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর…
 ১৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক