প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্ম নিয়ে ব্যবসা করে কারা?

ধর্ম নিয়ে ব্যবসা করে কারা?

২২ আগস্ট ২০১৫ ১০:২৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

মনিরুজ্জামান

ধর্ম কোনো পণ্য নয়, ধর্মীয় কাজ কোনো পেশা নয়। ধর্মীয় কাজ মানুষ করবে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, এর বিনিময়ও গ্রহণ করবে আল্লাহর কাছ থেকে। আল্লাহর সকল নবী-রসুল, অবতার, মহামানবগণও এই কথা ঘোষণা দিয়েছেন যে, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমার বিনিময় আল্লাহর কাছে। সুতরাং তাঁদের উম্মতের জন্যও একই বিধান। কিন্তু তা না করে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটি বড় জনগোষ্ঠী কিছু ধর্মীয় জ্ঞান আয়ত্ব করে সেটাকে পুঁজি করে অর্থ উপার্জন থেকে শুরু করে বিভিন্ন পার্থিব স্বার্থ হাসিল করে থাকে। এই পার্থিব স্বার্থের মধ্যে রাজনৈতিক ক্ষমতাও আসে, মিলাদ পড়িয়ে, নামাজ পড়িয়ে টাকা নেওয়াও আসে, ভক্ত মুরিদকে আল্লাহর সান্নিধ্য এনে দেওয়ার নাম করে উপঢৌকন নেওয়াও আসে। যখনই এসব পার্থিব স্বার্থ হাসিলের হাতিয়ার হিসাবে ধর্মকে ব্যবহার করা হয় তখনই ধর্মে প্রবেশ করে বিকৃতি। অনেক কিছুই তারা বাণিজ্যিক স্বার্থে অতিরঞ্জন করেন, নিজেদের স্বার্থ বিরোধী যা কিছু থাকে তা গোপন করেন। যেহেতু তাদের ধর্মীয় কিছু জ্ঞান থাকে তারা যা বলেন মানুষ সেটাকে আল্লাহ-রসুলের কথা বলে গ্রহণ করে নেয়। তারা যখন কাউকে কাফের ফতোয়া দেয়, মানুষ ঐ ব্যক্তিকে (যাকে কাফের বলা হলো) ঘৃণা করে। এই ধর্মব্যবসায়ীরা আল্লাহর শত্রু, কারণ এরা আল্লাহর প্রেরিত সত্যকে বিকৃত করে, পার্থিব স্বার্থে ব্যবহার করে। পবিত্র কোর’আনে এবং হাদিসে ধর্মব্যবসার সবগুলি ধরন সম্পর্কেই নিষেধাজ্ঞা ঘোষিত হয়েছে, ধর্মকে বিক্রি করে পার্থিব সুযোগ সুবিধা, সম্পদ হাসিলের কোনো সুযোগ আল্লাহ রাখেন নি। তিনি একে কেবল হারামই করেন নি, তিনি বলেছেন, তারা পথভ্রষ্ট, তারা আগুন ছাড়া কিছুই খায় না। তিনি আখেরাতে তাদেরকে পবিত্র করবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। যাদের গন্তব্য জাহান্নাম, তাদের অনুসারীরাও জাহান্নামেই যাবে এটাই স্বাভাবিক। তবুও আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তোমরা তাদের অনুরসণ করো যারা বিনিময় গ্রহণ করে না এবং সঠিক পথে আছে (সুরা ইয়াসীন ২১)। এই যে ধর্মব্যবসায়ী শ্রেণি, তারা কিন্তু এই সত্য বিষয়গুলি কখনো মানুষের সামনে প্রকাশ করে না। তারা সুদ, ঘুষের বিরুদ্ধে বয়ান করেন কিন্তু ধর্মব্যবসার বিরুদ্ধে নিশ্চুপ। এ প্রসঙ্গটি তারা গোপন রাখতে চান। তাদের একটি শ্রেণি নিজেদের ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে মানুষের ধর্মীয় চেতনাকে কাজে লাগায়। তারা নিজেদেরকে ইসলামের ধারক হিসাবে প্রকাশ করে তাদের বিরুদ্ধপক্ষকে ইসলামবিদ্বেষী হিসাবে ফতোয়া দেন। জনগণও তাদের কথায় প্রভাবিত হয়। কিন্তু এই শ্রেণিটি যে স্বার্থের হাতিয়ার হিসাবে ধর্মকে ব্যবহার করছে এবং তারা নিজেরাই যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবৈধ সেটা যখন প্রকাশ করে দেওয়া হবে তখন জনগণ তাদেরকে ধিক্কার দেবে। জনগণ যখন বুঝতে পারবে আল্লাহ তাদেরকে অনুসরণ করতে নিষেধ করেছেন এবং তাদেরকে অনুসরণ করলে জাহান্নামে যেতে হবে তখন জনগণও আর তাদের ডাকে সাড়া দেবে না। এভাবেই আমাদের দেশ থেকে, পৃথিবী থেকে ধর্মের নামে দাঙ্গা, ধর্মের নামে অপরাজনীতি, প্রতিহিংসা, সহিংসতা, ক্ষমতার জন্য, ব্যক্তিগত দলীয় স্বার্থে ধর্মের অপব্যবহার বন্ধ হবে। মানুষের জীবন যেমন নিরাপদ হবে তেমনি তারা সুপথও পাবে। ইসলামে ধর্মব্যবসায়ীদের কোনো স্থান নেই, যে সমাজে তাদেরকে প্রশ্রয় দেওয়া হয় সেই সমাজেও তারা অশান্তি বিস্তার করে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বাইক চালকের!

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল বাইক চালকের!
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে এ…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা

কারাব’ন্দির পেটে মিলল অর্ধশতাধিক গ্যা’স লাইটার!

কারাব’ন্দির পেটে মিলল অর্ধশতাধিক গ্যা’স লাইটার!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক!

ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক!
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!

হামজার জাদুতে প্রথমার্ধেই লন্ডভন্ড শ্রীলঙ্কা!
সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়েছে বাংলাদেশ। শমিত সোমের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর হামজা চৌধুরীর দুর্দান্ত গোলে…
 ১১ নভেম্বর ২০২৬    খেলাধুলা

ভারতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত!

ভারতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত!
সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় ‘হেযবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশন’ এর উদ্যোগে দিনব্যাপী এক কর্মী সম্মেলন…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার: ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার: ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা প্রতিনিধি:দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখা, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

পুলিশের চোখ ফাঁকি দিতে ৮ বছর ধরে নারীর ছদ্মবেশ!

পুলিশের চোখ ফাঁকি দিতে ৮ বছর ধরে নারীর ছদ্মবেশ!
পুলিশের চোখ ফাঁকি দিতে তুরস্কের নাগরিক তুঘরুল বাশার যা করেছেন, তা যেন সিনেমার গল্পকেও হার মানায়। ডাকাতির মামলায় তিন বছরের কারাদণ্ড এড়াতে টানা আট বছর…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী আটক!

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী আটক!
চট্টগ্রামের বোয়ালখালীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) পৃথক মামলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার…
 ১১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

হাজীগঞ্জে পুকুরে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ

হাজীগঞ্জে পুকুরে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ
চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে এক আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দুলাল…
 ১১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা

কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত ব্যক্তিদের পুনরেকত্রীকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় প্রবাস বন্ধু ফোরামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ১১ নভেম্বর ২০২৬    রংপুর

আজ সঠিক বিচার পেয়েছি, সেই মাদ্রাসা ছাত্রীর মা!

আজ সঠিক বিচার পেয়েছি, সেই মাদ্রাসা ছাত্রীর মা!
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা…
 ১১ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

ছেলের কয়েক ঘণ্টা পর প্রাণ গেল বাবারও!

ছেলের কয়েক ঘণ্টা পর প্রাণ গেল বাবারও!
কুষ্টিয়ায় একই পরিবারের বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবার অসুস্থতার খবর শুনে কর্মস্থলে অসুস্থ হয়ে মারা যান ছেলে মাহফুজুর রহমান…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা

উঠানে খেলতে খেলতে ভীমরুলের বাসার কাছে চলে যায় রেদোয়ান!

উঠানে খেলতে খেলতে ভীমরুলের বাসার কাছে চলে যায় রেদোয়ান!
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে গিয়ে ভীমরুলের আক্রমণে রেদোয়ান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাতিকে বাঁচাতে গিয়ে তার…
 ১১ নভেম্বর ২০২৬    বরিশাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্রী সুমাইয়া আফরিন রিন্থী ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে কবিরাজ মোবারক হোসেনের (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।…
 ১১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আট কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফকিরহাটে আট কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে আট কেজি গাঁজাসহ তারেক হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে খুলনা এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)। জানা…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা