প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মস্তিষ্কের ঘরে তালা দিল কে?

মস্তিষ্কের ঘরে তালা দিল কে?

২৯ মে ২০১৮ ০৮:১৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান
সাধারণ মানুষ ধর্ম সম্পর্কে বিশেষ অবগত থাকেন না। অন্যায়পূর্ণ সমাজে অশান্তির দাবানলে দগ্ধ হয়ে তারা যখন ইহজাগতিক ও পারলৌকিক মুক্তির আশায় ধর্মের দিকে ফিরে আসে তখন তারা শরণাপন্ন হয় ধর্মের কর্তৃপক্ষ সেজে থাকা সেই শ্রেণিটির যারা ধর্মকে স্বার্থের হাতিয়ারে পরিণত করেছে, ধর্মকে পণ্য বানিয়ে ব্যবসা করছে, ধর্ম দিয়ে জীবিকা নির্বাহ করছে, ধর্মকে ক্ষমতায় আরোহণের সিঁড়ি বানিয়ে প্রতিনিয়ত মাড়িয়ে যাচ্ছে। তারা নিজেদের স্বার্থের অনুকূলে ধর্মের ব্যাখ্যা প্রদান করে ধর্মপ্রাণ মানুষদেরকে প্রতিনিয়ত বিপথগামী করছেন, প্রতারিত করছেন। তারা যেটাকে ইসলাম বলে উপস্থাপন করেন সেটাকেই মানুষ আল্লাহ-রসুলের কথা হিসাবে শিরোধার্য বলে মনে করে। কেবল স্বার্থের জন্য তারা বহু গুরুত্বহীন বিষয়কে ইসলামের অপরিহার্য বিষয় বানিয়ে দেন, আবার মহাগুরুত্বপূর্ণ বিষয়কে একেবারে বাদই দিয়ে দেন।
তাদের প্রতি অন্ধবিশ্বাস থাকায় জনগণ প্রতারিত হয়, তারা বুঝতে পারে না ধর্মব্যবসায়ীরা ইসলামের যে রূপ তাদের সামনে তুলে ধরছে সেটা একান্তই তাদের মনগড়া অপব্যাখ্যা। ভোক্তার চাহিদা মোতাবেক যেমন পণ্যের গুণাগুণ, আকার, আকৃতি, মোড়ক বিভিন্ন হয়, তেমনি ইসলামেরও বিভিন্ন ধরনের ব্যাখ্যা দাঁড় করানো হয়। এসব ব্যাখ্যা নিয়ে তারা নিজেরাই হাজারো ভাগে বিভক্ত। আল্লাহ রসুলের ইসলাম তো বর্তমানের মত এত হাজার ফেরকা, মাজহাব, তরিকায় বিভক্ত ছিল না। এক আল্লাহ, এক রসুল, এক কেতাব, এক জাতি- এই ছিল প্রকৃত ইসলামের বৈশিষ্ট্য। সেই ইসলাম অর্ধ পৃথিবীর মানুষকে অনাবিল শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি, প্রগতি ও শ্রেষ্ঠত্ব দান করেছিল। সেই ইসলাম আজ হারিয়ে গেছে। সেই ইসলামের নাম ভাঙিয়ে খাওয়া হচ্ছে মাত্র। বিভিন্ন ধরনের ধর্মব্যবসায়ী সুবিধামাফিক ধর্মকে ব্যবহার করছে কিন্তু চরিত্রে একে ধারণ করছে না।
রাজনৈতিক নেতৃত্ব ভোটের স্বার্থে ধার্মিকতার ভান ধরছেন, ধর্মব্যবসায়ীদের অন্যায় দাবির কাছে মাথা নুইয়ে দিচ্ছেন, কেউ বা বলছেন অমুক মার্কায় ভোট দিলে জান্নাত নিশ্চিত। কেউ ধর্মের মোড়কে জঙ্গিবাদের বিস্তার ঘটিয়ে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের অস্ত্রের বাজার সৃষ্টি করে দিচ্ছেন। মানুষের ধর্মবিশ্বাস, ধর্মীয় চেতনা একটি মহাশক্তি। যে কোনো শক্তিরই সুফল ও কুফল নির্ভর করে তার ব্যবহারের উপর। যারা ধর্মকে নিজেদের কুক্ষিগত করে নিয়েছে তারা সর্বপ্রথম যে কাজটি করেছে তা হলো, তারা মানুষের চিন্তার জগতে তালা মেরে দিয়েছে এই বলে যে ধর্মের কোনো বিষয় নিয়ে প্রশ্ন তোলা যাবে না। ধর্মের নির্দেশের ব্যাপারে কোনো যুক্তি চলবে না। মানুষ শ্রেষ্ঠ হয়েছে মস্তিষ্কের গুণে, আর ধর্মের ধ্বজাধারীরা সেই মস্তিষ্কের ঘরে তালা দিয়ে মানুষকে চিন্তাহীন, যুক্তিবোধহীন, কূপম-ূক, পশু বানিয়ে ফেলতে চায়। এভাবেই মুসলিম জাতি আজ পৃথিবীর সবচেয়ে পশ্চাৎপদ জনগোষ্ঠী। কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার সাধারণ জ্ঞান তাদের ধার্মিকদের লুপ্ত হয়ে গেছে।
আল্লাহর রসুল যে জাতিটির মধ্যে আগমন করেছিলেন সেই জাতিটিও ছিল প্রায় চিন্তাশক্তিহীন। তাদের মস্তিষ্কের ঘরেও তালা মেরে রেখেছিল কাবাকেন্দ্রিক ধর্মব্যবসায়ী গোষ্ঠী। তা না হলে কি আর মানুষ হয়ে কেউ কাঠপাথরের মূর্তির কাছে প্রার্থনা করে? তাদের এই অজ্ঞানতা এতদূর গিয়েছিল যে, তাদের যুগটাকে ইতিহাসের পাতায় আইয়্যামে জাহেলিয়াত বা অজ্ঞানতার যুগ বলে আখ্যায়িত করা হয়। শিক্ষা-দীক্ষা জ্ঞান-বিজ্ঞানের লেশমাত্রও তাদের মধ্যে ছিল না, তারা ছিল হাজারো অপসংস্কৃতি ও কুসংস্কারে আচ্ছন্ন। সর্বদিক থেকে যখন একটি জাতি নিকৃষ্ট জাতিতে পরিণত হয় তখন সেখান থেকেই আল্লাহ সত্যের উত্থান ঘটান। এভাবেই আল্লাহ তাঁর কুদরত, মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্বের নিদর্শন রেখে যান। আল্লাহ তাঁর শ্রেষ্ঠ নবীকে সেই আরব জাতির মধ্যে প্রেরণ করলেন। হেরাগুহায় তিনি তখন ধ্যানমগ্ন ছিলেন, কী করে মানুষের ইহকাল ও পরকালের মুক্তি মিলবে, কী করে মানবজাতিকে এই অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করা যায়, কী করে সমাজের অন্যায় অশান্তি দূর করা যায়, মানবজীবনের সঠিক তাৎপর্য কোথায় এই জিজ্ঞাসাগুলোর জবাব তিনি দিবানিশি তালাশ করতেন। একদিন এল সেই মাহেন্দ্রক্ষণ। জিব্রাইল আমিন আবির্ভূত হলেন সেই হেরাগুহার অন্ধকার প্রকোষ্ঠে। বললেন, হে মোহাম্মদ (সা.) পড়ো – ইক্বরা। নবী করিম (সা.) বললেন, “আমি তো পড়তে পারি না।” জিব্রাইল আবারও বললেন, “পড়ো।” তিনি আবারও বললেন, “আমি তো পড়তে পারি না।” এভাবে তিনবার তিনি অপরাগতা প্রকাশ করার পর জিব্রাইল আমিন তাঁকে আলিঙ্গন করলেন। রসুলাল্লাহর হৃদয় উন্মোচিত হলো, জ্ঞানজগতের সমস্ত অর্গল এক নিমেষে যেন মুক্ত হয়ে গেল। মুক্তির পথ তাঁর সামনে দৃশ্যমান হলো। “ইক্বরা” অর্থ পড়ো। পড়া হয় কেন? জানার জন্য, জ্ঞান আহরণের জন্য। সুতরাং মানবজাতির প্রতি আল্লাহর শেষ কেতাবের প্রথম হুকুমটিই হলো – “জানো”। শত শত যুগসঞ্চিত অজ্ঞানতার সকল আবর্জনাকে ভাসিয়ে নিয়ে গেল এই একটি শব্দ। সেই মূর্খ অশিক্ষিত আরব জাতি, যারা কাঠ পাথরের মূর্তির পায়ে সেজদা করে থাকতো তারা উদার আকাশের দিকে চোখ মেলে চাইল। তারা উন্নত এক সভ্যতার নির্মাণ করল যা পৃথিবীর সকল জাতির চোখ বিস্ফোরিত করে দিল। কী সামরিক শক্তি, কী অর্থনৈতিক শক্তি – সর্বদিকে তারা হলো শ্রেষ্ঠ জাতি। জ্ঞানবিজ্ঞানের সকল শাখায় তারা ছুটিয়ে দিল বেগবান আরবীয় ঘোড়া। সকল জাতির শিক্ষকে পরিণত হলো মুসলিম জাতি। তখন আর তারা কেবল আরব নয়, অর্ধদুনিয়া তাদের পায়ের নিচে। এই যে রেনেসাঁ, নবজাগরণ রসুলাল্লাহ ঘটালেন এর মূলসূত্র নিহিত ছিল ঐ ইক্বরা শব্দটির ভেতরে, মগজ খোলো মানুষ, চিন্তা করো, দেখো, জানো, শোনো। মিথ্যা ধর্মের মোহে বুঁদ হয়ে থেকো না, স্বার্থের গোলাম হয়ে থেকো না, তুমি আর দশটা জানোয়ারের মতো নও। তোমার মস্তিষ্ক অসাধারণ। তাকে কাজে লাগাও।
আজ আবার অধঃপতিত মুসলিম জাতি সেই জাহেলিয়াতের যুগে ফিরে গেছে। আজ তাদের প্রভু পশ্চিমা সভ্যতা, পশ্চিমাদের বৈজ্ঞানিক সামরিক অর্থনৈতিক প্রযুক্তিগত অগ্রগতি তাদের সামনে এক বিস্ময়। তারা বোয়াল মাছের মতো হা করে তাদের সেই উন্নতির পানে তাকিয়ে থাকে। তাদের আলেম ওলামারা নারীর পর্দা সংক্রান্ত ওয়াজ নিয়ে মহাব্যস্ত। আর ব্যস্ত নিজেদের মধ্যে কূটতর্কে, যার যার ফেরকা মাজহাবের শ্রেষ্ঠত্ববর্ণনে। অজ্ঞতার সীমাহীন পাথারে ঘুরপাক খাচ্ছে একদা শ্রেষ্ঠ জাতি মুসলমান। তাদের মস্তিষ্কের ঘরে ঝুলছে তালা। তারা ধর্মান্ধতায় আচ্ছন্ন, তাদের এই ধর্মবিশ্বাসকে টেনে নিয়ে কেউ জঙ্গিবাদে কাজে লাগাচ্ছে, কেউ বা লাগাচ্ছে ধর্মব্যবসায়। তাদের এই ঈমানকে, ধর্মকে যদি এখন মানুষের কল্যাণে ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করা হয় সবার আগে মানুষের চিন্তা করার শক্তিকে জাগিয়ে তুলতে হবে, অচল মস্তিষ্ককে অর্গলমুক্ত করতে হবে। যতদিন ইসলামের কর্তৃত্ব, ধর্মানুভূতির নিয়ন্ত্রণ ধর্মব্যবসায়ীদের হাতে থাকবে ততদিন মুসলিমদের সঙ্কট থেকে পরিত্রাণ পাওয়ার আশা দুরাশা। ততদিন ইসলাম কোনো জীবিত মানুষের কল্যাণে আসবে না, মৃত মানুষের কল্যাণেও আসবে না।
[লেখক: সাংবাদিক ও কলামিস্ট; ফেসবুক: riyad.hassan.ht]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার চকবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার চকবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

এনসিপি চোরদের আশ্রয়স্থল, জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র: রাশেদ খাঁন!

এনসিপি চোরদের আশ্রয়স্থল, জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র: রাশেদ খাঁন!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয় দেওয়া এবং আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর…
 ২১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির!

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির!
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ…
 ২১ অক্টোবর ২০২৬    জাতীয়

মেহেদির রং মুছতে না মুছতেই নববধূর মৃত্যু, আটক স্বামী-শাশুড়ি!

মেহেদির রং মুছতে না মুছতেই নববধূর মৃত্যু, আটক স্বামী-শাশুড়ি!
বিয়ের মাত্র ছয় দিনের মাথায় শ্বশুরবাড়িতে মৃত্যু হয়েছে নববধূ লিমা আক্তারের (২০)। বুধবার (২১ অক্টোবর) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামে এ ঘটনা…
 ২১ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সাভারে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার (২০…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

কালাইয়ে ১৪৬ দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

কালাইয়ে ১৪৬ দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
জয়পুরহাটের কালাইয়ে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের ১৪৬ জন মানুষের মাঝে বিশেষ বরাদ্দের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে কালাই…
 ২১ অক্টোবর ২০২৬    রাজশাহী

নালিতাবাড়ীতে বিয়ের ৬ দিনেই গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক

নালিতাবাড়ীতে বিয়ের ৬ দিনেই গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক
এখনো হাতের মেহেদীর রং মুছেনি। বিয়ে হয়েছে মাত্র ৬ দিন। এরই মধ্যে শ্বশুর বাড়ি থেকে পাঠানো তৈজসপত্র ও অন্যান্য সরঞ্জাম পছন্দ না হওয়ায় শারিরিক নির্যাতন…
 ২১ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

শ্রীপুরে জমি লিখে না দেওয়ায় ১৩৫ বছরের বাবাকে হাসপাতালে নিতে বাধা!

শ্রীপুরে জমি লিখে না দেওয়ায় ১৩৫ বছরের বাবাকে হাসপাতালে নিতে বাধা!
গাজীপুরের শ্রীপুরে জমি নিজের নামে লিখে না দেওয়ায় ১৩৫ বছর বয়সী বৃদ্ধ বাবাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ছেলে আব্দুল কাদিরের বিরুদ্ধে। তার…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

পূজামণ্ডপের নিরাপত্তা ছেড়ে গানের অনুষ্ঠানে, পুলিশ লাইন্সে সংযুক্ত এএসআই!

পূজামণ্ডপের নিরাপত্তা ছেড়ে গানের অনুষ্ঠানে, পুলিশ লাইন্সে সংযুক্ত এএসআই!
পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।…
 ২১ অক্টোবর ২০২৬    সারাদেশ

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, মিথ্যা ও…
 ২১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

রিল বানাতে ব্যস্ত দম্পতি, সাগরের ঢেউয়ে বিপদে শিশু!

রিল বানাতে ব্যস্ত দম্পতি, সাগরের ঢেউয়ে বিপদে শিশু!
সামাজিক যোগাযোগমাধ্যমে রিল তৈরিতে ব্যস্ত এক দম্পতির পাশে সমুদ্রের ঢেউয়ে পড়ে বিপদে পড়ে একটি শিশু। শিশুটি পানিতে ছটফট করলেও দম্পতি ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন বলে…
 ২১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সুন্দরবন, মোংলা বন্দর ও এলএনজি টার্মিনাল, বৃহস্পতিবার খুলনা সফরে প্রধানমন্ত্রী!

সুন্দরবন, মোংলা বন্দর ও এলএনজি টার্মিনাল, বৃহস্পতিবার খুলনা সফরে প্রধানমন্ত্রী!
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা, মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ এবং প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক…
 ২১ অক্টোবর ২০২৬    জাতীয়

রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গের অভিযোগ!

রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গের অভিযোগ!
রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রীয় প্রটোকল ও শিষ্টাচার ভঙ্গের চেষ্টার অভিযোগ…
 ২১ অক্টোবর ২০২৬    রাজশাহী

অস্ট্রেলিয়ার নারী এমপির এক পা কাটার পর বিচ্ছিন্ন করতে হলো অন্যটিও!

অস্ট্রেলিয়ার নারী এমপির এক পা কাটার পর বিচ্ছিন্ন করতে হলো অন্যটিও!
অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় তাঁর দুই পা-ই বিচ্ছিন্ন করতে হয়েছে। হামলার পর প্রথমে একটি পা কেটে…
 ২১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক