প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইসলামকে জটিল, কঠিন ও সংকীর্ণ...

ইসলামকে জটিল, কঠিন ও সংকীর্ণ করল কারা?

২৯ অক্টোবর ২০২২ ০১:১৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:

ইসলামের নীতিমালাগুলো পবিত্র কোর’আনে সুস্পষ্ট ভাষায় আল্লাহ বর্ণনা করেছেন। নীতি বা নির্দেশ যদি অস্পষ্ট হয় সেই নীতি অনুসরণ ও নির্দেশ পালনের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি হয়। এজন্য তিনি এই সুস্পষ্টতার উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। আর পবিত্র কোর’আনের এই বৈশিষ্ট্যের কারণে এই মহাগ্রন্থকে তিনি কোর’আনুম মুবিন বা সুস্পষ্ট কোর’আন বলে আখ্যায়িত করেছেন (সুরা ইয়াসীন ৬৯)।

তবে কোর’আনের মধ্যে কিছু আয়াত আছে অস্পষ্ট যেগুলোকে আল্লাহ মোতাশাবিহ আয়াত বলে উল্লেখ করেছেন। এগুলোর গূঢ় অর্থ ও তাৎপর্য আল্লাহই ভালো জানেন এবং যদি তিনি কোনো সময় কাউকে বোঝার তওফিক দেন তিনি জানবেন। এই আয়াতগুলোতে কোনো আদেশ নিষেধ বা নির্দেশনা থাকে না। যেমন আলিফ-লাম-মিম। এর অর্থ কতজনে যে কতরকম করতে পারে তার কোনো ইয়ত্তা নেই। এমন কি লালনভক্তদের অনেকের মতে এর অর্থ আল্লাহ-লালন-মোহাম্মদ। এখন আপনি কী বলবেন?

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন, তোমরা এই মুতাশাবিহ বা দুর্বোধ্য আয়াতগুলোর পেছনে পড়ে থেকো না। এগুলো নিয়ে তারাই পড়ে থাকে যাদের অন্তরে কূটিলতা আছে। তারা এগুলোর নিজস্ব ব্যাখ্যা জাহির করে ফেতনা বা অশান্তি বাঁধাতে চায়। আল্লাহ বলেই দিয়েছেন, কোর’আনের কিছু আয়াত আছে সুস্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশ (সুরা ইমরান ৭)। এই সুস্পষ্ট আয়াতগুলোকে বলা হয় মুহকাম অর্থাৎ এই আয়াতে হুকুম-বিধানগুলো রয়েছে। হুকুম তো স্পষ্ট হতেই হবে, নাহলে অনর্থ হবে।

সুরা নূর এমন একটি সুস্পষ্ট ও বিধি-বিধানের আয়াতবিশিষ্ট সুরা। তাই এর প্রথম আয়াতেই আল্লাহ বলে দিয়েছেন, “এটি একটি সূরা, এটি আমি অবতীর্ণ করেছি এবং এর বিধানকে অবশ্য পালনীয় করেছি, এতে আমি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।” এই সুরায় তিনি নারী-পুরুষের হেজাব, শালীনতা, সীমারেখা ইত্যাদি নিয়ে সুস্পষ্ট বিধান দিয়েছেন।  কিন্তু আমাদের দীনের পণ্ডিতদের চিন্তাভাবনা হলো এমন যে তারা কোনো কিছুই সহজ-সরল রাখতে রাজি নন। ইসলাম অনেক কঠিন এটা তাদের প্রমাণ করতেই হবে। তাই তারা এই আয়াতগুলো থেকেও জটিল, কঠিন মাসলা-মাসায়েল আবিষ্কার করেছেন, মেয়েদেরকে আপাদমস্তক আবৃত করেছেন, প্রয়োজনে শরিয়াহ পুলিশ দিয়ে বেত মেরে হলেও তাদের ধারণা মোতাবেক মেয়েদেরকে চলতে বাধ্য করবেন।

সব আলেম কিন্তু এমন কট্টরপন্থী না। মেয়েদের শরীরের কতটুকু ঢাকতে হবে তা নিয়ে একেক মাজহাবের একেক ফতোয়া। তাহলে প্রশ্ন জাগে, আল্লাহ যে সুরার প্রথম আয়াতেই বলে দিলেন এর আয়াতগুলো সব সুস্পষ্ট- সেটার কী হবে? সুস্পষ্ট আয়াতকে দুর্বোধ্য বানালো তারা কারা? তারা অতি পণ্ডিত, তারা ইন্টেলেকচুয়াল। কোর’আন কেবল তাদের জন্যই নাজিল হয়েছে, নাকি সব মানুষের বোধগম্য কেতাব এই কোর’আন। আল্লাহ তো তেমনটাই বলেছেন।

তিনি বলেন, আল্লাহ তোমাদের দীনের মধ্যে কোনোরূপ সংকীর্ণতা রাখেন নি (সুরা হজ্ব ৭৮)। অথচ বর্তমানে ইসলামকে এতটাই সংকীর্ণ বানিয়ে ফেলা হয়েছে যে, ইসলাম মেনে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাই অসম্ভব। মেয়ে মানুষের চেহারা দূরে থাক একটা চুলও বের হওয়া যাবে না, বের হলে সাপ হয়ে কামড়াবে। গান গাওয়া যাবে না, ওটা শয়তানের কাজ। বাজনা হলো শয়তানের সুর। খেলাধুলা করা যাবে না- হারাম। ছবি আঁকা যাবে না, হারাম। টিভি দেখা যাবে না- হারাম। প্যান্ট নেমেছে টাখনুর নিচে- সর্বনাশ, টাখনুর নিচের অংশ চলে গেছে জাহান্নামে। এমন কি মন খুলে হাসাও যাবে না। অন্য ধর্মের অনুসারীদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না।

তাদের যুক্তিহীনতা, অন্ধত্ব, মনগড়া ও কোর’আনের নীতিবিরোধী ফতোয়ার বিপরীত কোনো মতও প্রকাশ করা যাবে না, করলেই কাফের, নাস্তিক, মুর্তাদ, হত্যা ওয়াজিব। ধর্মের সীমানায় ঢুকলেই চারদিকে এত এত ‘না’ এসে চারিপাশে ভয় দেখাতে থাকে। তাহলে কী করে আল্লাহ বললেন, তিনি এই দীনে কোনো সংকীর্ণতা রাখেন নি? কী করে বললেন, আল্লাহ চান তোমাদের জন্য দীনকে সহজ করতে, তিনি তোমাদের জন্য জটিলতা কামনা করেন না (সুরা বাকারা ১৮৫)। একদিন আল্লাহর রসুল কিছু শিশুকে খেলতে দেখে বললেন, “তোমরা খেলাধুলা করতে থাকো। কারণ, তোমাদের দীনে কঠোরতা প্রকাশ পাক সেটা আমি পছন্দ করি না”। (বোখারী শরীফ) তিনি বহুবার দীনকে কঠোর, কঠিন করার বিরুদ্ধে কথা বলেছেন। কেউ অধিক সওয়াবের আশায় কঠিন আমলের পথে হাঁটলে রসুলাল্লাহ রেগে লাল হয়ে গেছেন।

প্রাচীনকালের চীনা দার্শনিক কনফুসিয়াস বলেছিলেন, ‘জীবন প্রকৃতপক্ষে সরল। কিন্তু এটাকে কঠিন করে তোলার ওপর জোর দিই।’ তেমনিভাবে নানা ধরনের বিধিনিষেধের কড়াকড়ির দরুন তারা ভীত হয়ে অনেক সময় মানুষ ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে ব্যর্থ হয়ে ইসলাম থেকে দূরে সরে যায়। কিন্তু তাদের ভেবে দেখা দরকার, ইসলামের নামে যেটা চলছে সেটা কি সত্যিই কোর’আন ও রসুলের সুন্নাহ থেকে উৎসারিত? নাকি এমন কোনো প্রথা বা রেওয়াজ আমরা অনুসরণ করছি, যার উৎস জানা নেই।

প্রকৃত সত্য হলো, বর্তমানে যে ইসলামটা আমাদের সমাজে শিক্ষা দেওয়া হয়, সেটা আল্লাহর দেওয়া সেই ইসলাম নয়। বিগত ১৪০০ বছরের কাল পরিক্রমায় বহু পণ্ডিত, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, মওলানার হাত ঘুরে যে ইসলাম আমার আপনার হাতে এসে পড়েছে, সেটা আর আল্লাহ-রসুলের ইসলামের মধ্যে আসমান-জমিন ফারাক। এই মধ্যবর্তী ব্যক্তিগণ নিজেদেরকে ইসলামের কর্তৃপক্ষ বলে মনে করেন বলে একে নিজেদের পছন্দমত ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যা অন্য মাজহাবের পণ্ডিতের সঙ্গে মেলেনি। তাতে কী? এটাও ইসলাম আবার ওটাও ইসলাম। শত শত রকম ইসলাম আজ আমাদের চারপাশে। একেক দেশে একেক ইসলাম। আবার একই দেশেও বহু ইসলাম। কোনোটা হানাফি, কোনেটা হাম্বলি, ওহাবি, কোনোটা আলিয়া, কোনোটা সুন্নী, কোনোটা শিয়া, কোনোটা নকশবন্দী, কোনোটা কাদেরিয়া, কোনোটা মাজারকেন্দ্রিক ইসলাম, কোনোটা মাজারভাঙার ইসলাম, কোনোটা জঙ্গি ইসলাম, কোনোটা মডারেট ইসলাম ইত্যাদি ইত্যাদি। বস্তুত ওগুলোর কোনোটাই আল্লাহ-রসুলের ইসলাম নয়। ফল-ই তার প্রমাণ, মানুষকে এক জাতিতে পরিণত করতে, মানুষের যাবতীয় মানবাধিকার রক্ষা করতে, শান্তি, ন্যায়বিচার, নিরাপত্তাপূর্ণ জীবন উপহার দিতে সকলেই ব্যর্থ, যেজন্য ইসলাম পৃথিবীতে এসেছিল।

তারা এই কাজটা কীভাবে করলেন? করলেন দীনের অতি বিশ্লেষণ করে। খুঁটিনাটি নিয়ে পড়ে থাকলে আসল উদ্দেশ্য হারিয়ে যায়। তাদের সেটাই হয়েছে। আল্লাহ বলেছিলেন, দীন নিয়ে বাড়াবাড়ি করো না। (সুরা নিসা ১৭১, সুরা মায়েদা ৭৭)। কিন্তু তারা এতই বাড়াবাড়ি করলেন যে, মতভেদ করে করে তারা একজাতিকে হাজার হাজার ভাগে টুকরো টুকরো করে ফেললেন। তাদের সামনে থেকে উম্মতে মোহাম্মদী জাতির সৃষ্টির লক্ষ্যটাই হারিয়ে গেল। যার পরিণামে শত শত বছর ধরে এ জনগোষ্ঠী পরাজয়, অপমান ও লাঞ্ছনার জিন্দেগি বয়ে বেড়াচ্ছে। কোর’আনে বর্ণিত সেই সহজ সরল ইসলাম তাদের দৃষ্টি সম্মুখ থেকে হারিয়ে গেছে। ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ করার কারণে তারা আর কোনোভাবেই একজাতি হতে পারছে না।

অথচ তারা একটি সরল বাক্য, এক আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা বা এলাহ নেই, মোহাম্মদ সা. আল্লাহর প্রেরত রসুল, এই সরল বাক্যটির উপর সকলেই একমত হয়ে এক জাতিতে ঐক্যবদ্ধ হতে পারত। এই বাক্যটিই তো ইসলামের ভিত্তি, এই তওহীদের বাণী নিয়েই তো লক্ষাধিক নবী-রসুল এই পৃথিবীতে এসেছেন। তাহলে কীসে তাদেরকে এই কলেমা তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না। দিচ্ছে না কেবল ধর্মীয় পণ্ডিতদের তৈরি করা শরিয়াহ নিয়ে মতভিন্নতা। সেই সব অবান্তর বিষয় নিয়ে মতভেদ যদি ছুঁড়ে ফেলা যায় তাহলেই সম্ভব সরল ইসলামে ফিরে আসা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক