প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   এই জাতি অনুসরণ করবে কাদের?

এই জাতি অনুসরণ করবে কাদের?

২২ আগস্ট ২০১৫ ০৯:৩৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী

মহান আল্লাহ সুরা ইয়াসীনের ২১ নং আয়াতে বলেছেন, “তোমরা তাদের এত্তেবা (আনুগত্য, পেছনে দাঁড়ানো, অনুসরণ) করো, যারা তোমাদের কাছে বিনিময় চায় না এবং যারা হেদায়াতে আছে।” শুধু এই একটি আয়াতই নয়, সমস্ত কোর’আন জুড়েই এমনভাবে ছড়িয়ে আছে ধর্মব্যবসায়ী মোল্লাদের সম্পর্কিত আল্লাহর নির্দেশনা। কিন্তু দুঃখের বিষয় হলো- ‘যে হাদিস-কোর’আনে ধর্মব্যবসায়ীদের কুৎসিত চেহারা প্রকাশ করা হয়েছে, সত্যান্বেষী মানুষের প্রকৃত মুক্তির দিশা দেওয়া আছে সেই ধর্মগ্রন্থসমূহই আজ ধর্মব্যবসায়ীদের হাতে কুক্ষিগত। ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তারা ধর্মের প্রকৃত রূপকে আড়াল করতে এতটুকু দ্বিধা করেন না, নিজের মনের মাধুরী মিশিয়ে, ইচ্ছার রঙ্গে রাঙ্গিয়ে ধর্মকে রঙ্গিন করে মানুষের সামনে পেশ করে ব্যবসা করাই হলো তাদের নিত্য দিনের কাজ। উপরোক্ত আয়াতে আমরা দুইটি বিষয়ের ধারণা পাই। এক, যারা ধর্মের বিনিময় নেয় তাদের অনুসরণ করা যাবে না। দুই, অনুসরণ করতে হবে তাদের যারা হেদায়াতে আছে। প্রথমে ধর্মের বিনিময়ের বিষয়ে আলোকপাত করা যাক। যেকোনো চিন্তাশীল মানুষই অস্বীকার করতে পারবেন না যে, ধর্ম আজ ব্যবসায়ীক পণ্যে পরিণত হয়েছে। যারা সকাল-সন্ধ্যা, উঠতে বসতে ধর্মের বুলি আউড়িয়ে থাকেন সেই মোল্লা-পুরোহিতরাই বর্তমানে ধর্মের মাঝে শত শত ব্যবসায়ীক সিন্ডিকেট তৈরি করে রেখেছেন। টাকা ছাড়া ধর্মের চাকা এখন মোটেও ঘুরে না। মো’মেন-মুসলিম ও উম্মতে মোহাম্মদী হিসেবে জাতির দায়িত্বকে ভুলিয়ে দিয়ে আলেম নামধারী এই মহা মুসলিমগণ জাতির লক্ষ্য উদ্দেশ্যকে অন্য দিকে ঘুরিয়ে দিয়েছেন অনেক আগেই। তাদের সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা-বিশ্লেষণের ফলশ্রুতিতে জাতি আজ মাকড়সার দুর্ভেদ্য জালে আটকা পড়ে রয়েছে, যে জাল হতে বের হবার কোন চেষ্টাও তারা করছে না। কারণ এই জাতির ধর্মীয় চোখ অন্ধ। তারা ধর্মকে দেখে থাকেন এই আলেম-মাওলানা শ্রেণির চোখ দিয়েই। স্বার্থবাদী এই শ্রেণিটি তাদের ধর্মব্যবসাকে চাঙ্গা করতে যে যে ফতোয়া দেয় তাই এই কোর’আন-হাদিস সম্পর্কে অনবহিত বৃহত্তর জনসাধারণ অকাট্য সত্য হিসেবে গ্রহণ করে। প্রকৃত ইসলামের যারা ধারে কাছেও নেই সেই ফতোয়াবাজদেরই তারা নবী-রসুলদের উত্তরসূরী হিসেবে জ্ঞান করে থাকে। আর এই সুযোগেই এই শ্রেণিটি তাদের আখের গুছিয়ে চলেছে। উপরোক্ত আয়াত (ইয়াসিন-২১) মোতাবেক এই ধর্মব্যবসায়ী শ্রেণিটির অনুসরণ করা কতটুকু যথোপযুক্ত?
এবারে আসি দ্বিতীয় বিষয়ে অর্থাৎ, আল্লাহর ভাষ্যমতে অনুসরণ করতে হবে তাদেরকে যারা হেদায়াহপ্রাপ্ত। সুতরাং এখন জানা দরকার হেদায়াহ কী? এই হেদায়াহ সম্পর্কেও আজকের আলেম মাওলানারা বিভ্রান্তির শেষ রাখেন নি। বর্তমানের ধর্মব্যবসায়ী বিকৃত ইসলামের শেখানো আকিদায় ধর্মকর্ম করে না এমন একটি লোককে যদি উপদেশ দিয়ে নামাজ, রোজা করানো যায়, যাকাত দেওয়ানো যায়, মিথ্যা পরিহার করানো যায়, সত্য কথা বলানো যায়, এক কথায় সমস্ত রকম অন্যায়-মিথ্যাচার থেকে বাঁচিয়ে পবিত্র জীবন-যাপন করানো যায়, তবে বলা হয় লোকটি হেদায়াহ পেয়েছে। ভুল বলা হয়, সে হেদায়াহ পায় নি, সে তাকওয়া অবলম্বন করেছে অর্থাৎ মুত্তাকী হয়েছে। হেদায়াত ও তাকওয়া দুইটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। হেদায়াত অর্থ সঠিক পথে চলা। আল্লাহ ও রসুল (সা.) যে দিক-নির্দেশনা দিয়েছেন, যে গন্তব্য স্থান নির্দিষ্ট করে দিয়েছেন সেই পথে চলা। সেটা কোন পথ? সেটা হলো ‘‘সেরাতুল মোস্তাকিম’’ সহজ সরল পথ। ‘সেরাতুল মোস্তাকিম’ কী তা সংক্ষেপে আলোচনা করার দরকার। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে- মাটি দিয়ে তৈরি আদমকে সে আল্লাহর দেখানো পথ থেকে বিচ্যুত করে তাকে তার নিজের তৈরি করা পথে নিয়ে যাবে যে পথে চললে তার অবশ্যম্ভাবী পরিণতি হবে মানুষের জীবনের প্রতি ক্ষেত্রে অশান্তি, অবিচার এবং যুদ্ধ ও রক্তপাত। (ফাসাদ ও সাফাকুদ্দিমা)। আল্লাহ ইবলিসের ঐ চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং তাকে বললেন, আমি যুগে যুগে নবী রসুল পাঠিয়ে মানবজাতিকে সঠিক পথ দেখাব যে পথে চোললে তারা ঐ অশান্তি-অবিচার, অত্যাচার ও রক্তপাতের মধ্যে পড়বে না। তারা সুবিচার পাবে এবং শান্তিতে বসবাস করতে পারবে। এই পথের নামই তিনি দিলেন- সেরাতুল মোস্তাকিম; সহজ সরল পথ, “লা এলাহা এল্লাল্লাহ” আল্লাহ ছাড়া আর কোন এলাহ, বিধানদাতা নেই, প্রভু নেই। জীবনে চলার পথে যেখানে আল্লাহর কোন কথা আছে সেখানে আর কারও কোন কথা না মানা অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব। আল্লাহর সার্বভৌমত্বকে মেনে চললেই মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং ইবলিস পরাজিত হবে। মূল বিষয়টি এখানেই। এই আল্লাহর সার্বভৌমত্বই হলো হেদায়াহ ও পথভ্রষ্টতার মানদণ্ড। যারাই তাদের সমষ্টিগত জীবনে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত রেখে জীবন পরিচালনা করবে তারাই সঠিক পথপ্রাপ্ত, হেদায়াহপ্রাপ্ত। আর যারা আল্লাহর সার্বভৌমত্বকে সম্পূর্ণ বা আংশিকভাবে অস্বীকার করবে তারাই পথভ্রষ্ট, ইবলিসের দলে। তারা যতই নামাজ, রোজা করুক না কেন যত বড়ই আলেম মাওলানা হোক না কেন – তারা হেদায়াহ প্রাপ্ত নয়। এই হিসেবে আমাদের আলেম মাওলানা, মোফাসসের, মোহাদ্দেস, পুরোহিত শ্রেণি কি হেদায়াহপ্রাপ্তদের মাঝে পড়েন? এটা কোন নতুন কথা নয় যে, আজকের এই ধর্মজীবী আলেম মোল্লাদের কাছে আল্লাহর সার্বভৌমত্ব কোন বিষয়ই নয়। কার তৈরি সিস্টেমে জাতীয় জীবন পরিচালিত হচ্ছে, কোন আইন-দণ্ডবিধি মোতাবেক তাদের রাষ্ট্র চোলছে, কোন অর্থনৈতিক সিস্টেমে তাদের অর্থনীতি চোলছে সে সম্পর্কে তারা ঘুণাক্ষরেও চিন্তা করেন না বরং তাদের দৃষ্টি নিবদ্ধ রোয়েছে কোন পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে, তারাবীহ নামাজ কয় রাকাত পড়তে হবে, কোরবানির গরু কীভাবে জবাই দিতে হবে, কোন সুরা পড়লে কত নেকী পাওয়া যাবে, পাঞ্জাবী-পাজামা কীভাবে পরতে হবে ইত্যাদি তুচ্ছ বিষয়াবলীর প্রতি। সংগ্রাম করে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার কথা তারা স্বপ্নেও ভাবেন না। ভাবেন না, কারণ রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দীন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে অনেক কষ্ট করতে হবে, কোরবানি করতে হবে, জীবন হারাতে হবে কিন্তু নামাজ পড়াতে, ওয়াজ করতে, যেকের করতে ও মিলাদ পড়াতে কোন কোরবানির প্রয়োজন পড়ে না, উল্টো টাকা-পয়সা, ভালো খাবার-দাবার পাওয়া যায়। তাহলে যে আলেম নামধারী কার্যতঃ ইবলিসের অনুসারী এই শ্রেণিটি হেদায়াহর ধারে কাছেও নেই, তাদের অনুসরণ করা কতটুকু যুক্তিযুক্ত?
যুক্তিযুক্ত তো নয়ই বরং তা আল্লাহর হুকুম অমান্য করা। কাজেই সময় এসেছে এই ধর্মজীবীদের হাত থেকে জাতির মুক্ত হবার, সময় এসেছে আল্লাহর সার্বভৌমত্বকে জাতীয় জীবনে প্রতিষ্ঠা করে প্রকৃত হেদায়াতে ফিরে যাবার, যে হেদায়াহ ছাড়া সারা মাসের রোজা এবং সারা রাত্রির নামাজও গ্রহণ করা হবে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের তারিখ নির্ধারণের পর…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!
জন্ম থেকেই দুই হাত নেই, তবু থেমে নেই শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার জীবনসংগ্রাম। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের পাঠদান করে চলেছেন তিনি। এবার তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য। সোমবার (১২ অক্টোবর) তিনি এ তথ্য…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!
ঘরে পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ। শোক বুকে নিয়েই ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে যান স্বামী রোমান মোল্যা (৬০)। তবে নামাজ শেষে…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক