প্রচ্ছদ    আন্তর্জাতিক   নির্বাচন নিয়ে পাকিস্তানিদের মাথাব্যথা নেই...

নির্বাচন নিয়ে পাকিস্তানিদের মাথাব্যথা নেই কেন?

২৭ ডিসেম্বর ২০২৩ ০৩:৫০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

পাকিস্তানের অর্থনৈতিক কেন্দ্র করাচিতে নির্বাচনপূর্ব কোনো আয়োজন নেই। এটা এখন প্রায় নিশ্চিত ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচন পেছানো হবে না। আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে আগ্রহ না থাকার পেছনে একাধিক কারণ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে চলমান দমনমূলক কর্মকাণ্ড এর অন্যতম।

ইমরান খান এবং তার অনেক সহযোগী বেশ কয়েকটি মামলায় কারাগারে রয়েছেন। নির্বাচনের আগে তাদের মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখছেন না কেউ। এই পদক্ষেপগুলো আসন্ন ভোটকে বেশ বিতর্কিত করে তুলেছে।

এছাড়া পাকিস্তান প্রায় দুই বছর ধরে অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। আকাশছোঁয়া মূল্যস্ফীতির কারণে খাদ্যসামগ্রী এবং বিদ্যুতের দামও অনেকের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। বেশিরভাগ নাগরিকই জীবনধারণের উপায় খুঁজতে ব্যস্ত। ফলে পরবর্তী সরকার কে গঠন করবে তা নিয়ে তারা কম চিন্তিত।

আরও পড়ুন

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

• নিরাপত্তা নিয়ে উদ্বেগ
আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর ফলে পাকিস্তানের নিরাপত্তাও দেশটির সামরিক নেতৃত্বের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ইমরান খানের সমর্থকরা গত ৯ মে সামরিক স্থাপনা এবং আবাসিক এলাকায় আক্রমণ করেছিল। এমন ঘটনা ভবিষ্যতে আরো ঘটতে পারে, সেই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না জেনারেলরা।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস এতটাই বেশি যে আগামী নির্বাচনে কোন দল পরবর্তী সংসদে সবচেয়ে বেশি আসনে জয়ী হবে তা নিয়ে আর কিছু বলা যাচ্ছে না। বরং আধুনিক রাষ্ট্র হিসাবে পাকিস্তানের টিকে থাকা নিয়েই সংশয় দেখা দিয়েছে অনেকের মনে।

• ইমরান খান ফ্যাক্টর
আসন্ন নির্বাচনে মূল আগ্রহ এক ব্যক্তিকে কেন্দ্র করে, আর তিনি হচ্ছেন সাবেক ক্রিকেট তারকা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানে তিনি দুর্নীতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে কারাগারে রয়েছেন।

গত বছর সংসদীয় অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর ইমরান খান মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু জেনারেলকে ষড়যন্ত্রের জন্য দায়ী করেছিলেন। অনেক জরিপ অনুযায়ী, সাবেক এই প্রধানমন্ত্রী এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ। তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে এই বছরের শুরুতে তাকে কেন্দ্র করে এক পর্যায়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। জনসাধারণের কিছু অংশ সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ায়, যা দেশটিতে অতীতে কখনও ঘটেনি।

কেউ কেউ মনে করেন, ক্ষমতায় জেনারেলদের প্রভাব খর্ব করার জন্য ইমরান খানের এই বিশৃঙ্খলামূলক রাজনীতি প্রয়োজন ছিল। অন্যরা মনে করেন এমন কর্মকাণ্ড অর্থনৈতিক পতনের দ্বারপ্রান্তে থাকা এবং অনেক ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া পাকিস্তানকে হুমকির মুখে ঠেলে দিতে পারে।

ইসলামাবাদ-ভিত্তিক সাংবাদিক ও বিশ্লেষক আদনান রেহমাত বলেন, ‘‘মেরুকরণের রাজনীতি যেকোনো দেশেই ক্ষতিকর। কারণ এটি মৌলিক সংস্কার ও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু দুঃখজনকভাবে ইমরান খান ঘৃণা ও উস্কানিমূলক বক্তব্যের রাজনীতিতে পারদর্শী। পাকিস্তানের মতো রাজনৈতিক ও সামাজিকভাবে বহুমতের দেশে রাজনৈতিক মেরুকরণ, দীর্ঘস্থায়ী কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে।’’

রেহমাত মনে করেন, ইমরান খান নিজেই ‘‘তার নিজের ঘৃণার রাজনীতির’’ শিকার হয়েছেন এবং এখন কেউ তার অধিকার আর রক্ষা করতে চায় না।

• অর্থনৈতিক সংকট
দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতার সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে পাকিস্তানের অর্থনীতি। ইমরান খানের মেয়াদে (২০১৮-২০২২) অর্থনৈতিক সূচকগুলো খুব ইতিবাচক ছিল না। কিন্তু তাকে অপসারণের পর সূচকগুলোর দ্রুত পতন ঘটেছে।

সেপ্টেম্বরে ল্যান্সেট জার্নালে বলা হয়েছে, ‘‘নিম্ন আয়ের মানুষ অর্থনৈতিক সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই চাকরি হারিয়েছেন, অনেকের উপার্জন কমে গেছে। এর ফলে তাদের খাদ্যগ্রহণের পরিমাণ এবং গুণগত মান কমাতে হয়েছে, কম ব্যয়বহুল পরিবহণের সন্ধান করতে হয়েছে। অনেকে উপার্জনের জন্য একাধিক কাজ করছেন।’’

জার্নালটিতে আরো বলা হয়, ‘‘সামরিক হস্তক্ষেপের কারণে আর্থিক অব্যবস্থাপনা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক সংকটকে আরও খারাপ করে তুলেছে।’’ রুটির দোকান, সুপারমার্কেটের বাইরে অপেক্ষমান মানুষের দীর্ঘ সারি এবং করাচিতে রাস্তার ধারে অনেক গৃহহীন মানুষকেও ঘুমোতে দেখা যায়।

সেপ্টেম্বরে পাকিস্তানের মুদ্রাস্ফীতি পৌঁছেছে রেকর্ড ৩১ দশমিক চার শতাংশে। কেউ কেউ মনে করেন, জনপ্রিয়তার ম্যান্ডেটসহ একটি নির্বাচিত সরকারই এই অর্থনৈতিক সমস্যার প্রতিকার করতে পারে। কিন্তু করাচির তারিক রোড এলাকার চা বিক্রেতা আখতার মোহাম্মদী বলেছেন, দেশটির রাজনৈতিক সংস্কৃতি আগে সঠিক পথে নিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘‘আমি অবশ্যই ভোট দেব। আমি মাওলানা ফজল-উর-রহমানকে (একজন ইসলামিক ধর্মগুরু) ভোট দেব। কারণ পাকিস্তান রাজনৈতিকভাবে স্থিতিশীল হলেই অর্থনীতি ঠিক করা যাবে।’’

• খানের প্রত্যাবর্তন সম্ভব?
রেহমাত মনে করেন, ‘‘নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে পিটিআই যে বড় জয়লাভ পাবে তাতে সন্দেহ নেই। এই কারণেই ক্ষমতার পেছনে থাকা ব্যক্তিরা লেভেল প্লেয়িং ফিল্ড চায় না। কিন্তু শেষ পর্যন্ত ভোটে জয় নয়, বরং আইনসভায় আসনগুলো যারা সুরক্ষিত রাখতে পারবে, তারাই আসতে পারবে ক্ষমতায়। পিটিআইয়ের বিরুদ্ধে এরই মধ্যে নানা কিছু তৈরি করে রাখা হয়েছে।’’

বিশেষজ্ঞদের ধারণা, নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে। এমনকি পাকিস্তানের নির্বাচনের ইতিহাসে সর্বনিম্ন হওয়ার আশঙ্কাও রয়েছে। রেহমাত বলেন, ‘‘ভোটের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে খানের সমর্থকেরা নির্বাচনের দিন ভোট দিতে আসবে কি না।’’ পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে এটি হবে না বলেই মনে হচ্ছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা