প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   হেযবুত তওহীদের নারীরা কেন সংগ্রামে...

হেযবুত তওহীদের নারীরা কেন সংগ্রামে অবতীর্ণ?

৯ আগস্ট ২০১৮ ০৯:০২ এএম
বজ্রশক্তি ডেস্ক

শাকিলা আলম
হেযবুত তওহীদের মেয়েরা কেন রাস্তায় বই বিক্রি করে, পত্রিকা বিক্রি করে, কেন তারা সভা সমাবেশে অংশ নেয়- এই প্রশ্নের কোনো ধরনের তাত্ত্বিক বা শাস্ত্রীয় আলোচনায় না গিয়ে বাহ্য দৃষ্টিতে বোঝার মতো উত্তরে বলতে হয়, মুসলমানসহ গোটা মানবজাতি আজ যে হুমকির মুখে রয়েছে, সা¤্রাজ্যবাদী শক্তিগুলোর আগ্রাসী নীলনকশায় গোটা পৃথিবীকে ধ্বংসে তাদর যে আয়োজন চলছে, এদের হাতে কারো ভবিষ্যতই নিরাপদ নয়- এই বিষয়টা হেযবুত তওহীদের ছেলে-মেয়ে সকলেই সমানভাবে উপলব্ধি করতে পেরেছে। তারা আরো বুঝেছে, নারীরা এ অবস্থায় ঘরের ভেতর কালো বোরখা প্যাচিয়েও আত্মরক্ষা করতে পারবে না। আ-া-বাচ্চাসহ সবাইকে মরতে হবে অথবা ধর্ষিত হতে হবে, দেশ থেকে বিতাড়িত হবে। দ্বিতীয়ত, ধরা যাক সেই ধরনের আগ্রাসন থেকে কোনো উপায়ে আমরা বেঁচেই গেলাম। তারপরও কিন্তু বিপদ কেটে যাচ্ছে না। বর্তমানে আমরা আভ্যন্তরীণভাবে এমন এক বাজে সিস্টেমের মধ্যে পড়ে গেছি যে, এমনিতেই আমাদের নিরাপদ থাকা সম্ভব নয়। ঘর থেকে বেরোলে আমাদের ফিরে আসার নিশ্চয়তা নেই। ঘরের ভেতর বেডরুমেও আমাদের নিরাপত্তা নেই। আমরা রাজনৈতিক বিভেদে পড়ে একে অপরের শত্রুতে পরিণত হয়েছি। ফলে আমরা পালাক্রমে একদল অপর দলকে বিনাশের চেষ্টায় আছি।
দেশবাসী বা গোটা মানবজাতির যখন এই অবস্থা তখন কে নারী আর কে পুরুষ সেটা ভাবার সময় নেই। প্রত্যেকের দায়িত্ব হয়ে পড়েছে যার যার অবস্থান থেকে এ অবস্থা উত্তরণে সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। পুরুষের পাশাপাশি হেযবুত তওহীদের নারীরা সেটাই করছে। যারা নারীদেরকে সহ্য করতে অভ্যস্ত নয় তাদের চোখে অবশ্য হেযবুত তওহীদের পুরুষদের কোনো অবদানই চোখে পড়ে না। তারা মনে করে হেযবুত তওহীদ কেবল একটি নারী সর্বস্ব দল। এ ধরনের মানুষের ভাবনা নিয়ে ভেবে অবশ্য লাভ নেই। প্রশ্ন হচ্ছে, নারীরাই বা কেন মাঠে ঘাটে পুরুষের পাশাপাশি বেরিয়ে পড়লো?
যারা মানবজাতির বিপদ আঁচ করতে পারেনি, দাজ্জালকে চেনেনি, যারা ধর্মীয় উপাসনালয়ের চার দেয়ালের ভেতর থেকে নিজেদের দৃষ্টি বাইরে পর্যন্ত বিস্তৃত করতে পারেনি, তারা মসজিদ- মাদ্রাসা কিংবা হুজরার জানালা দিয়ে মুখ বের করে নারীরা কেন মাঠেঘাটে সেই প্রশ্ন তুলতেই পারে। কিন্তু বাস্তব জগতের সাথে সম্পর্ক রাখেন তারা এই প্রশ্ন না করে এই আত্মত্যাগী নারীদেরকে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন। সেলুট জানাবেন। তারা বুঝতে সক্ষম হবেন এই নারীরা নিজেদেরকে অন্যের সামনে প্রদর্শন করতে বের হননি, তারা বের হয়েছেন এই মুহূর্তে নিজেদের ঈমানী দায়িত্ব পালনের মহান ব্রত নিয়ে। যে নারীরা পথে নেমেছেন তারা মনে করছেন তারা এক বিশাল সংগ্রামে অংশ নিচ্ছেন। এদের মাঝে সম্ভ্রান্ত পরিবারের নারীরা যেমন রয়েছেন, রয়েছেন বয়স্ক নারীরাও। রাস্তায় বের হলে সব ধরনের টিটকিরি, মানুষের বাঁকা দৃষ্টি ও উপেক্ষা সহ্য করার মানসিকতা নিয়েই তারা নেমেছেন। যদি এ কাজকে তারা নিজেদের কর্তব্য বলে জ্ঞান না করতেন তবে প্রচুর অর্থ কেন, কোনো কিছুর বিনিময়েই তাদেরকে মাঠে নামানো যেত না। অন্যদিকে যারা প্রশ্ন তুলছেন ‘নারীরা’ কেন মাঠেঘাটে- মূলত সেই অংশটারই মাঠে থাকার কথা ছিল। কিন্তু তারা মাঠে-ঘাটে নেই। তারা যদি মাঠে থাকত তবে আজকে মানবজাতির এই হাল হতো না এবং নারীদেরকেও মাঠে নামতে হতো না। যেহেতু তারা নিজেদের দায়িত্ব পালনে মাঠে নেই সেহেতু তাদের এই প্রশ্ন করাও মানায় না।
এই যে সঙ্কটের মুহূর্ত, এই যে বিপদের ক্ষণ, এটা একটা যুগসন্ধির কাল, একটা স্পর্শকাতর সময়। এ ধরনের যুগসন্ধিক্ষণে ভুল সিদ্ধান্ত নিলে সেই ভুলের মাশুল আর দেওয়া সম্ভব হয় না। কথায় আছে, সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়। শাস্ত্রকানারা পর্দার কথা তুলবে। তারা নারীদেরকে ঘরে আবদ্ধ থাকার কথা বলবে। নাকমুখ, হাতমোজা, পা মোজা পরে বসে থাকার কথা বলবে। কিন্তু এসবের পরেও কি তারা নারীদের সুরক্ষিত থাকার গ্যারান্টি দিতে পারবে? না, পারবে না। তারা যদি মুখে মুখে রক্ষা করার দাবিও করে, তবুও তাদেরকে বিশ্বাস করতে নেই। তারা স্বভাবে ঘরকুনো কাপুরুষ, অন্তর্মুখী। তাদের চরিত্র বীরের চরিত্র নয়। ইরাকেও তাদের চাইতে ভালো ধার্মিক ছিল, সিরিয়ায়ও ছিল। ইরাকের নারীরা, সিরিয়ার নারীরা আমাদের দেশের নারীদের থেকেও অনেক বেশি পর্দানশিন ছিল। কিন্তু তাদের পুরুষরা তাদেরকে রক্ষা করতে পারেনি। এরাও পারবে না। সুতরাং নারীদের চিন্তা নারীদেরকেই করতে হবে। আজকে গুটিশুটি হয়ে ঘরে বসে থাকলে কাল ঘর থেকে তুলে নিয়ে যাবে। সিরিয়া, লেবাননের অধিবাসীরা যেমন পালিয়ে বাঁচার জন্য বাধ্য হয়েছে ভূমধ্যসাগরে ছোট ছোট নৌকায় উঠতে, ডুবে মরতে, ইউরোপের দেশগুলোতে অমানবিক জীবনযাপ করতে, তেমনি আমাদের নারীদেরকেও বঙ্গোপসাগরে নামতে হতে পারে। সুতরাং ঘর থেকে যেহেতু বের হতেই হবে, বের না হলে ঘর থেকে জোর করে বের করা হবে সেহেতু আগেই বেরিয়ে যদি বাঁচা যায়, জাতিকে ঐক্যবদ্ধ করে জাগানো যায় তবে সমস্যা কোথায়?
নারীদের ভয় কাঠমোল্লাদের ফতোয়ার, কোর’আন থেকে পর্দার আয়াত শোনানোর? আয়াত শোনাক ভালো কথা। কিন্তু তাদের ব্যাখ্যায় কান না দিলেও চলবে। কোর’আনের আয়াত অনুযায়ী নারীদের বাইরের জনসমাগমে চলায় নিষেধাজ্ঞা নেই। শ্লীল পোশাক পরে তারা বাইরে যেতে পারে। রসুলাল্লাহর জীবদ্দশায় এবং তার পরেও নারীরা যুদ্ধের ময়দানে দ্বিতীয় সারিতে প্রস্তুত থাকতেন, শত্রুদেরকে তাঁবুর খুঁটি দিয়ে পেটাতেন। কোনো কারণে মুসলিম সৈন্যরা পিছু হটলে তাদেরকে আঘাতের ভয় দেখিয়ে আবার ময়দানে ফেরত পাঠাতেন। ইসলামের ইতিহাসে যুদ্ধের ময়দানে নারীদের এমন এমন ভূমিকা রয়েছে যেগুলো জানলে কোনোভাবেই মনে হবে না যে- ইসলাম কেবল নারীকে অন্তঃপুরের বাসিন্দা বানানোর কথা বলে। তবে এর মানেই এই নয় যে জাহেলিয়াতের মতো এখন নারীদেরকে বেহায়াপনায় জড়াতে হবে। আল্লাহ অশ্লীলতা ও বেহায়াপনাকে নিষেধ করেছেন। তবে দীনের পথে সংগ্রামে তিনি নিষেধাজ্ঞা দেননি। সেখানে নারী-পুরুষ সকলের প্রতি দায়িত্বের কথা তুলে ধরেছেন। তাছাড়া বুঝতে হবে এটা স্বাভাবিক সময় নয়, এটা জরুরি সময়, অস্তিত্ব নিয়ে প্রশ্নের সময়। এই মুহূর্তে পর্দার নামে বাড়াবাড়ি করা অনুচিত। তারপরও যদি এই মহৎ সংগ্রামে নেমে একটু এদিক সেদিক যদি হয়েও যায়, তবে অবশ্যই আল্লাহ ক্ষমাশীল, গাফুরুর রহিম।
অগ্রগামী নারীদের কটূক্তিকারীদেকে বুঝিয়ে দেওয়া উচিত, ইসলামের প্রত্যেকটা বিধানের একটা সময় থাকে, পরিপ্রেক্ষিত থাকে। এমনকি মানুষের তৈরি বিধানেও জরুরি অবস্থায় সংবিধানের আইন অকার্যকর থাকে। মৌলিক অধিকারও সীমিত রাখা হয়। শুধু মুসলমান জাতি নয়, গোটা মানবজাতিই আজ সেই জরুরি অবস্থা, যুগসন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে নারীরা কেন ঘরে বসে থেকে আত্মহননের পথ বেছে নেবে? কেন তাদের কথার কারণে চেষ্টা-প্রচেষ্টা পরিত্যাগ করে জাতির অর্ধেক শক্তি হ্রাস করবে? এখন সেই সময় যখন নারী এবং পুরুষ উভয়ের সম্মিলিত সংগ্রাম চলবে, সর্বশক্তি দিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। এই মুহূর্তে এটায় সকলের ঈমানী দায়িত্ব।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?  ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!
স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। পরিবার নিয়ে মিথ্যা তথ্য প্রচার…
 ১৪ অক্টোবর ২০২৬    বিনোদন

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বুধবার (১৪ অক্টোবর)…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!
জন্ম থেকেই দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁর অদম্য ইচ্ছাশক্তি। পা দিয়ে লিখে পড়াশোনা শেষ করার পর নিজের সঞ্চয়…
 ১৪ অক্টোবর ২০২৬    জাতীয়

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল…
 ১৪ অক্টোবর ২০২৬    সারাদেশ

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রংপুরের কাউনিয়া উপজেলায় চলছে উৎসবের আমেজ। পূজামণ্ডপগুলোতে প্রতিমা তৈরি এবং রংতুলির আঁচড়ে দেবী দুর্গাসহ…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সরদার…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার
সংবিধান সংশোধনের জন্য সরকার যে প্রক্রিয়া গ্রহণ করেছে, তার সঙ্গে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কারণে সংবিধান সংশোধন কমিটিকে দলটি কোনো পরামর্শ দেবে না…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেউ কোনো ধরনের নিয়ম লঙ্ঘন বা অপকর্ম করার চেষ্টা করলে তা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ!

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ!
লংমার্চ করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপিই লংমার্চ করত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম…
 ১৪ অক্টোবর ২০২৬    জাতীয়

ছাত্রলীগের পদ পেতে সাদ্দাম-ইনানের পা চাটতেন সারজিস, দাবি রাশেদের!

ছাত্রলীগের পদ পেতে সাদ্দাম-ইনানের পা চাটতেন সারজিস, দাবি রাশেদের!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, শেখ হাসিনাবিরোধী…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা

মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা সাংবাদিক…
 ১৪ অক্টোবর ২০২৬    ঢাকা

চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে রাখলেন যাত্রীরা!

চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে রাখলেন যাত্রীরা!
ভারতের বিহারে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে যাত্রীদের হাতে ধরা পড়েছেন এক সন্দেহভাজন চোর। ট্রেন চলতে শুরু করলে…
 ১৪ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

টিকটকে পরিচয়ের জেরে বাড়ি ছাড়া ৪ স্কুলছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার

টিকটকে পরিচয়ের জেরে বাড়ি ছাড়া ৪ স্কুলছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার
রাহাত চৌধুরী, জেলা প্রতিনিধি:কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সাথে নতুন জীবন শুরুর পরিকল্পনা…
 ১৪ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে বারান্দা দিয়ে নামতে গিয়ে ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু!

স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে বারান্দা দিয়ে নামতে গিয়ে ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু!
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে সম্ভাব্য তর্ক এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টা করতে গিয়ে ২১ তলা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন হার্ষিত…
 ১৪ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক