প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ফেরেশতারা কেন মানুষ সৃষ্টির পক্ষে...

ফেরেশতারা কেন মানুষ সৃষ্টির পক্ষে ছিলেন না?

১৭ এপ্রিল ২০২৪ ০৭:০৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

শিরোনাম দেখে অনেকে হয়তো অবাক হচ্ছেন এবং ভাবছেন আসলেই কি ফেরেশতারা মানুষ সৃষ্টির পক্ষে ছিলেন না? হ্যাঁ পাঠক, আসলেই তাই। যে সময়ের কথা বলছি তখন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড়-পর্বত, গ্রহ-নক্ষত্র, ফেরেশতাকূল (মালায়েক) সৃষ্টি করেছেন, কিন্তু তখনও মানুষ সৃষ্টি করেননি। তারপর হঠাৎ একদিন আল্লাহ তাঁর সান্নিধ্যপ্রাপ্ত ফেরেশতাদের ডেকে বললেন- “নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই।” আর তা শুনেই ফেরেশতারা উদ্বিগ্ন হয়ে উঠলেন। ওই সময়ের কথা বলতে গিয়ে পবিত্র কোর’আনের সুরা বাকারায় আল্লাহ বলেছেন-
‘স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, “আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করছি”, তারা বলল, “আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ (অন্যায়-অবিচার) ও সাফাকুদ্দিমা (যুদ্ধ-রক্তপাত) করবে? আমরাই তো আপনার সপ্রশংস স্তুতিগান ও পবিত্রতা ঘোষণা করি।” (বাকারা: ৩০)
পাঠক লক্ষ করুন- এই আয়াতে আল্লাহ কিন্তু বলেননি তিনি পৃথিবীতে মানুষ নামের একটা সৃষ্টি পাঠাবেন। তেমনটা বললে হয়তো ফেরেশতারা কোনো আপত্তিই করতেন না। কারণ আল্লাহ ইতোমধ্যেই অগণিত জীব সৃষ্টি করেছেন, ফেরেশতারা তাতে উদ্বেগ প্রকাশ করেননি। কিন্তু এবার আল্লাহ বললেন “খলিফা” সৃষ্টি করবেন। বোঝা গেল এই নতুন প্রাণীটি অন্যান্য প্রাণীর মতো হবে না বা ফেরেশতাদের মতোও হবে না। তারা হবে অনন্য। প্রশ্ন হলো- খলিফা শব্দ দ্বারা আল্লাহ কী এমন বুঝালেন, যা শুনেই ফেরেশতারা বলে উঠল- “তারা তো পৃথিবীতে ফাসাদ ও সাফাকুদ্দিমা করবে?”
খলিফা অর্থ কী?
খলিফা আরবি শব্দ, যার অর্থ প্রতিনিধি। প্রতিনিধি শব্দটিকে একটু ভালোভাবে বুঝে নিতে হবে, কারণ এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানুষের সৃষ্টিতত্ত্বের বিরাট রহস্য। প্রতিনিধি হলো এমন কেউ, যে অন্যের পক্ষ হতে দায়িত্ব পালন করে। যেমন, আপনার একটা দায়িত্ব আপনার প¶ থেকে আমি পালন করলে আমাকে বলা হবে আপনার প্রতিনিধি। তাই নয় কি? ধরুন, জাতিসংঘে একটা সম্মেলন হবে সেখানে সকল দেশের রাষ্ট্রীয় নেতারা একত্রিত হবেন। কোনো কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে নিজে যেতে পারলেন না। তাহলে তিনি কী করবেন? তিনি অবশ্যই সেখানে তার পক্ষে প্রতিনিধি পাঠাবেন। সমস্যা হলো- প্রতিনিধি পাঠানো মানে বিমানের টিকিট কিনে একজনকে প্লেনে উঠিয়ে দেওয়া নয়। যাকে পাঠানো হবে, তাকে সেই অথরিটিও দিতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রতিনিধিত্ব করার। আর এটাই মারাত্মক। কারণ, অথরিটি পাবার পর সেই প্রতিনিধি যদি প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা অনুসরণ না করেন, যদি তিনি নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত দিয়ে আসেন, তাহলে ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ।
এবার দেখুন মানুষ সৃষ্টির ব্যাপারটি। আল্লাহ যখনই বললেন মানুষকে খলিফা হিসেবে বা প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠাব, তখনই মালায়েকরা বুঝে গেল এই নতুন সৃষ্টিটির মধ্যে আল্লাহর স্পেশাল অথরিটি থাকবে, ক্ষমতা থাকবে। আর সেই ¶মতাগুলোর মধ্যে একটি হলো- স্বাধীন ইচ্ছাশক্তি, যা খুবই বিপদজনক। এতদিন আল্লাহ যত সৃষ্টি করেছেন, কোনোটারই স্বাধীন ইচ্ছাশক্তি ছিল না। আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন, যেভাবে বলে দিয়েছেন সেভাবেই সূর্য আলো ও তাপ বিকিরণ করে যাচ্ছে। তার একবিন্দুও ¶মতা নাই আল্লাহর এই হুকুম অমান্য করার। একইভাবে ফেরেশতাদেরও ¶মতা নেই আল্লাহর হুকুম অমান্য করার। কিন্তু যখনই আল্লাহ খলিফা বা প্রতিনিধি বানিয়ে পৃথিবীতে পাঠাতে চাইলেন, তখনই ফেরেশতারা বুঝে গেলেন আল্লাহ এবার এমন একটা সৃষ্টি করতে চলেছেন যেটার মধ্যে আল্লাহর হুকুম মানা ও অমান্য করার ¶মতা থাকবে। আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেখতে চান- তারা কি আল্লাহর দেওয়া হুকুম বিধান মোতাবেক পৃথিবীকে পরিচালনা করে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করে, নাকি খেলাফত বাদ দিয়ে নিজেরাই সর্বেসর্বা বিধানদাতা, আইনদাতা হয়ে যায়। আল্লাহর খেলাফত করলে তারা সফল হবে, কিন্তু যদি এই নতুন সৃষ্টি আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহকে হুকুমদাতা বলে না মানে, তাহলে নিশ্চিতভাবেই তারা ফাসাদ (অন্যায় অবিচার) ও সাফাকুদ্দিমায় (যুদ্ধ রক্তপাত) পতিত হবে। আর সেটারই আশঙ্কা করেছিলেন ফেরেশতারা। বলেছিলেন- “আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে ফাসাদ ও সাফাকুদ্দিমা করবে?”
পাঠক! মালায়েকদের সেই আশঙ্কা অমূলক ছিল না তার প্রমাণ মানবজাতির ইতিহাসের দিকে তাকালেই পাওয়া যায়। মানবজাতি তার ইতিহাসজুড়ে বহু সফলতার গল্প রচনা করেছে, শহর বন্দর অট্টালিকা বানিয়েছে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আকাশের বিদ্যুৎকে চাকরের মতো ব্যবহার করছে, সমুদ্রের তলদেশ থেকে সম্পদ তুলে আনছে, গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে বেড়াচ্ছে, কিন্তু ফেরেশতারা যে ফাসাদ-সাফাকুদ্দিমার কথা বলেছিলেন, সেই ফাসাদ-সাফাকুদ্দিমা মানুষ একদিনের জন্যও বন্ধ করতে পারেনি। কারণ, মানুষ আল্লাহর খেলাফত বাদ দিয়েছে। আল্লাহর দেওয়া স্বাধীন ইচ্ছাশক্তির ক্ষমতা কাজে লাগিয়ে সে আল্লাহর দেওয়া জীবনবিধান প্রত্যাখ্যান করে নিজেই জীবনবিধান বানিয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ তাকে এতখানি ক্ষমতা দেয়নি যা দিয়ে সে একটা ত্রুটিহীন জীবনবিধান বানাতে পারে। তার বানানো গণতন্ত্র, সমাজতন্ত্র, ফ্যাসিবাদ মুখ থুবড়ে পড়েছে, আর উপহার দিয়েছে দুই দুইটি বিশ্বযুদ্ধ। এখন শোনা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি।
তাহলে কি ফাসাদ-সাফাকুদ্দিমা থেকে বাঁচার কোনোই উপায় নেই?
উপায় আছে। তবে তার জন্য মানবজাতিকে আগে এই সত্যটা স্বীকার করতে হবে যে, তারা আজ পর্যন্ত আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজেরা যত আইন, কানুন, দণ্ডবিধি, ব্যবস্থা, নীতিমালা ইত্যাদি তৈরি করেছে সব ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা স্বীকার করে তাদেরকে শেকড়ে ফিরে যেতে হবে। যে উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আল্লাহর খেলাফত করা, সেটা শুরু করতে হবে। এই ঘোষণা দিতে হবে যে, আমরা এখন থেকে আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানবো না। এই ঘোষণার মধ্যেই লুকিয়ে আছে মানবজাতির সফলতা। এ সেই ঘোষণা যা মানবজাতির হাজার হাজার বছরের ইতিহাসের মধ্যে শান্তি ও সমৃদ্ধির অধ্যায়গুলোর সাক্ষী হয়ে আছে। এই ঘোষণা ১৪০০ বছর আগের আরব থেকে প্রতিধ্বনিত হয়ে অর্ধেক পৃথিবীর চেহারা বদলে ফেলেছিল। অর্ধপৃথিবীর মানুষকে ভাই বানিয়ে দিয়েছিল, নিপীড়িত মানুষের মানবাধিকার ও নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছিল। এই ঘোষণা এমন নিরাপত্তা উপহার দিয়েছিল যে, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাত, কোনো চোর ডাকাতের ভয় ছিল না। আদালতে মাসের পর মাস অপরাধ সংক্রান্ত কোনো মামলা আসত না। নারীরা শত শত মাইল পথ একাকী চলে যেত, মনে কোনো ভয় জাগ্রত হতো না। আজও সেই ঘোষণাই পারে মানবজাতিকে ফাসাদ ও সাফাকুদ্দিমা থেকে মুক্ত করতে ইনশা’আল্লাহ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?  ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!
স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। পরিবার নিয়ে মিথ্যা তথ্য প্রচার…
 ১৪ অক্টোবর ২০২৬    বিনোদন

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বুধবার (১৪ অক্টোবর)…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!
জন্ম থেকেই দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁর অদম্য ইচ্ছাশক্তি। পা দিয়ে লিখে পড়াশোনা শেষ করার পর নিজের সঞ্চয়…
 ১৪ অক্টোবর ২০২৬    জাতীয়

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল…
 ১৪ অক্টোবর ২০২৬    সারাদেশ

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রংপুরের কাউনিয়া উপজেলায় চলছে উৎসবের আমেজ। পূজামণ্ডপগুলোতে প্রতিমা তৈরি এবং রংতুলির আঁচড়ে দেবী দুর্গাসহ…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সরদার…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার
সংবিধান সংশোধনের জন্য সরকার যে প্রক্রিয়া গ্রহণ করেছে, তার সঙ্গে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কারণে সংবিধান সংশোধন কমিটিকে দলটি কোনো পরামর্শ দেবে না…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেউ কোনো ধরনের নিয়ম লঙ্ঘন বা অপকর্ম করার চেষ্টা করলে তা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ!

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ!
লংমার্চ করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপিই লংমার্চ করত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম…
 ১৪ অক্টোবর ২০২৬    জাতীয়

ছাত্রলীগের পদ পেতে সাদ্দাম-ইনানের পা চাটতেন সারজিস, দাবি রাশেদের!

ছাত্রলীগের পদ পেতে সাদ্দাম-ইনানের পা চাটতেন সারজিস, দাবি রাশেদের!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, শেখ হাসিনাবিরোধী…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা

মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা সাংবাদিক…
 ১৪ অক্টোবর ২০২৬    ঢাকা

চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে রাখলেন যাত্রীরা!

চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে রাখলেন যাত্রীরা!
ভারতের বিহারে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে যাত্রীদের হাতে ধরা পড়েছেন এক সন্দেহভাজন চোর। ট্রেন চলতে শুরু করলে…
 ১৪ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

টিকটকে পরিচয়ের জেরে বাড়ি ছাড়া ৪ স্কুলছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার

টিকটকে পরিচয়ের জেরে বাড়ি ছাড়া ৪ স্কুলছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার
রাহাত চৌধুরী, জেলা প্রতিনিধি:কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সাথে নতুন জীবন শুরুর পরিকল্পনা…
 ১৪ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে বারান্দা দিয়ে নামতে গিয়ে ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু!

স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে বারান্দা দিয়ে নামতে গিয়ে ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু!
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে সম্ভাব্য তর্ক এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টা করতে গিয়ে ২১ তলা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন হার্ষিত…
 ১৪ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক