প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্মব্যবসার পক্ষে সহানুভূতি কেন?

ধর্মব্যবসার পক্ষে সহানুভূতি কেন?

১৭ মে ২০১৮ ০৮:৫২ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী
পেটের দায়ে চুরি ডাকাতি করলে সমাজ তাকে ছেড়ে কথা বলে না। ক্ষেত্রবিশেষে গণপিটুনি দিয়ে মেরেও ফেলে। কেউ প্রশ্ন করে না, ‘আরে ভাই, চোরকে মারছেন কেন? চোর যদি চুরি না করে তাহলে সে খাবে কী? তার পরিবার চলবে কী করে?’ কেউ একথা বলে না। কিন্তু পেটের দায়ে ধর্মব্যবসা করলে সমাজ তার প্রতি একটা সিমপ্যাথি বোধ করে। তখন কেউ ধর্মব্যবসার বিরুদ্ধে বললে পাল্টা প্রশ্ন ধেয়ে আসে- ‘তুমি যে ধর্মের কাজ করে বিনিময় নেবার বিরুদ্ধে বলছো, তো যারা নামাজ পড়ান, ওয়াজ করেন, আজান দেন, কোর’আন শিক্ষা দেন, মিলাদ পড়ান, মুর্দা দাফন করেন, বিয়ে পড়ান, কোরবানির পশু জবাই দেন- তাদেরও তো ভরণ পোষণের দরকার আছে, পরিবার-পরিজন আছে, তারা খাবে কী করে?’
এমন প্রশ্ন ওঠে। তার কারণ চুরি ডাকাতি কতবড় অপরাধ আমরা তা জানি, তাই চোর খাবে কী- এমন প্রশ্ন তোলাকে অযৌক্তিক মনে করলেও ধর্মব্যবসা কতবড় অপরাধ তা জানি না। আমরা জানি না যে, চোরকেও আল্লাহ তওহীদ গ্রহণের শর্তে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু ধর্মব্যবসায়ীদের ব্যাপারে কোনো ছাড় দেননি। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। তাদেরকে পবিত্রও করবেন না। তাদেরকে বলেছেন জাহান্নামের আগুনখাদক!
আমরা আরও জানি না যে, চুরি ডাকাতি ইত্যাদির কারণে গুটিকতক মানুষ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। কিন্তু ধর্মব্যবসার কারণে যে ক্ষতিটা হয় তা অপরিমেয় ও অপূরণীয়। ধর্মই বিকৃত হয়ে যায়। কোটি কোটি মানুষ যুগ যুগ ধরে সেই বিকৃত ধর্মের কারণে ক্ষতির শিকার হতে থাকে। সমাজে শান্তির বদলে অশান্তি নেমে আসে। এক সময় ধর্মের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ-রসুলকে গালি দেয়। ধর্মগ্রন্থের অবমাননা করে। সেই ক্ষতি কোনোকিছু দিয়েই পুষিয়ে নেওয়া সম্ভব হয় না।
আমরা হেযবুত তওহীদ যখন ধর্মব্যবসার বিরুদ্ধে বলি, অনেকে মনে করেন আমরা বুঝি আলেমদের বিরুদ্ধে লেগেছি। একজন ইমাম সাহেব কোনো একটা অজপাড়াগাঁয়ের একটি মসজিদে নামাজ পড়ান, বিনিময়ে কয়েকশ’ টাকা তাকে দেওয়া হয়, সেটাই আমাদের সহ্য হচ্ছে না! আসলে তা নয়। আমরা কারো দুই পয়সা ক্ষতি করার জন্য নামিনি। কারো রুটি-রোজগার বন্ধ করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য অনেক বড়, অনেক মহান।
আমরা চাই মুসলিম উম্মাহর গোড়ার গলদটি তুলে ধরতে। কেন এদের আজ এত অধঃপতন, কেন তারা বিশ্বময় নির্যাতিত হচ্ছে, কেন যেখানে যায় ঘৃণা আর লাঞ্ছনা তাদের সাথে সাথে যায়। এই অবস্থা কীভাবে সৃষ্টি হলো, কখন এই উম্মাহর পচন আরম্ভ হলো- এই সত্যগুলো আমাদেরকে বলতে হয় উম্মাহর মুক্তির জন্যই, তাদেরকে নিশ্চিত ধ্বংস থেকে রক্ষা করার জন্যই।
কেউ যদি চুরি ডাকাতির বিরুদ্ধে কথা বলে, মানুষকে সচেতন করতে চায়, তার মানে কি এই যে, সেই ব্যক্তি দুই পয়সার ছিঁচকে চোরের ভাত মারতে চাচ্ছে? কখনই না। আপনি চোরের সমব্যথী হতে পারেন, কিন্তু চুরিকে আইনসম্মত বলতে পারেন না। আপনি ধর্মব্যবসায়ীদের পরিবার-পরিজনের ভরণ-পোষণ নিয়ে চিন্তিত হচ্ছেন হোন, আমাদের আপত্তি নেই, কিন্তু স্বীকার করুন- ধর্মব্যবসা হারাম! কোনো যুক্তিতেই, কোনো সিমপ্যাথি দেখিয়েই ধর্মব্যবসাকে হালাল করার অধিকার আপনার বা আমার কারোরই নেই।
মোহাম্মদ আসাদ আলী: কলাম লেখক। ফেসবুক: https://www.facebook.com/asadali.ht

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি