কুমিল্লার সদর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত শনিবার (১৩ জুন) রাতে কোতয়ালী মডেল থানার ২য় মুরাদপুর এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। আজ রবিবার (১৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব।
গ্রেফতার হওয়া কবরী আক্তার ২য় মুরাদপুর এলাকার রুবেল মিয়ার স্ত্রী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কবরী আক্তারের কাছ থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে তিনি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করতেন।
আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু

এই ঘটনায় কবরী আক্তারের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় অনেক মাদক কারবারি, সন্ত্রাসী এবং হত্যা ও ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদক।















