প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   দুনিয়াবিমুখ ধার্মিকতা ইসলামের শিক্ষা নয়

দুনিয়াবিমুখ ধার্মিকতা ইসলামের শিক্ষা নয়

২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:১১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান 
ইসলামকে যারা ব্যক্তিগত জীবনের আচার-অনুষ্ঠানের বাইরে কল্পনা পারেন না, ইসলামের যুগোপযোগিতা ও বাস্তব দুনিয়ায় এই দ্বীনের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করতে পারেন না তাদের একটি ধারণা হলো- দুনিয়ায় শান্তি বা অশান্তি বিরাজিত থাকার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাদের দৃষ্টিতে দ্বীন ও দুনিয়া আলাদা। দ্বীন হচ্ছে নামাজ, রোজা ইত্যাদি করে সওয়াব কামাই করা- যার উদ্দেশ্য কেবলই পারলৌকিক মুক্তি। আর দুনিয়া হচ্ছে খাওয়া, পরা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, আইন-কানুন, বিচার ইত্যাদি। এই দ্বীন ও দুনিয়ার পৃথকীকরণে চূড়ান্ত পরিণতি হয়েছে এই যে, সারা পৃথিবী আজ অন্যায়, অবিচার, নির্যাতন, নিপীড়ন, শোষণ, রক্তপাতে ভরে গেছে, কিন্তু সেই অন্যায় অবিচার থেকে মানুষকে মুক্তি দেওয়ার স্বাভাবিক মানবিক আবেদনটুকুও দুনিয়াবিমুখ ধার্মিকরা অনুধাবন করতে পারছেন না। অথচ ইসলামের প্রকৃত আকীদা হচ্ছে- যুগে যুগে আল্লাহ দ্বীন পাঠিয়েছেন মানুষের ইহজাগতিক শান্তির লক্ষ্যেই। বস্তুত মানবজাতির ইহজাগতিক শান্তির উপরই নির্ভর করে মানুষের পারলৌকিক মুক্তি। বিষয়টা ব্যাখ্যা করছি। 
মানুষ সৃষ্টির সূচনালগ্নে আল্লাহ যখন মালায়েকদের ডেকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে চাই, (বাকারা ৩০) তাতেই মালায়েকরা বুঝে গেল আল্লাহ তাঁর খলিফা বা প্রতিনিধি হিসেবে যে সৃষ্টিটি করতে চাচ্ছেন তার মধ্যে নিশ্চয়ই আল্লাহর রূহ থাকবে, আর যার মধ্যে আল্লাহর রূহ থাকবে তার মধ্যে আল্লাহর অন্যান্য সিফত বা গুণগুলোর মত স্বাধীন ইচ্ছাশক্তিও চলে আসবে। সে ইচ্ছা হলে আল্লাহর হুকুম মানবে, ইচ্ছা না হলে মানবে না। মানলে তো ভালোই, কিন্তু অমান্য করলে অশান্তি ও রক্তপাতে পতিত হবে। তাই মালায়েকরা একটু আপত্তির সুরে বলল- তারা তো পৃথিবীতে ফাসাদ (অন্যায়-অশান্তি) ও সাফাকুদ্দিমা (রক্তপাত) করবে। (বাকারা ৩০) 
মালায়েকদের এই কথাটির মধ্যেই মানবজাতির ইতিহাসের বিরাট রহস্যটি লুকিয়ে আছে। খেয়াল করলে দেখা যাবে সেই আদম (আ.) থেকে আজ পর্যন্ত মানবজাতির প্রধান সমস্যাই ছিল এই অন্যায়-অশান্তি-রক্তপাত, যার আশঙ্কা মালায়েকরা করেছিল। যাহোক, আল্লাহ বললেন- আমি যা জানি তোমরা তা জানো না। (বাকারা ৩০) তারপর আল্লাহ আদমকে সৃষ্টি করলেন। আদমের মধ্যে রূহ ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন সেই সৃষ্টিটি হয়ে গেল আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে উচ্চতা, মাহাত্ম্য, মর্যাদা ও শ্রেষ্ঠত্বের দিক দিয়ে অনন্য। আল্লাহর হুকুমে সমস্ত মালায়েক আদমকে সেজদাহ করল, কেবল ইবলিশ অংহকার করে সেজদাহ করল না। (হিজর ২৯-৩১) শাস্তিস্বরূপ আল্লাহ যখন ইবলিশকে বিতাড়িত ও অভিশপ্ত করলেন তখন ইবলিশ আল্লাহর কাছে চ্যালেঞ্জ করল যে, তুমি যদি আমাকে শক্তি দাও আমি মাটির তৈরি তোমার ঐ সৃষ্টিটার দেহের, মনের ভেতর প্রবেশ করতে পারি তবে আমি প্রমাণ করে দেখাব যে, ঐ সৃষ্টি তোমাকে অস্বীকার করবে, আমি তাদেরকে বিপথগামী করব (হিজর ৩৯, নিসা ১১৮-১১৯) আমি যেমন এতদিন তোমাকে প্রভু স্বীকার করে তোমার আদেশ মতে চলেছি, এ তা চলবে না। আল্লাহ ইবলিশের এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং আদমকে পৃথিবীতে পাঠাবার সময় স্পষ্টভাবে বলে দিলেন যে, তিনি তাঁর প¶ থেকে বনি আদমের জন্য হেদায়াহ বা দিক-নির্দেশনা পাঠাবেন, যারা তার অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই (বাকারা ৩৮)। কীসের ভয় নেই? ঐ যে মালায়েকরা (যাদের মধ্যে ইবলিশও ছিল) বলেছিল মানুষ পৃথিবীতে অন্যায়-অশান্তি ও রক্তপাত সৃষ্টি করবে- সেই অন্যায় অশান্তি রক্তপাত এবং পরকালে জাহান্নামের ভয় নেই। আর যারা আল্লাহর পাঠানো হেদায়াহ অস্বীকার করবে তারা পৃথিবীতে যেমন ফাসাদ ও সাফাকুদ্দিমায় পতিত হবে, পরকালে জাহান্নামে জ্বলবে (বাকারা ৩৯)। 
এ কারণে আল্লাহ যুগে যুগে তাঁর নবী-রসুলদের মাধ্যমে যে দ্বীন মানুষের জন্য পাঠিয়েছেন তার নাম রেখেছেন ইসলাম, বাংলায় শান্তি। দ্বীনের নাম ‘শান্তি’ রাখা হয়েছে, কারণ এই দ্বীন প্রয়োগ করলে মানবজীবনে নেমে আসবে অনিবার্য শান্তি। যে ফাসাদ ও সাফাকুদ্দিমার আশঙ্কা মালায়েকরা করেছিল এবং ইবলিশ আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে, সে হেদায়াহ থেকে সরিয়ে বনি আদমকে বিপথগামী করে ঐ ফাসাদ ও সাফাকুদ্দিমায় পতিত করবে, সেই ফাসাদ ও সাফাকুদ্দিমার হাত থেকে মানুষ র¶া পাবে। আর এটাই আল্লাহর অভিপ্রায়। কেননা পৃথিবীতে ফাসাদ ও সাফাকুদ্দিমা না থাকার মানে ইবলিশের চ্যালেঞ্জে আল্লাহর জয়। আর ফাসাদ ও সাফাকুদ্দিমা থাকার মানে ইবলিশের জয়। মানুষের দায়িত্বটা (এবাদত) হচ্ছে তারা আল্লাহর দেওয়া দিক-নির্দেশনা মোতাবেক পৃথিবীকে পরিচালনা করে ও শান্তি প্রতিষ্ঠিত রেখে আল্লাহকে জয়ী করবে। আল্লাহ যে বললেন ‘পৃথিবীতে খলিফা পাঠাব’- খলিফার কাজ কিন্তু এটাই, শান্তি প্রতিষ্ঠিত করে আল্লাহকে জয়ী করা। 
ইসলামের ভিত্তি হচ্ছে তওহীদ। তওহীদ অস্বীকার করা তো যাবেই না, তওহীদে কোনো অংশীদারিত্ব স্থাপন করাও শিরক, ¶মার অযোগ্য অপরাধ। এগুলো সবারই জানা। কিন্তু তওহীদের ব্যাপারে এই কড়াকড়ির কারণটা কি আমরা জানি? কারণটা হচ্ছে ঐ ‘শান্তি’। আল্লাহ জানেন তাঁর হুকুম অমান্য করলে মানবজাতি অনিবার্য ফাসাদ ও সাফাকুদ্দিমায় পতিত হবে। যেহেতু আল্লাহকে একমাত্র ইলাহ বা হুকুমদাতা হিসেবে না মানলে শান্তি আসবে না, আল্লাহ বিজয়ী হবেন না, সে কারণেই তওহীদের উপর এত কড়াকড়ি। এই কড়াকড়ি মানুষের ভালোর জন্য, মানুষের পার্থিব ও পারলৌকিক কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য। সুতরাং পৃথিবীকে অশান্তিতে রেখে, সেই অশান্তি দূর করার প্রচেষ্টা না করে, দুনিয়াবিমুখ আত্মকেন্দ্রিক-স্বার্থপরের মতো বেঁচে থেকে ও ব্যক্তিগত জীবনে কিছু উপাসনা, ধর্মীয় আনুষ্ঠানিকতা করেই আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের আশা করেন যারা তারা কতটুকু বাস্তবসম্মত চিন্তাভাবনা করেন তা ভেবে দেখার সময় এসেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর