সংবিধান সংশোধনের জন্য সরকার যে প্রক্রিয়া গ্রহণ করেছে, তার সঙ্গে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কারণে সংবিধান সংশোধন কমিটিকে দলটি কোনো পরামর্শ দেবে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিরোধী দলের মতামত উপেক্ষা করে সরকার সংশোধনের উদ্যোগ নিলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি জানান, বৈঠকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

গোলাম পরওয়ার বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের সকলের দেশের নাগরিক হিসেবে যথাযথ অধিকার নিশ্চিত হোক—এটিই জামায়াতের প্রত্যাশা।’
সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া সরকার গ্রহণ করেছে, জামায়াত সেটির সঙ্গেই একমত নয়।’
এ সময় তিনি আরও বলেন, বিরোধী দলের মতামত উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধনের কোনো পদক্ষেপ নিলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।
















