ঢাকার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং আশুলিয়া থানা যুবদল নেতা মো. আমিনুল ইসলাম দুলাল মীরের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ ব্যানার, মাইক এবং মশার ওষুধ ছিটানোর স্প্রেয়ার নিয়ে রাস্তায় নেমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক একটি র্যালি বের করেন।
সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৩ সদস্য গ্রেফতার

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ৯০ হাজার ৩৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন মোট ২৮১ জন। এখন পর্যন্ত ৮৪ হাজার ২৯৯ জনের বেশি রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। অক্টোবর মাসের প্রথম দিক থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা বিভিন্ন হাসপাতালে ক্রমান্বয়ে বাড়ছে বলে জানা গেছে।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, “ডেঙ্গু দূর করতে হলে আমাদের সবাইকে নিজ নিজ আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন জমে থাকা পানি তিন দিনের বেশি না থাকে, সেদিকে সতর্ক নজর রাখতে হবে।”
















