প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইরানের পাশে রাশিয়া, যুদ্ধ বন্ধে...

ইরানের পাশে রাশিয়া, যুদ্ধ বন্ধে ‘সবকিছু’ করতে প্রস্তুত পুতিন!

৯ অক্টোবর ২০২৬ ০৪:৩৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

ইরানে চলমান যুদ্ধের অবসান ঘটাতে তেহরানকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এ আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান যুদ্ধ বন্ধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। এমন এক সময়ে পুতিনের এই আশ্বাস এল, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা কার্যত অচলাবস্থার মুখে পড়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক হয়। কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনে অংশ নিতে সেখানে যান পুতিন ও পেজেশকিয়ান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, ইরানকে এই যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সহায়তা করার জন্য রাশিয়া তার সাধ্যের মধ্যে সবকিছু করতে প্রস্তুত। তাঁর দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই ইরান যুদ্ধের অবসান ঘটাতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে আসছে।

আরও পড়ুন

দ্রুত ইমাম মাহদীর আগমন কামনা মোজতবা খামেনির!

দ্রুত ইমাম মাহদীর আগমন কামনা মোজতবা খামেনির!

বৈঠকে রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্কের ইতিবাচক অগ্রগতির বিষয়টিও তুলে ধরেন পুতিন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা দেশ দুটি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়িয়েছে।

শুক্রবার তুর্কমেনিস্তানের কাস্পিয়ান সাগরের তীরবর্তী অবকাশকেন্দ্র আভাজায় সিআইএসের সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে পুতিন ও পেজেশকিয়ানের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরেও ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা নিয়ে বিতর্ক রয়েছে। ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধেও।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা যখন অচলাবস্থার মুখে, তখন পুতিনের এই আশ্বাসকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। চলতি সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন।

সূত্র: এএফপি

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘মাকে সঙ্গে দিলে সুইসাইড করব’, ইউএনওকে বললেন ছেলে!

‘মাকে সঙ্গে দিলে সুইসাইড করব’, ইউএনওকে বললেন ছেলে!
বৃদ্ধ ও হৃদ্‌রোগে আক্রান্ত মাকে নিজের সঙ্গে রাখতে রাজি নন ছেলে। এমনকি মাকে সঙ্গে রাখলে আত্মহত্যা করবেন বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, জীবনের শেষ সময়ে ছেলের…
 ৯ অক্টোবর ২০২৬    রাজশাহী

নানা পাটেকারের মৃত্যু নিয়ে মন্তব্য, তনুশ্রী দত্তকে তিরস্কার!

নানা পাটেকারের মৃত্যু নিয়ে মন্তব্য, তনুশ্রী দত্তকে তিরস্কার!
প্রবীণ অভিনেতা নানা পাটেকারের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তার মন্তব্যকে সংবেদনহীন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়ান…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ!

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ!
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন…
 ৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

দ্রুত ইমাম মাহদীর আগমন কামনা মোজতবা খামেনির!

দ্রুত ইমাম মাহদীর আগমন কামনা মোজতবা খামেনির!
ইরানের পুলিশ বাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগের প্রশংসা করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধির আশা…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বিয়ে ছাড়াই অন্যের স্ত্রীর সঙ্গে ৭ মাস বসবাসের অভিযোগ, মুচলেকায় মুক্ত ইমাম!

বিয়ে ছাড়াই অন্যের স্ত্রীর সঙ্গে ৭ মাস বসবাসের অভিযোগ, মুচলেকায় মুক্ত ইমাম!
বরিশালের বাকেরগঞ্জে অন্যের স্ত্রীর সঙ্গে বিয়ে ছাড়াই প্রায় সাত মাস ধরে বসবাসের অভিযোগ উঠেছে এক মসজিদের ইমামের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা ও ইমামের প্রথম স্ত্রীর স্বজনরা…
 ৯ অক্টোবর ২০২৬    বরিশাল

দাউদকান্দিতে পিকআপ থেকে পিস্তল ও ৩৬ হাজার ইয়াবাসহ চালক গ্রেফতার

দাউদকান্দিতে পিকআপ থেকে পিস্তল ও ৩৬ হাজার ইয়াবাসহ চালক গ্রেফতার
কুমিল্লার দাউদকান্দিতে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক ও অস্ত্র পরিবহনে…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নানা পাটেকারের মৃত্যু ঘিরে রহস্য, অস্বাভাবিক মৃত্যুর মামলা!

নানা পাটেকারের মৃত্যু ঘিরে রহস্য, অস্বাভাবিক মৃত্যুর মামলা!
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা নানা পাটেকারের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। গোয়ায় নিজের বাসভবন থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলেও…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

দক্ষিণ আফ্রিকায় অ্যাসাইলাম আবেদন ঘিরে সহিংসতা, ৩ শহরে গাড়িতে আগুন ও লুটপাট!

দক্ষিণ আফ্রিকায় অ্যাসাইলাম আবেদন ঘিরে সহিংসতা, ৩ শহরে গাড়িতে আগুন ও লুটপাট!
দক্ষিণ আফ্রিকায় নতুন করে আশ্রয়প্রার্থীদের অ্যাসাইলাম আবেদন গ্রহণের প্রক্রিয়া চালু হওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির তিনটি শহরে অভিবাসনবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আফগানিস্তান টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশে যারা!

আফগানিস্তান টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশে যারা!
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। আফগানিস্তানের শক্তিশালী স্পিন আক্রমণ মোকাবিলা করে…
 ৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইরানের পাশে রাশিয়া, যুদ্ধ বন্ধে ‘সবকিছু’ করতে প্রস্তুত পুতিন!

ইরানের পাশে রাশিয়া, যুদ্ধ বন্ধে ‘সবকিছু’ করতে প্রস্তুত পুতিন!
ইরানে চলমান যুদ্ধের অবসান ঘটাতে তেহরানকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে এ আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ও…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

মেসিকে স্পেনে নিতে চেয়েছিল তারা, কিন্তু রাজি হননি আর্জেন্টাইন তারকা!

মেসিকে স্পেনে নিতে চেয়েছিল তারা, কিন্তু রাজি হননি আর্জেন্টাইন তারকা!
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসিকে খেলতে রাজি করাতে ব্যর্থ হয়ে স্পেনের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। বার্সেলোনার যুব দলে খেলার সময় মেসিকে স্পেন জাতীয় দলে…
 ৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন অনেকে: সামান্তা শারমিন

আমার ইসলামে প্রবেশকে কটাক্ষ করে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন অনেকে: সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ইসলামে তাঁর প্রবেশকে কটাক্ষ করে অনেকে তাঁকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি মুসলিমদের…
 ৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ঢাকায় বিশ্ব শিশু দিবস ও ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঢাকায় বিশ্ব শিশু দিবস ও ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বিশ্ব শিশু দিবস এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘চাঁদের কণা’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)…
 ৮ অক্টোবর ২০২৬    ঢাকা

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় হাইকোর্টের স্থগিতাদেশ

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় হাইকোর্টের স্থগিতাদেশ
সমবায় আইন ও উপ-আইন অমান্য করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সমবায় সংগঠন ‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’-এর আগামী শনিবার (১০ অক্টোবর) চিটাগাং ক্লাব লিমিটেডে আহ্বান করা…
 ৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে চেতনানাশক স্প্রে করে চুরি: বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

ফকিরহাটে চেতনানাশক স্প্রে করে চুরি: বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
বাগেরহাটের ফকিরহাটে চেতনানাশক ওষুধ স্প্রে করে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় মো. হাফিজুর রহমান শিকারী (৭৭) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ…
 ৮ অক্টোবর ২০২৬    খুলনা