প্রচ্ছদ    ময়মনসিংহ   কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেওয়া...

কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার

২০ অক্টোবর ২০২৬ ০৪:৩০ এএম
বজ্রশক্তি ডেস্ক

নেত্রকোণার কলমাকান্দার নাজিরপুরে সরকারি জমি দখল করে প্রভাব বিস্তার কিংবা নামমাত্র ইজারা নিয়ে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। সরকারি সম্পত্তির ব্যক্তিগত ব্যবহার বন্ধ, উচ্ছেদে ক্ষতিগ্রস্ত প্রকৃত ব্যবসায়ীদের জমি বরাদ্দ এবং নাজিরপুরকে অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পাশাপাশি নাজিরপুরে আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন ডেপুটি স্পিকার।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুরের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কায়সার কামাল।

নাজিরপুর বাজারে সাম্প্রতিক উচ্ছেদ অভিযান ও সরকারি জমি উদ্ধারের প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। এ অভিযানে স্থানীয় অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা তিনি স্বীকার করেন। তবে প্রকৃত ব্যবসায়ীদের পুনর্বাসন ও জমির মালিকানা ফিরিয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের!

নাটোরে বাস ট্রাক সংঘর্ষে নিহত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের!

কায়সার কামাল বলেন, আগে ব্যবসায়ীরা ভাড়াটিয়া হিসেবে ছিলেন। এখন তাঁদের জমির মালিকে পরিণত করার ব্যবস্থা করা হচ্ছে। প্রকৃত ব্যবসায়ীদের তথ্য যাচাই-বাছাই করে দ্রুত জমি বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে, যাতে তাঁরা স্থায়ীভাবে ব্যবসা পরিচালনার সুযোগ পান।

সরকারি সম্পত্তি ব্যবহারে অনিয়ম ও প্রভাব বিস্তারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। অতীতে এক বছরের জন্য ইজারা নিয়ে সরকারি জায়গায় তিন-চারতলা ভবন নির্মাণ করে প্রভাব বিস্তারের প্রবণতা তৈরি হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের অবৈধ সুযোগ আর কাউকে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সরকারি সম্পদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থসিদ্ধির মাধ্যম হতে পারে না। নাজিরপুরকে কোনো বিশেষ ব্যক্তির আয়ের উৎসে পরিণত না করে ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। সেখানে দলমত-নির্বিশেষে সবাই যেন সমান সুযোগ ও সুবিধা পান, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

নাজিরপুরের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে কায়সার কামাল বলেন, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার অর্থনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নাজিরপুরকে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন প্রসঙ্গে ডেপুটি স্পিকার জানান, দেশের ছয়টি বিভাগে একটি করে আধুনিক ও উন্নতমানের ‘হেলথ হাব’ বা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে একটি কেন্দ্র নাজিরপুরে স্থাপনের পরিকল্পনাও রয়েছে। বাস্তবায়িত হলে এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

পুকুর পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই এ দেশের সন্তান। একসঙ্গে…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

৩০ দিনে মসজিদে নববীতে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি!

৩০ দিনে মসজিদে নববীতে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি!
সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে গত সেপ্টেম্বর মাসে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি ও দর্শনার্থীর সমাগম হয়েছে। মাসজুড়ে মোট ২ কোটি ১৬…
 ২০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

রাজশাহীতে আজ প্রধানমন্ত্রীর জনসভা, বক্তব্য দেবেন বেলা ৩টায়!

রাজশাহীতে আজ প্রধানমন্ত্রীর জনসভা, বক্তব্য দেবেন বেলা ৩টায়!
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার রাজশাহী সফরে যাচ্ছেন। সফরকালে তিনি নগরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাবেন। পরে বেলা ৩টায় নগরের…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের!

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের!
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৯…
 ২০ অক্টোবর ২০২৬    রাজশাহী

সৈয়দপুর বিজ্ঞান কলেজে গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী!

সৈয়দপুর বিজ্ঞান কলেজে গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী!
প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন এবং শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যার কথা শুনেছেন। রংপুরে যাওয়ার পথে শিক্ষার্থীদের দেখে গাড়িবহর…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

রোনালদোকে এক মাসের নিষেধাজ্ঞা, জরিমানা ৩৫ হাজার টাকা!

রোনালদোকে এক মাসের নিষেধাজ্ঞা, জরিমানা ৩৫ হাজার টাকা!
কোচের সঙ্গে মনোমালিন্যের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় শাস্তির মুখে পড়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশন তাঁকে ৩০ দিনের নিষেধাজ্ঞা…
 ২০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!

চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ…
 ২০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী আজ!

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী আজ!
জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২০ অক্টোবর। ১৯৫৪ সালের এই দিনে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি সময়ের পরিক্রমায় দেশের সাংবাদিক সমাজের একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার

কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার
নেত্রকোণার কলমাকান্দার নাজিরপুরে সরকারি জমি দখল করে প্রভাব বিস্তার কিংবা নামমাত্র ইজারা নিয়ে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেওয়া হবে না বলে…
 ২০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সমান অধিকার ও মর্যাদার কথা তুলে ধরে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশকে ৩৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত!

বাংলাদেশকে ৩৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত!
বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ৪৭–১৩ গোলের বিশাল জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী…
 ১৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এআই দিয়ে হয়রানি বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান পরীমনির!

এআই দিয়ে হয়রানি বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান পরীমনির!
ঢালিউড অভিনেত্রী পরীমনির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ও বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এ নিয়ে বিব্রতকর…
 ১৯ অক্টোবর ২০২৬    বিনোদন

‘পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি’, জানালেন রুমিন ফারহানা!

‘পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি’, জানালেন রুমিন ফারহানা!
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এক মাস ধরে শাড়ি জমিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পূজার সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর জন্য আলাদা শাড়ি…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন পূজামণ্ডপ

এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন পূজামণ্ডপ
শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ পরিদর্শনে এক দিনে দেশের তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে গিয়ে…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়, রিজিজুকে জবাব থারুরের!

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়, রিজিজুকে জবাব থারুরের!
ভারতের সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের তুলনা টেনে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য শশী থারুর। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর…
 ১৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক