বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার কাউনিয়া উপজেলার ব্যবস্থাপনায় ‘কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স’-এর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) কাউনিয়া কলেজ প্রাঙ্গণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের অর্থায়নে ৫ দিনব্যাপী এই কোর্সটি শুরু হয়। ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত এই আয়োজনটি ৩২৪তম কোর্স হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
কোর্স পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএলটি সম্পন্ন ও বাংলাদেশ স্কাউটস কাউনিয়া উপজেলার কমিশনার কোর্স লিডার শিফুন আখতার। এ সময় প্রশিক্ষক (কোর্স স্টাফ) হিসেবে উপস্থিত ছিলেন: মো. মাহবুবুল আলম প্রামাণিক (এলটি), ফরিদা ইয়াসমিন (সিএলটি), মো. মতিয়ার রহমান খন্দকার (এএলটি), মো. আলমগীর হোসেন কাজী (এএলটি), মো. সোহাগ চৌধুরী (সিএএলটি), সৈয়দ আপেল মাহমুদ দিপু (সিএএলটি) এবং এ. এফ. এম. বেনজির হক (সিএএলটি)।
সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ

কোর্স উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন: আরএসএল সম্পাদক মো. ফাকের সরকার, আবু মো. আহসান সিদ্দিক, সহকারী কমিশনার মো. মোজাম্মেল হক, মো. শহিদুল ইসলাম, কাব লিডার মো. মাহবুবুর রহমান এবং স্কাউট সদস্য সরকার মো. মাসুদ জাকারিয়া প্রমুখ।

















