দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ধরপাকড়, ব্যারিকেড ও মেট্রো স্টেশন বন্ধের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খেলা শুরু হয়ে গেছে’ মন্তব্য করে তিনি সরকারকে কটাক্ষ করেন।
শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে চলা বিক্ষোভে পুলিশের কঠোর পদক্ষেপের প্রতিবাদ জানান প্রকাশ রাজ। আন্দোলনকারীদের আটক ও চলাচলে বিধিনিষেধ আরোপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন, ‘আপনি এত ভয় পাচ্ছেন কেন? কেন কাঁপছেন?’
এ সময় নিজের অভিনীত ‘সিংহাম’ সিনেমার জনপ্রিয় সংলাপের আদলে প্রকাশ রাজ বলেন, ‘চিটিং করতা হ্যায় তু’, যার অর্থ ‘তুমি প্রতারণা করছ’। তাঁর এসব মন্তব্যের মাধ্যমে দিল্লিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের সমালোচনা করা হয়েছে।
৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের এই বিক্ষোভ ঘিরে প্রকাশ রাজের পাশাপাশি পরিচালক অনুরাগ কাশ্যপসহ বিনোদন ও সামাজিক অঙ্গনের আরও কয়েকজন ব্যক্তি মোদি সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
















