গাইবান্ধা প্রতিনিধি:
‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ গাইবান্ধা জেলা শাখা নারী বিভাগ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে সংগঠনের স্থানীয় কার্যালয়ে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

হেযবুত তাওহীদ গাইবান্ধা জেলা নারী সম্পাদক রহিমা বেগমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বর্তমান সমাজে নারীদের নিরাপত্তা ও অধিকারহীনতার করুণ চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ রংপুর অঞ্চলের নারী সম্পাদক উম্মে হানি ইসলাম।
এসময় তিনি বলেন, নারীদের নিয়ে বিকৃত ফতোয়া, পর্দা নিয়ে বাড়াবাড়ি আর ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে ইসলামের প্রকৃত ব্যাখ্যা তুলে ধরে গণ-সচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই। এই গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই হেযবুত তওহীদ দেশব্যাপী নানা সভা, সমাবেশ আর সেমিনারের মাধ্যমে ইসলামের সেই সুমহান আদর্শই তুলে ধরে আসছে। আর এই উদ্যোগে পুরুষদের পাশাপাশি শালীনতার সাথে কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ নারী বিভাগ। আল্লাহর বিধানের ওপর ভিত্তি করা একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে উপস্থিত সকল নারীদেরকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত থেকে আর বক্তব্য রাখেন, সংগঠনের বিভাগীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা আফরোজ কেয়া, গাইবান্ধা জেলা নারী বিভাগের সদস্য রূপালী বেগম, শিরিনা বেগম ও লাভলী আক্তারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী সমাবেশে উপস্থিত নারীরা হেযবুত তওহীদের এই মহতী উদ্যোগের সাফল্য কামনা করে জাতীয় জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
















