প্রচ্ছদ    আন্তর্জাতিক   চেন্নাইয়ে রাহুলের সঙ্গে কফির আড্ডায়...

চেন্নাইয়ে রাহুলের সঙ্গে কফির আড্ডায় মুখ্যমন্ত্রী বিজয়!

১০ অক্টোবর ২০২৬ ০১:৪৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

চেন্নাইয়ে ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে কফির আড্ডায় দেখা গেল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি যোসেফ বিজয়কে। শনিবার (১০ অক্টোবর) বিজয়ের বাসভবনে বৈঠকের পর দুজনকে স্থানীয় একটি ক্যাফেতে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। তাঁদের এই অনানুষ্ঠানিক সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার চেন্নাইয়ের উপকণ্ঠে নীলানকারাইয়ে বিজয়ের বাসভবনে যান রাহুল গান্ধী। সেখানে দুই নেতার মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়। এ সময় রাজ্য ও জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Rahul-Bijay 02

বৈঠক শেষে দুজন যান স্থানীয় একটি ক্যাফেতে। সেখানে কফি, তিরামিসু কেক ও কুকিজের সঙ্গে চলে তাঁদের আড্ডা। দেশের অন্যতম শীর্ষ বিরোধী নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে একসঙ্গে দেখে ক্যাফেতে ভিড় করেন উৎসুক মানুষ। অনেকে তাঁদের সঙ্গে কথা বলেন এবং সেলফিও তোলেন।

আরও পড়ুন

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!

রাহুল গান্ধী মূলত তরুণদের সম্পৃক্ত করার বিশেষ কর্মসূচি ‘ছাত্রোঁ কি গূঞ্জ’-এ অংশ নিতে চেন্নাইয়ে গেছেন। আয়োজকদের দাবি, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

সম্প্রতি তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের পর সরকার গঠন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর কংগ্রেস পুরোনো জোটসঙ্গী ডিএমকে থেকে সরে এসে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাঘমকে (টিভিকে) সমর্থন দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই সমর্থনের ভিত্তিতেই রাজ্যে সরকার গঠিত হয়।

Rahul-Bijay 03

রাহুল গান্ধী ও বিজয়ের এই সাক্ষাৎ তাই শুধু সৌজন্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দুই নেতার যোগাযোগও নতুন করে আলোচনায় এসেছে। তবে তাঁদের বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি।

সূত্র: এনডিটিভি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে অনুভূত এ কম্পনে এখন…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!

প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের দানবাক্সে প্রথমবারের মতো প্রকাশ্যে টাকা গণনা করা হয়েছে। এতে পাওয়া গেছে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা।…
 ১০ অক্টোবর ২০২৬    খুলনা

বাংলাদেশের সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশের সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: বরিশালে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) মাগরিবের নামাজের পর বরিশালের বাবুগঞ্জ…
 ১০ অক্টোবর ২০২৬    বরিশাল

দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে ১৭ লাখ টাকার ডাকাতি!

দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে ১৭ লাখ টাকার ডাকাতি!
চট্টগ্রামের মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি করেছে মুখোশধারী একটি দল। এ সময় স্বর্ণালংকার, নগদ…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মেহেদীর ৬ উইকেটের দাপট, নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি!

মেহেদীর ৬ উইকেটের দাপট, নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি!
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বল হাতে ঝলক দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। তার ৬ উইকেটের দাপটে মাত্র ১১৯ রানেই গুটিয়ে গেছে রাজশাহী বিভাগ।…
 ১০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল প্রবাসীর!

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল প্রবাসীর!
মেয়ের জন্মদিনের কেক কিনতে বের হয়েছিলেন সৌদি প্রবাসী আল আমিন। কিন্তু সেই কেক আর কেনা হলো না, মেয়ের জন্মদিনের আনন্দও পরিণত হলো শোকে। চাঁদপুরের শাহরাস্তিতে…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

হাতি চলাচলের পথ খুলতে সীমান্তের বেড়া সরানোর অনুরোধ জানাবে বাংলাদেশ!

হাতি চলাচলের পথ খুলতে সীমান্তের বেড়া সরানোর অনুরোধ জানাবে বাংলাদেশ!
শেরপুরের গারোপাহাড়ে আটকে পড়া বন্যহাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে সীমান্তের বেড়া খুলে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানাবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগের প্রটোকল অনুসারে ভারতের সঙ্গে…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

হাইকোর্টের আদেশের পরও চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভা, সাংবাদিক প্রবেশে বাধা

হাইকোর্টের আদেশের পরও চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভা, সাংবাদিক প্রবেশে বাধা
চট্টগ্রাম প্রতিনিধি:উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে ‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের অভিযোগ উঠেছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

যত গ্রেপ্তারই করুন, আমরা পিছু হটব না’, মোদিকে রাহুলের হুঁশিয়ারি!

যত গ্রেপ্তারই করুন, আমরা পিছু হটব না’, মোদিকে রাহুলের হুঁশিয়ারি!
ভারতের তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, আন্দোলন দমনে যত…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আটক সবাইকে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!

আটক সবাইকে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!
বিক্ষোভ ঘিরে আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন বা পদযাত্রা কর্মসূচি পালনের কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে কটাক্ষ প্রকাশ রাজের!

‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে কটাক্ষ প্রকাশ রাজের!
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ধরপাকড়, ব্যারিকেড ও মেট্রো স্টেশন বন্ধের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে দুই দেশের মধ্যে মেট্রোরেল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

চেন্নাইয়ে রাহুলের সঙ্গে কফির আড্ডায় মুখ্যমন্ত্রী বিজয়!

চেন্নাইয়ে রাহুলের সঙ্গে কফির আড্ডায় মুখ্যমন্ত্রী বিজয়!
চেন্নাইয়ে ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে কফির আড্ডায় দেখা গেল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি যোসেফ বিজয়কে। শনিবার (১০ অক্টোবর) বিজয়ের বাসভবনে বৈঠকের পর দুজনকে স্থানীয়…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী!

‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী!
বলিউড অভিনেতা নানা পাটেকরকে ঘিরে পুরোনো যৌন হয়রানির অভিযোগ নিয়ে আবারও মুখ খুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ১০ অক্টোবর ২০২৬    বিনোদন

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও!

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও!
২০২৬ বিশ্বকাপ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার লক্ষ্যবস্তু ছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। ফিফার প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, টুর্নামেন্ট যত এগিয়েছে, আর্জেন্টিনাকে…
 ১০ অক্টোবর ২০২৬    খেলাধুলা