বিশেষ প্রতিবেদক:
টাঙ্গাইলের বাথুলিসাদী এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও হেযবুত তওহীদের প্রবীণ সদস্য মো. শামসুজ্জামান খান (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার (১৪ অক্টোবর) অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি হেযবুত তওহীদের কার্যক্রমে যুক্ত হন।
মরহুমের জানাজার নামাজ শেষে নিজ বাড়িতেই তার দাফন সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন
হামে আক্রান্ত হয়ে প্রাণ গেল ৭ম শ্রেণির শিক্ষার্থী তানিয়ার!

তার মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করা হয়েছে।
















