প্রচ্ছদ    জাতীয়   তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদ,...

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদ, যা জানাল পিবিআই!

৩০ অক্টোবর ২০২৬ ০৬:০৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর মৃত্যুর রহস্য উদঘাটনে তার জুনিয়র বন্ধু শাহরিয়ার দীপকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। জিজ্ঞাসাবাদে তার দেওয়া বক্তব্য ও বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছেন তদন্ত কর্মকর্তারা।

শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআই সদর দপ্তর থেকে দীপকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করা হয়।

পিবিআই জানায়, বৃহস্পতিবার রাতে শাহরিয়ার দীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে নেওয়া হয়। নিখোঁজ হওয়ার আগে তাহসিফ ও দীপ একসঙ্গে অবস্থান করেছিলেন। এ কারণে ঘটনার রহস্য উদঘাটনে দীপের বক্তব্য ও দেওয়া বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সরেজমিনে যাচাই-বাছাই ও বিশ্লেষণ করছেন তদন্ত কর্মকর্তারা।

আরও পড়ুন

ব্যাটারিচালিত রিকশার গতিসীমা ২৫ কিলোমিটার, নিবন্ধন ফি নির্ধারণ!

ব্যাটারিচালিত রিকশার গতিসীমা ২৫ কিলোমিটার, নিবন্ধন ফি নির্ধারণ!

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।

তাহসিফের মৃত্যুর আগে তার সঙ্গে এক ব্যক্তির কথা বলা ও হাত মেলানোর একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে ফুটেজটি ধারণ করা হয়। এতে সবুজ পাঞ্জাবি পরা তাহসিফকে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে ও হাত মেলাতে দেখা যায়।

তাহসিফের পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে তার জুনিয়র বন্ধু শাহরিয়ার দীপ হিসেবে শনাক্ত করেন। ফুটেজে দেখা যায়, হাত মেলানোর পর তারা আলাদা দুটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।

পরিবারের ভাষ্য অনুযায়ী, দীপের ডাকে সাড়া দিয়েই সেদিন বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে দীপ জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা থাকায় তারা একটি ওয়ার্কশপে যান। মোটরসাইকেল ঠিক করার পর তারা একসঙ্গে খাবার খান। এরপর সেখান থেকে চলে যান বলে দাবি করেন দীপ। তবে তাহসিফের নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনায় দীপের ভূমিকা কী, তা এখনো তদন্তাধীন।

এর আগে ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে মরদেহটি তাহসিফ সাউরীর বলে শনাক্ত করা হয়।

পরদিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকেল ৪টা ৩৫ মিনিটে উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

তাহসিফের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পুলিশ। তার বাবা কে এম এনায়েতুল করিমের আশঙ্কা, ছেলেকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমকে তিনি জানান, ২৭ অক্টোবর সারাদিন তাহসিফ পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছিলেন। মাকে সঙ্গে নিয়ে বাবা ও পরিবারের অন্য সদস্যদের জন্যও কেনাকাটা করেন তিনি। সন্ধ্যার পর দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি।

তাহসিফের বাবা বলেন, রাত ১টা ৩৫ মিনিটে ছেলের কাছ থেকে ‘আম্মু আমি আসছি’ লেখা একটি বার্তা পেয়েছিলেন তারা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ভোর সোয়া ৫টার দিকে পুলিশের কাছ থেকে ছেলের মরদেহ উদ্ধারের খবর পান। তার ভাষ্য, রাজাবাড়ী ঘাট এলাকায় এর আগে কখনো যাননি তাহসিফ।

তাহসিফের চাকরিচ্যুতির বিষয়ে তার বাবা জানান, শৃঙ্খলাজনিত কারণে তাকে বরখাস্ত করা হয়েছিল বলে বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। ওই সময় আরও কয়েকজন কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাহসিফ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকার শুরু, চাঁদপুরে কেজি ২ হাজার ৪০০ টাকা!

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকার শুরু, চাঁদপুরে কেজি ২ হাজার ৪০০ টাকা!
মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকার শুরু করেছেন জেলেরা। দীর্ঘ বিরতির পর জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ।…
 ৩০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ব্যাটারিচালিত রিকশার গতিসীমা ২৫ কিলোমিটার, নিবন্ধন ফি নির্ধারণ!

ব্যাটারিচালিত রিকশার গতিসীমা ২৫ কিলোমিটার, নিবন্ধন ফি নির্ধারণ!
সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার জন্য নতুন বিধিমালা জারি করেছে সরকার। এতে এসব যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণের পাশাপাশি পাঁচ…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

গাইবান্ধায় ধানক্ষেতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা মজনু আটক!

গাইবান্ধায় ধানক্ষেতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা মজনু আটক!
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপনে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ…
 ৩০ অক্টোবর ২০২৬    রংপুর

স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিককে ‘জঘন্য’ বললেন ট্রাম্প!

স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিককে ‘জঘন্য’ বললেন ট্রাম্প!
নিজের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ওই সাংবাদিকের শারীরিক গঠন…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

শাহবাগে আজ এনসিপির গণবিক্ষোভ, অংশ নেওয়ার আহ্বান হাসনাতের!

শাহবাগে আজ এনসিপির গণবিক্ষোভ, অংশ নেওয়ার আহ্বান হাসনাতের!
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল…
 ৩০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদ, যা জানাল পিবিআই!

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদ, যা জানাল পিবিআই!
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর মৃত্যুর রহস্য উদঘাটনে তার জুনিয়র বন্ধু শাহরিয়ার দীপকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

বিমানে যান্ত্রিক ত্রুটি, সফরসঙ্গীদের ফেলে ফিরতে চাননি প্রধানমন্ত্রী!

বিমানে যান্ত্রিক ত্রুটি, সফরসঙ্গীদের ফেলে ফিরতে চাননি প্রধানমন্ত্রী!
জাপান থেকে দেশে ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও সফরসঙ্গীদের রেখে অন্য বিমানে দেশে ফিরতে রাজি হননি প্রধানমন্ত্রী তারেক রহমান। বরং…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ, নতুন মোড়!

তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ, নতুন মোড়!
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে শেষবার দেখা হওয়া তার কথিত…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চার দিনের সরকারি জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে…
 ৩০ অক্টোবর ২০২৬    জাতীয়

ইসরাইলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনো জোট, নেতানিয়াহুর আসন কমে ৫৩!

ইসরাইলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনো জোট, নেতানিয়াহুর আসন কমে ৫৩!
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে নেতানিয়াহুবিরোধী জোট পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সাত দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের প্রথম আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

সাত দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের প্রথম আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে প্রথমবারের মতো সাত দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। পাঁচ…
 ২৯ অক্টোবর ২০২৬    বরিশাল

টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা

টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা
টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার বিসিক তারুটিয়ায় হেযবুত তওহীদের…
 ২৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সিআরএ নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী সাংবাদিক রাজু আহমেদ

সিআরএ নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী সাংবাদিক রাজু আহমেদ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এ সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক রাজু আহমেদ। আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের…
 ২৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১

গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ মো. বাদল মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ…
 ২৯ অক্টোবর ২০২৬    রংপুর

নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, ডিজেল-অকটেনের নতুন মূল্য ঘোষণা!

নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, ডিজেল-অকটেনের নতুন মূল্য ঘোষণা!
নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ নতুন মূল্য…
 ২৯ অক্টোবর ২০২৬    জাতীয়