প্রচ্ছদ    ঢাকা   নড়িয়ায় শহীদ অর্ণবের চাচাকে ‘ফ্যাসিস্ট’...

নড়িয়ায় শহীদ অর্ণবের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নেওয়ার অভিযোগ, ওসিকে হুমকি

৬ অক্টোবর ২০২৬ ০৪:৫২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নির্বাচনী বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে জুলাই বিপ্লবের শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবার সাথে হাতাহাতির ঘটনার জেরে অর্ণবের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সত্যতা না পেয়ে তাকে ছেড়ে দিলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেন ওই নেতা।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ওসিকে হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে জেলাজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

অভিযুক্ত ওই নেতার নাম মতিউর রহমান সাগর। তিনি নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ঘড়িসার ইউনিয়ন পরিষদ (ইউসি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

আরও পড়ুন

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার নোয়াদ্দা বাংলাবাজার এলাকায় নির্বাচনী বিলবোর্ড লাগাতে যান মতিউর রহমান সাগর। এ সময় জমির মালিক ও শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবা আবু তালেব তাকে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শহীদ অর্ণবের চাচা আব্দুস সালাম। অভিযোগ রয়েছে, এ সময় সাগর ও তার লোকজন আব্দুস সালামকে মারধর করেন এবং তাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে জোরপূর্বক থানায় তুলে নিয়ে যান। সেখানে সাগরের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ও পুড়িয়ে ফেলার অভিযোগ এনে আব্দুস সালামকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

তবে পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালে ক্ষুব্ধ হন বিএনপি নেতা সাগর। একপর্যায়ে তিনি পূর্বের একটি বিস্ফোরক মামলায় আব্দুস সালামকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানোর জন্য চাপ দেন। কিন্তু পুলিশ তাকে ছেড়ে দিলে তিনি ওসি আনোয়ার হোসেনকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে বলেন, “বাহার (পূর্বের ওসি) গেছে যে পথে, আপনিও যাবেন সে পথে।” আজ মঙ্গলবার এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মতিউর রহমান সাগরের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় অন্তত ৬টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তা ছাড়া দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনসহ বিভিন্ন আইনে ৯টি মামলা রয়েছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, “আমাদের নিজেদের জায়গায় সাইনবোর্ড টাঙানোকে কেন্দ্র করে ভাইয়ের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে চলে আসি। এর কিছুক্ষণ পর আমার বাড়ির সামনে ৮ থেকে ১০ জন লোক হামলা চালিয়ে আমাকে যুবলীগের ট্যাগ দিয়ে থানায় আটক করার চেষ্টা করে। আমি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।”

ঘড়িসার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বলেন, “আমার ভাগনে একজন জুলাই শহীদ। অথচ মতিউর রহমান সাগর তাকে ছাত্রলীগের ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন। তার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বাংলাবাজার এলাকা থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে জানতে মতিউর রহমান সাগরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে অন্য এক গণমাধ্যমকর্মীর কাছে তিনি দাবি করেন, ওসির সঙ্গে তার এ ধরনের কোনো কথা হয়নি।

ঘটনস্থার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, “আমাদের কাছে আসা অভিযোগটি যাচাই-বাছাই করা হয়েছে। হাতাহাতির ঘটনাটি আব্দুস সালামের ভাইয়ের সঙ্গে হওয়ায় আমরা তাকে ছেড়ে দিয়েছি। ওসির হুমকির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করতে গিয়ে এমন হয়রানির বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা যেভাবে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, “এর আগেও তার বিরুদ্ধে প্রশাসন ও কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। সে সময় সে দলের কাছে ক্ষমা চেয়েছিল এবং আমরা বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। একজন কর্মীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের এখতিয়ার আমাদের নেই, তবে পুরো বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে পাঠাব। তার এ ধরনের উচ্চস্বরে কথা বলা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই কাম্য নয়। আগামী দুই দিনের মধ্যে বিষয়টি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।”

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার

ওসিকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা সাগর বহিষ্কার
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দেওয়া এবং জুলাই বিপ্লবের এক শহীদের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক…
 ৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!

ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই, তৈরি হলো ভুয়া কাবিননামা!
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও টিপসই নেওয়ার পর তার নামে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল!
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে আগুনের সূত্রপাতের পর তা দ্রুত আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে…
 ৭ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, আরও ৩৫ লাখকে টিকা দেওয়ার লক্ষ্য!
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এবার টিকাদান থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে আগামী এক মাসে…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে সংবিধানে আসছে নতুন বিধান!
জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের তফসিলে সুনির্দিষ্টভাবে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, দিল্লি-এনসিআরেও তীব্র কম্পন!
রাতের নীরবতা ভেঙে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলা। মঙ্গলবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত…
 ৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!

বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচেও লিওনেল মেসিকে দেওয়া হলো হলুদ ও লাল কার্ড। তবে এগুলো কোনো শাস্তির কার্ড নয়; বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ শেষে বিশেষ স্মারক…
 ৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!

এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর বাউফলে একটি বাড়ির সামনে মাত্র ১১ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ৪১ লাখ ৬৩ হাজার ৯৯৯ টাকা ব্যয় হয়েছে। সেতুটি নির্মাণের পর এর প্রয়োজনীয়তা, প্রকল্প…
 ৭ অক্টোবর ২০২৬    বরিশাল

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান!
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন…
 ৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের প্রতিনিধি ফরিদা শহীদ
শিক্ষার অধিকার পরিস্থিতি পর্যালোচনায় আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত…
 ৭ অক্টোবর ২০২৬    জাতীয়

সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. খাদিজা (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)…
 ৬ অক্টোবর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাই মালসহ গ্রেফতার ২

কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাই মালসহ গ্রেফতার ২
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে দুই জন মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ ছাড়া অভিযানে ভারতীয় প্যান্ট পিস, ওষুধসহ বিভিন্ন চোরাচালানি…
 ৬ অক্টোবর ২০২৬    রংপুর

গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান: দুই মাদকসেবীকে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান: দুই মাদকসেবীকে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে অবৈধ মাদকসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া…
 ৬ অক্টোবর ২০২৬    রংপুর

আজমিরীগঞ্জে ক্যান্সারে আক্রান্ত বাবাকে জবাই করে হত্যার অভিযোগ: ছেলে আটক

আজমিরীগঞ্জে ক্যান্সারে আক্রান্ত বাবাকে জবাই করে হত্যার অভিযোগ: ছেলে আটক
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ক্যান্সারে আক্রান্ত শয্যাশায়ী বাবাকে ধারালো দা দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে ইয়াফিন মিয়াকে…
 ৬ অক্টোবর ২০২৬    সারাদেশ

নড়িয়ায় শহীদ অর্ণবের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নেওয়ার অভিযোগ, ওসিকে হুমকি

নড়িয়ায় শহীদ অর্ণবের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নেওয়ার অভিযোগ, ওসিকে হুমকি
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নির্বাচনী বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে জুলাই বিপ্লবের শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবার সাথে হাতাহাতির ঘটনার জেরে অর্ণবের চাচাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায়…
 ৬ অক্টোবর ২০২৬    ঢাকা