“প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় নরসিংদী জেলার পাঁচদোনায় রঙ্গন কমিউনিটি সেন্টারে হেযবুত তওহীদের নরসিংদী জেলা নারী বিভাগের উদ্যোগে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জিন্নাত আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের নারায়ণগঞ্জ অঞ্চলের নারীবিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার দীপা। বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ নারীবিষয়ক সম্পাদক তানজিনা আক্তার। সম্মেলনে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা নারীবিষয়ক সম্পাদক সালমা আক্তার হাফসা।
সম্মেলনে বক্তারা নারীদের জড়তা, অন্ধত্ব ও সংকীর্ণতা কাটিয়ে সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, নারীর ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় প্রয়োজন ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা।
টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা নারীবিষয়ক সম্পাদক জোবাইদা খাতুন, মাধবদী থানা নারী সম্পাদক রাবেয়া খাতুন ও শিবপুর থানা নারী সম্পাদক মাহমুদা আক্তার মনিসহ অন্য নেত্রীরা।
সম্মেলনে দুই শতাধিক নারী অংশ নেন। এ সময় তারা আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের শ্রম, মেধা ও সামর্থ্য নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

















