প্রচ্ছদ    জাতীয়   প্রতিটি সিটি করপোরেশন ও জেলায়...

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

৪ অক্টোবর ২০২৬ ০১:৪১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

পরিকল্পিত নগরায়ন ও সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের আবাসন, নাগরিক সেবা, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতাকে গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদি নীতি বাস্তবায়নের কথা জানিয়েছেন তিনি।

‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে রোববার (৪ অক্টোবর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ন ও টেকসই উন্নয়নের মাধ্যমে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য নগর গড়ে তোলাই বিশ্ব বসতি দিবস উদযাপনের অন্যতম উদ্দেশ্য। ১৯৮৬ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অক্টোবর মাসের প্রথম সোমবার দিবসটি পালিত হয়ে আসছে।

প্রধানমন্ত্রী বলেন, দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি ও ক্রমবর্ধমান আবাসন চাহিদার কারণে এবারের ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’ প্রতিপাদ্যটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

তারেক রহমান বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহর দ্রুত সম্প্রসারিত হলেও অপরিকল্পিত নগরায়ন, যানজট, দূষণ, অপর্যাপ্ত নাগরিক সেবা, আবাসন সংকট ও জলবায়ুজনিত অভিবাসনের কারণে নগরজীবনে নানা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব মোকাবিলায় সুষম আঞ্চলিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ন এবং নিম্ন আয়ের পরিবার ও বস্তিবাসীদের জন্য সাশ্রয়ী আবাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘সবার জন্য বাসস্থান’ বলতে শুধু একটি ঘরের নিশ্চয়তা নয়; নিরাপদ পানি, স্যানিটেশন, পরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় নাগরিক সেবার সমন্বিত নিশ্চয়তাকেও এর আওতায় ধরা হচ্ছে। এ লক্ষ্যেই দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে পরিকল্পিত ও সুষম নগর উন্নয়নের প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী করা হচ্ছে। এসব উদ্যোগ নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তুলতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১১ অর্জনে ভূমিকা রাখবে।

টেকসই আবাসন ও নগরায়ন নিশ্চিত করতে সরকার, বেসরকারি বিনিয়োগকারী, স্থানীয় জনগোষ্ঠী, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

বিশেষ করে নিম্ন আয়ের মানুষের আবাসন, বস্তি উন্নয়ন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কার্যকর ভূমিকা রাখতে পারে বলে জানান প্রধানমন্ত্রী।

পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে এমন একটি মানবিক, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য উল্লেখ করে বিশ্ব বসতি দিবস-২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা