প্রচ্ছদ    রাজধানী   মাজার বস্তিতে যাওয়ার আগে উত্তরার...

মাজার বস্তিতে যাওয়ার আগে উত্তরার পানশালায় ছিলেন তাহসিফ, সঙ্গে ছিলেন তরুণী ও দীপ!

১ নভেম্বর ২০২৬ ০৪:৪৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন এক তরুণী ও বন্ধু হিসেবে পরিচিত ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ। রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে তাঁদের একসঙ্গে প্রবেশ ও বের হওয়ার দৃশ্য ধরা পড়েছে। হত্যাকাণ্ডের আগে তাঁদের এই অবস্থান এবং সঙ্গে থাকা তরুণীর পরিচয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

একাত্তর টিভির হাতে আসা একাধিক সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর দিবাগত রাতে এক তরুণীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ যান তাহসিফ। এর কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে সেখানে পৌঁছান আহমেদ শাহরিয়ার রেজা দীপ।

ফুটেজে দেখা যায়, পানশালার লিফটে ওঠার আগে তাহসিফ ও তাঁর সঙ্গে থাকা তরুণী কিছুক্ষণ দীপের জন্য অপেক্ষা করেন। পরে হেলমেট পরা অবস্থায় দীপ সেখানে পৌঁছালে তিনজন একসঙ্গে রেস্টুরেন্ট অ্যান্ড বারের ভেতরে প্রবেশ করেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর আবার মোটরসাইকেলে করে বেরিয়ে যান তাঁরা।

আরও পড়ুন

৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন!

৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন!

তবে ওই তরুণী কে, কী কারণে তিনজন সেখানে গিয়েছিলেন এবং সেখান থেকে বের হওয়ার পর তাঁদের গন্তব্য কোথায় ছিল—এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। বিশেষ করে তাহসিফের মৃত্যুর আগের রাতের এই দেড় ঘণ্টার অবস্থান তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে তাহসিফের নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন হিসেবে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাঁকে হেফাজতে নেয়। পরে নৌপুলিশের করা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় তাঁকে।

শুক্রবার রাতে উত্তরখান থানায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ওই মামলায় দীপকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার দিন থেকেই তাহসিফ ও দীপ একসঙ্গে ছিলেন। রিমান্ডে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মোটরসাইকেলটি তাহসিফের বলে ধারণা করা হচ্ছে।

Tausif dip

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ফোন পাওয়ার পর উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে তাহসিফের নিখোঁজ হওয়া, দীপের সঙ্গে তাঁর যোগাযোগ, মাজার বস্তি এলাকায় যাওয়া এবং মোটরসাইকেল উদ্ধারের বিষয়গুলো তদন্তের আওতায় রয়েছে। পাশাপাশি উত্তরার রেস্টুরেন্ট অ্যান্ড বারের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা করছেন তদন্তকারীরা।

সব মিলিয়ে মৃত্যুর আগের রাতে তাহসিফের সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়, তাঁদের চলাচল এবং মাজার বস্তি এলাকায় যাওয়ার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এখন তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। এসব প্রশ্নের উত্তর মিললেই সাবেক এই বিমান কর্মকর্তার রহস্যজনক মৃত্যুর ঘটনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘ক্রসফায়ার শুরু করলে বিএনপির একজনকেও খুঁজে পাবেন না’: হাসনাত

‘ক্রসফায়ার শুরু করলে বিএনপির একজনকেও খুঁজে পাবেন না’: হাসনাত
বিএনপি সরকার ক্রসফায়ার শুরু করলে চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত নিজ দলের লোকদেরই এর মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র…
 ১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন!

৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন!
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল গাজীপুরের শিল্পাঞ্চল। শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল। রোববার…
 ১ নভেম্বর ২০২৬    ঢাকা

‘আর সাড়ে চার-পাঁচ বছর বাঁচব’, মৃত্যুর আশঙ্কার সেই অভিজ্ঞতা জানালেন তানিয়া বৃষ্টি!

‘আর সাড়ে চার-পাঁচ বছর বাঁচব’, মৃত্যুর আশঙ্কার সেই অভিজ্ঞতা জানালেন তানিয়া বৃষ্টি!
মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর চিকিৎসকের কাছ থেকে নিজের আয়ু নিয়ে ভয়াবহ কথা শুনেছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এমনকি একপর্যায়ে লাইফ সাপোর্টেও থাকতে হয়েছিল…
 ১ নভেম্বর ২০২৬    বিনোদন

মজুরি বোর্ড গঠন, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর!

মজুরি বোর্ড গঠন, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর!
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রমিকদের মূল দাবি পূরণ হওয়ায় চলমান আন্দোলন ও সড়ক অবরোধ ছেড়ে নিজ নিজ…
 ১ নভেম্বর ২০২৬    জাতীয়

৭ দফা দাবি না মানলে এক দফা, ‘আঙুল বাঁকা করতে বাধ্য হবো’: জামায়াত আমির

৭ দফা দাবি না মানলে এক দফা, ‘আঙুল বাঁকা করতে বাধ্য হবো’: জামায়াত আমির
গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি মেনে নিতে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন,…
 ১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সংসার-সন্তান সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি!

সংসার-সন্তান সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি!
সংসার, সন্তান ও পারিবারিক দায়িত্ব সামলেও যে স্বপ্ন পূরণ করা সম্ভব, তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গৃহিণী রীতি খাতুন। দীর্ঘ ১৫ বছর…
 ১ নভেম্বর ২০২৬    রাজশাহী

রাশেদ খানের সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান জানতে চান পাটওয়ারী!

রাশেদ খানের সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান জানতে চান পাটওয়ারী!
  তাঁর মতে, কোনো সংবাদপত্রের প্রতিবেদনের সঙ্গে মতপার্থক্য থাকলে তথ্য-প্রমাণ দিয়ে প্রতিবাদ জানানো উচিত, কিন্তু প্রকাশ্যে পত্রিকা ছিঁড়ে ফেলা দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নয়। একই সঙ্গে…
 ১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মাজার বস্তিতে যাওয়ার আগে উত্তরার পানশালায় ছিলেন তাহসিফ, সঙ্গে ছিলেন তরুণী ও দীপ!

মাজার বস্তিতে যাওয়ার আগে উত্তরার পানশালায় ছিলেন তাহসিফ, সঙ্গে ছিলেন তরুণী ও দীপ!
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রায়…
 ১ নভেম্বর ২০২৬    রাজধানী

ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটেই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটেই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির অবশিষ্ট স্থাপনাগুলোতে মাত্র ১০ মিনিটের মধ্যেই…
 ১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার উত্থান না ঘটে এবং দ্বিতীয় কোনো ‘জুলাই’ পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই সংবিধান সংস্কার করা…
 ৩১ অক্টোবর ২০২৬    জাতীয়

শরিফুল রাজকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রযোজকের!

শরিফুল রাজকে আইনি নোটিশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রযোজকের!
একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলে…
 ৩১ অক্টোবর ২০২৬    বিনোদন

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু!
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মাগুরায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় পৃথক সময়ে…
 ৩১ অক্টোবর ২০২৬    খুলনা

হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগকে হুঁশিয়ারি সারজিসের!

হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগকে হুঁশিয়ারি সারজিসের!
শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশটুকুও থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তার দাবি,…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেফতার ১

গাজীপুরের টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন কারখানার সন্ধান, সরঞ্জামসহ গ্রেফতার ১
গাজীপুর মহানগর প্রতিনিধি:গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর পাগার এলাকার আলেকেরটেকের একটি…
 ৩১ অক্টোবর ২০২৬    ঢাকা

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: সভাপতি সোহাগ, সম্পাদক রাজু

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: সভাপতি সোহাগ, সম্পাদক রাজু
চট্টগ্রাম প্রতিনিধি:উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ…
 ৩১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম