রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়কে প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়ে গেছেন অটোরিকশাচালকরা। পুলিশের সঙ্গে আলোচনা ও আশ্বাসের পর তারা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সড়ক বন্ধ করে অবরোধ শুরু করেন অটোরিকশাচালকরা। পরে বেলা ১১টার দিকে তারা অবরোধ তুলে নেন।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তানিয়া সুলতানা বলেন, অটোরিকশাচালকদের সঙ্গে তাদের দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়েছে। চালকেরা প্রধান সড়কে চলাচলের বিষয়টি তুলে ধরেন। এ সময় পুলিশ জানায়, যেসব সড়কে অটোরিকশা চলাচলের অনুমতি রয়েছে, সেখানেই তাদের চলতে হবে।
আরও পড়ুন
আশুলিয়ায় ২২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

পুলিশের পক্ষ থেকে বিষয়টি বুঝিয়ে বলার পর চালকেরা অবরোধ তুলে নেন বলে জানান তিনি।

















