প্রচ্ছদ    জাতীয়   সুন্দরবন, মোংলা বন্দর ও এলএনজি...

সুন্দরবন, মোংলা বন্দর ও এলএনজি টার্মিনাল, বৃহস্পতিবার খুলনা সফরে প্রধানমন্ত্রী!

২১ অক্টোবর ২০২৬ ০৭:৫৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা, মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ এবং প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে এ অঞ্চলে এটিই তাঁর প্রথম সফর। সফরে সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ করবেন। এরপর তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনা করবেন তিনি।

পরবর্তী সময়ে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় বন্দরের জেটি ও প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

আরও পড়ুন

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!

সংশ্লিষ্টদের মতে, মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা এ সফরে বিশেষ গুরুত্ব পাবে। সুন্দরবনকেন্দ্রিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি বন্দর ও শিল্পাঞ্চলের উন্নয়ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আনতে পারে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে খুলনা ও মোংলা এলাকায় স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, প্রধানমন্ত্রীর সফরটি সরকারি। স্থানীয়ভাবে কোনো কর্মসূচি না থাকলেও তাঁর আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও স্থানীয় নেতারা প্রস্তুতি নিচ্ছেন। এলাকার মানুষ প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান স্কুল মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টে যাবেন। তবে দাকোপে প্রধানমন্ত্রীর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

এদিকে, আগামী ৫ নভেম্বর আবারও খুলনা সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই দিন খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

সব মিলিয়ে সুন্দরবন, মোংলা বন্দর ও সম্ভাব্য শিল্পায়নকে ঘিরে প্রধানমন্ত্রীর এই সফরের দিকে তাকিয়ে রয়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। তাঁদের প্রত্যাশা, এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাই, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর প্রায় আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখসহ…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর!
দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। ছুটি শেষে কর্মস্থলে ফেরার কথা থাকলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আর ফেরা হলো না তার।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা

লালমাই পাহাড়ে প্রাকৃতিক ঝরনা, পর্যটনের নতুন সম্ভাবনা
লালমাই (কুমিল্লা) সংবাদদাতা:অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ কুমিল্লা জেলা। এখানে নানা শ্রেণি-পেশা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের পাশাপাশি অসংখ্য জ্ঞানী-গুণী ব্যক্তির স্মৃতিবিজড়িত ইতিহাস রয়েছে।…
 ২২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন

শরিয়তপুরে গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় ৪ প্লাটুন আনসার মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে শরীয়তপুরসহ দেশের সাতটি জেলায় মোট ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর)…
 ২২ নভেম্বর ২০২৬    ঢাকা

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

মহেশপুরে হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিনের অফিস উদ্বোধন: অসহায়ের পাশে দাঁড়ানোর অঙ্গীকার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হাইকোর্টের আইনজীবী মো. শাহাবুদ্দিন সৈকতের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। দরিদ্র, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্য…
 ২১ নভেম্বর ২০২৬    খুলনা

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধা শহরের প্রানকেন্দ্রে অবস্থিত পাবলিক লাইব্রেরি হলরুমে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ -এই স্লোগানকে সামনে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‎‎চট্টগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেছে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’। শনিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি গঠন
টাঙ্গাইলে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা শনিবার সকালে টাঙ্গাইল ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাডভোকেট জামাল…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর শহরে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি হাশিম খান (৩৫) নামে যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।…
 ২১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. আরিফ হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ২১ নভেম্বর ২০২৬    ঢাকা

বগুড়ায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এর ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

বগুড়ায় ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এর ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
​বগুড়া প্রতিনিধি:উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সামাজিক বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক…
 ২১ নভেম্বর ২০২৬    রাজশাহী

কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন ‘জুলাই যোদ্ধা’ বিপ্লব

কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন ‘জুলাই যোদ্ধা’ বিপ্লব
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কাউনিয়ার জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন (গেজেট নম্বর ১১৬৩) অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছেন। দীর্ঘদিন ধরে শরীরে ছররা গুলি নিয়ে শুক্রবার…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে ৩টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। শনিবার (২১ নভেম্বর) রাত ৩টার দিকে…
 ২১ নভেম্বর ২০২৬    রংপুর

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি

দিনে একবার খাবার, নবরাত্রিতে শুধু গরম পানি! ৭৬ বছরেও ফিট মোদি
৭৬ বছর বয়সেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মব্যস্ততা ও শারীরিক সক্ষমতা অনেকের কাছেই কৌতূহলের বিষয়। দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকার পেছনে যোগব্যায়ামের পাশাপাশি রয়েছে তার…
 ২১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জরুরি প্রস্তুতিতে যা বলল আইএইএ!
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতিতে ইতিবাচক মূল্যায়ন দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির ১০ দিনব্যাপী পর্যালোচনায় কেন্দ্রটির…
 ২১ নভেম্বর ২০২৬    জাতীয়