প্রচ্ছদ    আন্তর্জাতিক   স্বপ্নের নারীর টানে ১,৯০০ কিলোমিটার...

স্বপ্নের নারীর টানে ১,৯০০ কিলোমিটার পাড়ি, গিয়ে জানলেন সবই এআইয়ের কারসাজি!

১৯ অক্টোবর ২০২৬ ১০:৪০ এএম
বজ্রশক্তি ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা স্বপ্নের নারীকে ভালোবেসে নিজের সর্বস্ব বিক্রি করে ১ হাজার ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন এক ব্রাজিলীয় ব্যক্তি। আশা ছিল, অবশেষে দেখা হবে ভালোবাসার মানুষের সঙ্গে, শুরু হবে নতুন জীবন। কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারলেন, তাঁর স্বপ্নের সেই নারী বাস্তবে অস্তিত্বহীন। পুরো বিষয়টিই ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্রের গল্প। সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়া ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত সহায়তা করেছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ।

ব্রাজিলের মারানহাও রাজ্যের ৪৯ বছর বয়সী রাজমিস্ত্রি এদিমার মার্তিন্স ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জেসিকা অলিভেইরা’ বা ‘জেসিকা ফাজেনদেইরা’ নামের একটি অ্যাকাউন্টের সন্ধান পান। মায়ের মৃত্যুর পর একাকিত্বে ভুগছিলেন তিনি। একপর্যায়ে অনলাইনে দেখা ওই নারীর প্রতি ভালো লাগা তৈরি হয় তাঁর। সেই সম্পর্ককে ঘিরেই নতুন করে জীবন শুরুর স্বপ্ন দেখতে থাকেন মার্তিন্স।

একসময় স্বপ্নের নারীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন তিনি। এ জন্য নিজের যাবতীয় সম্পদ বিক্রি করে গত ৯ অক্টোবর বাসে করে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দূরের বেলো হরিজোন্তে শহরে পৌঁছান। সঙ্গে ছিল ওই নারীর ছবি। কিন্তু সেখানে গিয়ে তাঁর স্বপ্ন ভেঙে যায়।

আরও পড়ুন

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!

ছবি হাতে শহরে ঘুরে বেড়ানোর পর স্থানীয় একটি বেতারকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন মার্তিন্স। তখন তিনি জানতে পারেন, যে নারীকে বাস্তব মানুষ ভেবে এত দূর ছুটে এসেছেন, তাঁর কোনো বাস্তব অস্তিত্ব নেই। ছবির ওই নারী আসলে এআই দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র, যা সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পেজের প্রচার ও অনুসারীদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল।

ঘটনাটি জানার পর সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েন মার্তিন্স। এ অবস্থায় স্থানীয় পৌর কর্তৃপক্ষ তাঁর পাশে দাঁড়ায়। তাঁকে খাবার ও গোসলের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি বাড়ি ফেরার বাসের টিকিটও দেওয়া হয়।

পরে ওই অ্যাকাউন্টের সৃষ্টিকর্তা এআই চরিত্র জেসিকাকে ব্যবহার করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে জানানো হয়, পেজের সম্পৃক্ততা বাড়ানোর জন্যই চরিত্রটি তৈরি করা হয়েছিল। মার্তিন্সের সঙ্গে তাঁদের কোনো ব্যক্তিগত কথোপকথনও হয়নি।

দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসে মার্তিন্সসহ অন্তত তিনজন ব্যক্তি ওই কাল্পনিক এআই নারীকে বাস্তব মানুষ ভেবে ভালোবেসে একই শহরে গিয়ে প্রতারিত হয়েছেন।

ঘটনাটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবি ও অনলাইন পরিচয়ের সত্যতা যাচাইয়ের গুরুত্ব আবারও সামনে এনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে দেখে আবেগে জড়িয়ে পড়ার আগে তাঁর পরিচয় ও বাস্তব অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যে কতটা জরুরি, ব্রাজিলের এই ঘটনা তারই একটি দুঃখজনক উদাহরণ।

সূত্র: এনডিটিভি, দ্য সান।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আমির হামজার ভাইরাল অডিও সত্য: রাশেদ খাঁন

আমির হামজার ভাইরাল অডিও সত্য: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নারীসংক্রান্ত অডিও-ভিডিওকে সত্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নারীকে বাইকে লিফট দিতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার!

নারীকে বাইকে লিফট দিতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার!
ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হোসেন (২৮) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারী আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা

আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত!

আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত!
আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল জামায়াত-শিবির শিখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতার…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!
প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ পাননি। পড়তে কিংবা লিখতেও জানেন না। অথচ অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসাকে সম্বল করে শুনে শুনেই সম্পূর্ণ…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নামের মিলে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস!

নামের মিলে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস!
নামের মিলের কারণে ২০০২ সালের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়া গ্রামের মো. আলমাস শেখ। উচ্চ…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

বাংলাদেশের নারীস্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক!

বাংলাদেশের নারীস্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক!
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।…
 ১১ নভেম্বর ২০২৬    জাতীয়

১১ নভেম্বর কেন সিঙ্গেলদের বিশেষ দিন?

১১ নভেম্বর কেন সিঙ্গেলদের বিশেষ দিন?
আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। প্রতি বছর ১১ নভেম্বর (১১/১১) বিশ্বজুড়ে দিবসটি উদযাপন করা হয়। অবিবাহিত ব্যক্তিদের নিজেদের সিঙ্গেল পরিচয় উদযাপন এবং নিজের প্রতি…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা
গাজীপুর প্রতিনিধি: ফিজিওথেরাপিস্ট হয়েও নামের আগে ‘ডাক্তার’ এবং নিজের পরিচয়ে ‘অধ্যক্ষ’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন রোগে…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর…
 ১০ নভেম্বর ২০২৬    খুলনা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!
গাজীপুর প্রতিনিধি: মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ…
 ১০ নভেম্বর ২০২৬    বিনোদন

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!
চট্টগ্রাম প্রতিনিধি: ‘সত্য, সরাসরি, সবার আগে’—এই প্রত্যয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১০ নভেম্বর)…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মো. আলীম সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।…
 ১০ নভেম্বর ২০২৬    বরিশাল