প্রচ্ছদ    ঢাকা   হাত নেই, পায়েই লিখে শত...

হাত নেই, পায়েই লিখে শত শিশুর ভবিষ্যৎ গড়ছেন দুখু মিয়া

৬ অক্টোবর ২০২৬ ০৪:৩৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

জন্ম থেকেই দুই হাত নেই। অথচ এই শারীরিক সীমাবদ্ধতাকে জীবনের বাধা হতে দেননি নরসিংদীর আলতাফ হোসেন দুখু মিয়া। পায়ের আঙুলের ফাঁকে কলম ধরে লেখাপড়া করে অর্জন করেছেন উচ্চশিক্ষা। চাকরি না পেয়ে শেষ পর্যন্ত নিজেই গড়ে তুলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান। এখন সেই পা দিয়েই ব্ল্যাকবোর্ডে লিখে দেড় শতাধিক শিশুকে পাঠদান করছেন তিনি। নিজের জীবন গড়ার পাশাপাশি অন্যদের ভবিষ্যৎ গড়ে তোলাই যেন হয়ে উঠেছে দুখু মিয়ার জীবনের সবচেয়ে বড় অর্জন।

নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা গ্রামের আলতাফ হোসেন দুখু মিয়ার জন্ম ১৯৬২ সালে। জন্মের পর তার দুই হাত নেই—এ কথা জানতে পেরে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন তার বাবা-মা। সেই কষ্ট থেকেই আদর করে ছেলের নাম রাখা হয় ‘দুখু মিয়া’। তবে সময়ের সঙ্গে সেই নাম আর হতাশার প্রতীক হয়ে থাকেনি। কঠিন বাস্তবতাকে জয় করে সেটিই হয়ে উঠেছে তার সংগ্রাম ও সাফল্যের পরিচয়।

শৈশব থেকেই পড়াশোনার প্রতি ছিল দুখু মিয়ার গভীর আগ্রহ। কিন্তু দুই হাত না থাকায় সাধারণ শিক্ষার্থীদের মতো খাতা-কলম নিয়ে পড়াশোনা করা তার জন্য ছিল অসম্ভব। ছেলের আগ্রহ দেখে হাল ছাড়েননি বাবা-মাও। মা রান্নার পাতিলের নিচে জমে থাকা কালো আস্তরণ সংগ্রহ করে তা দিয়ে কালি তৈরি করতেন। আর বাবা বাঁশের কঞ্চি কেটে বানিয়ে দিতেন দোয়াত ও কলম। সেই কলম পায়ের আঙুলের ফাঁকে ধরে কলাপাতায় লেখার মধ্য দিয়েই শুরু হয় দুখু মিয়ার শিক্ষাজীবন।

আরও পড়ুন

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

প্রথম দিকে বাবা তাকে মাদ্রাসায় ভর্তি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু দুই হাত না থাকায় পা দিয়ে আরবি বই ধরা ও লেখার বিষয়টি দেখিয়ে সেখানে তাকে ভর্তি করা হয়নি। পরে গ্রামের একটি স্কুলে ভর্তি হন তিনি। সেখানেও তাকে নানা তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হতে হয়েছে। তবে অন্যের কথায় থেমে যাননি দুখু মিয়া। বরং বাবা-মায়ের অনুপ্রেরণাকে শক্তি করে পায়ের আঙুলে কলম ধরেই চালিয়ে গেছেন পড়াশোনা।

সংগ্রামের সেই পথ পেরিয়ে ১৯৮২ সালে এসএসসি এবং ১৯৮৪ সালে এইচএসসি পাস করেন তিনি। এরপর ১৯৮৬ সালে নরসিংদী সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে উচ্চশিক্ষা অর্জনের এই সাফল্যই ছিল তার জীবনের অন্যতম বড় অর্জন।

তবে শিক্ষাজীবন শেষ হওয়ার পরও তার সংগ্রাম থামেনি। উচ্চশিক্ষা অর্জন করেও দুই হাত না থাকার কারণে সরকারি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি পাননি তিনি। বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত নিজের ও পরিবারের খরচ চালাতে টিউশনি শুরু করেন। কিন্তু টিউশনি থেকে পাওয়া আয় দিয়ে সংসারের প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ে।

একপর্যায়ে অন্যের অধীনে চাকরি করার আশা ছেড়ে নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন দুখু মিয়া। নিজের সঞ্চয় ও পৈতৃক জমিকে কাজে লাগিয়ে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন ‘প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন’। ছোট পরিসরে যাত্রা শুরু করা সেই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এলাকার শিশুদের জন্য একটি পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়।

বর্তমানে বিদ্যালয়টিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। সেখানে দেড় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের পাঠদানের জন্য রয়েছেন নয়জন শিক্ষক। আর প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দুখু মিয়াও নিয়মিত শিক্ষার্থীদের পড়ান। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, দুই হাত না থাকলেও তিনি পায়ের আঙুলের সাহায্যে কলম ধরে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের পাঠদান করেন।

নিজের জীবনের সংগ্রামের কথা বলতে গিয়ে আলতাফ হোসেন দুখু মিয়া বলেন, জন্মের পর দুই হাত না থাকায় বাবা-মা তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। প্রথমে মাদ্রাসায় ভর্তি করানোর চেষ্টা করলেও সেখানে তাকে নেওয়া হয়নি। পরে স্কুলে ভর্তি হওয়ার পরও অনেকের তুচ্ছ-তাচ্ছিল্য সহ্য করতে হয়েছে। তবে মা-বাবার অনুপ্রেরণাই তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সাহস দিয়েছে।

তিনি বলেন, ‘মা রান্নার পাতিল থেকে কালি সংগ্রহ করতেন, আর বাবা বাঁশের কঞ্চি কেটে দোয়াত-কলম বানিয়ে দিতেন। সেই কলম দিয়ে কলাপাতায় লিখেই আমার পড়াশোনার শুরু। পরে ধীরে ধীরে উচ্চশিক্ষা অর্জন করি।’

চাকরি না পাওয়ার বিষয়ে দুখু মিয়া বলেন, ডিগ্রি অর্জনের পরও দুই হাত না থাকায় কোথাও চাকরি পাননি। অনেক জায়গায় চেষ্টা করেও সুযোগ মেলেনি। টিউশনি করেও নিজের ও পরিবারের প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত জীবন চালানোর পাশাপাশি অন্যদের জন্য কিছু করার লক্ষ্যেই নিজে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সিদ্ধান্ত নেন।

এখন দুখু মিয়ার সবচেয়ে বড় স্বপ্ন তার প্রতিষ্ঠিত বিদ্যালয়টিকে আরও বড় করা। বর্তমানে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চললেও ভবিষ্যতে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের ব্যবস্থা করতে চান তিনি। তবে বিদ্যালয়ের নয়জন শিক্ষকের বেতনসহ অন্যান্য খরচ বহন করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয় তাকে। আর্থিক সংকটের কারণে অনেক সময় দুই-তিন মাস পর শিক্ষকদের বেতন পরিশোধ করতে হয়।

বিদ্যালয়টি আরও এগিয়ে নিতে সরকারের সহযোগিতা চান দুখু মিয়া। তার দাবি, প্রতিষ্ঠানটিকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালুর অনুমোদনের পাশাপাশি শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়ার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হোক।

জন্ম থেকেই দুই হাত না থাকা মানুষটি একসময় সমাজের অনেকের চোখে ছিলেন অসহায়। কিন্তু নিজের অদম্য ইচ্ছাশক্তি, বাবা-মায়ের অনুপ্রেরণা আর কঠোর পরিশ্রমে সেই ধারণাকে বদলে দিয়েছেন দুখু মিয়া। পায়ের আঙুলে কলম ধরে যে মানুষটি নিজের শিক্ষাজীবনের পথ তৈরি করেছিলেন, আজ সেই পা দিয়েই শত শত শিশুর ভবিষ্যতের পথ দেখাচ্ছেন। তার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রতিটি শিশুর স্বপ্ন যেন দুখু মিয়ার নিজের সংগ্রামেরই নতুন এক অধ্যায়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!

আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে চালানো দমন-পীড়নের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে কেন্দ্র করে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ।…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি!

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি!
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা ওই মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি শেষে…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান, থাকছে উচ্চপর্যায়ের বৈঠক!

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান, থাকছে উচ্চপর্যায়ের বৈঠক!
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও নিরাপত্তা উদ্বেগের কারণে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।…
 ১৯ নভেম্বর ২০২৬    খুলনা

বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের!

বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের!
রংপুরের মিঠাপুকুরে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি তালাবদ্ধ স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে ছোটাছুটি…
 ১৯ নভেম্বর ২০২৬    রংপুর

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
কুমিল্লা প্রতিনিধি:ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যার ঘটনা এবং সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বান্দরবানে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!

বান্দরবানে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!
বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মিসকাত (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার!

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার!
সৈয়দ আরমান, চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে
গণহত্যা প্রতিরোধে বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতের…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী

বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী
বিএনপিকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি মন্তব্য করেছেন, অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন!

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন!
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ!

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ!
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে অবস্থিত তার বাড়িতে এ ঘটনা…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি, প্রযোজকের পোস্ট ঘিরে নতুন গুঞ্জন!

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি, প্রযোজকের পোস্ট ঘিরে নতুন গুঞ্জন!
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুরুতে পাকিস্তানি কোনো অভিনেত্রীর অভিনয়ের গুঞ্জন শোনা…
 ১৯ নভেম্বর ২০২৬    বিনোদন

‘আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না’: রাশেদ খাঁন

‘আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না’: রাশেদ খাঁন
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে দেশে আবারও ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি সতর্ক…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা!

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা!
লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, ফুটবলবিশ্বে এমন আলোচনা দীর্ঘদিনের। এবার সেই প্রশ্নে নিজের পছন্দের কথা জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি। মেসির বিদায়ী ম্যাচে…
 ১৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা