প্রচ্ছদ    বরিশাল   ১৬ বছর বিনা পারিশ্রমিকে আজান,...

১৬ বছর বিনা পারিশ্রমিকে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়!

১৪ নভেম্বর ২০২৬ ০২:২৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

টানা ১৬ বছর কোনো পারিশ্রমিক ছাড়াই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন সৈয়দ আলী। বয়সের ভারে আগের মতো দায়িত্ব পালন করতে না পারায় এবার তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দিয়েছে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিরা। দীর্ঘদিনের এই নিঃস্বার্থ সেবার স্বীকৃতিস্বরূপ আয়োজিত অনুষ্ঠানে তৈরি হয় আবেগঘন পরিবেশ। বিদায়বেলায় তাঁর প্রতি ভালোবাসা ও সম্মান জানাতে উপস্থিত হন ইমাম, মুয়াজ্জিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ঘটনাটি ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি বাইতুস সালাম জামে মসজিদের। শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে সৈয়দ আলীর সম্মানে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দীর্ঘদিনের পরিচিত ও প্রিয় একজন মানুষকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত মুসল্লিরা।

অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে সৈয়দ আলীর হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা মসজিদের প্রতি তাঁর দীর্ঘদিনের ভালোবাসা, নিষ্ঠা ও আন্তরিকতার কথা তুলে ধরেন। বিনা পারিশ্রমিকে বছরের পর বছর দায়িত্ব পালনের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

আরও পড়ুন

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব জানান, ২০১১ সালে এলজিইডি অধিদপ্তর থেকে অবসর নেওয়ার পর সৈয়দ আলী এই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এরপর টানা ১৬ বছর কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই নিষ্ঠার সঙ্গে আজান দেওয়ার দায়িত্ব পালন করেছেন তিনি।

তিনি আরও জানান, বার্ধক্যজনিত কারণে আগের মতো দায়িত্ব পালন করতে না পারায় সম্প্রতি সৈয়দ আলী অব্যাহতির আবেদন করেন। তাঁর দীর্ঘদিনের অবদান ও আন্তরিক সেবাকে সম্মান জানাতেই আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

সৈয়দ আলীর স্থানে ইতোমধ্যে নতুন একজনকে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাঁর প্রতি সম্মান ও ভালোবাসার বিশেষ নিদর্শন হিসেবে শারীরিকভাবে সুস্থ থাকলে আজীবন এই মসজিদে আজান দেওয়ার অনুরোধ জানিয়েছে পরিচালনা কমিটি।

অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মিয়া বাড়ির দারুল কায়েম মাদ্রাসার সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, মসজিদের জমিদাতা ও কমিটির উপদেষ্টা মো. চান মিয়া, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আব্দুল মতিন, মসজিদের সাবেক সভাপতি মো. সোবহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা মুন্সী এবং মিলন হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা ও সংবর্ধনা শেষে সৈয়দ আলীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দীর্ঘ ১৬ বছরের নিঃস্বার্থ সেবার স্বীকৃতিস্বরূপ এমন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তাঁর বিদায় সংবর্ধনা স্থানীয় মুসল্লিদের মধ্যে এক আবেগঘন স্মৃতির জন্ম দেয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!

‘এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম’, কুমিল্লা বিভাগ না হওয়ায় হতাশ এমপি!
কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী ঘোষণার দাবি দীর্ঘদিনের। দেশে নতুন নতুন বিভাগ গঠিত হলেও এখনো পূরণ হয়নি কুমিল্লাবাসীর সেই প্রত্যাশা। এ নিয়ে জাতীয় সংসদে হতাশা…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১

সুনামগঞ্জে ডিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা অবৈধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা…
 ১৫ নভেম্বর ২০২৬    সারাদেশ

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!

সরকারি খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’!
চলতি নভেম্বরের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার ‘জুলাই যোদ্ধার’ বিদেশযাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। একই…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা!
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের একদল…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!

‘ভেঙে পড়ছে সৌদি আরব’, দাবি ডোনাল্ড ট্রাম্পের!
সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাবে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো চাপে…
 ১৫ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, মাত্র ২০০ টাকায় দেখা যাবে ফাইনাল!
সাফ চ্যাম্পিয়নশিপ থেকে স্বাগতিক বাংলাদেশের বিদায়ের পর ফাইনাল ম্যাচের টিকিটের দামে বড় ধরনের পতন ঘটেছে। যে টিকিটের দাম আগে ছিল ১ হাজার টাকা, সেটিই এখন…
 ১৫ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান!

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আহ্বান!
নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ…
 ১৫ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে ফোন করলে বিএনপি নেতাদেরও প্রতিহতের হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের!

আওয়ামী লীগ নেতাদের ছাড়াতে ফোন করলে বিএনপি নেতাদেরও প্রতিহতের হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আটকের পর তাঁকে ছাড়িয়ে নিতে বিএনপির কোনো নেতা ফোন করলে তাঁকেও আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসেবে বিবেচনা করা হবে বলে…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কাউনিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে…
 ১৫ নভেম্বর ২০২৬    রংপুর

গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, এখানকার মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, এখানকার মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন
গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ও স্থানীয় মানুষের দলটির প্রতি আবেগের কথা তুলে ধরে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, গোপালগঞ্জ আওয়ামী…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, যুবদল নেতা নয়নের নতুন স্লোগান!

‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, যুবদল নেতা নয়নের নতুন স্লোগান!
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান!
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের কারণে বহুবার আলোচনায় এসেছেন তিনি।…
 ১৫ নভেম্বর ২০২৬    বিনোদন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন
গোপালগঞ্জ জেলা শহরে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের…
 ১৫ নভেম্বর ২০২৬    ঢাকা

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনা…
 ১৫ নভেম্বর ২০২৬    রাজশাহী

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!

সামান্তা শারমিনকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে ফোনে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, বরগুনা…
 ১৫ নভেম্বর ২০২৬    নির্বাচিত