চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে দুই দেশের মধ্যে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে।
হাতি চলাচলের পথ খুলতে সীমান্তের বেড়া সরানোর অনুরোধ জানাবে বাংলাদেশ!

সফরটিকে ঘিরে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার পাশাপাশি অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
















