স্টাফ রিপোর্টার: দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
গতকাল ভোর পাঁচটার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকাআপ ড্রাইভার ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে হেলপার আজিজুর রহমান নিশান (২৪) এবং অপর নিহত ব্যাক্তি পিকাপের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।
ফায়ার সার্ভিস জানায়, গতকাল রোববার ভোরে টমোটো পরিবহণকারী একটি ছোট পিকআপ দিনাজপুর থেকে চাঁপাইনাবাগঞ্জ যাচ্ছিল। পে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দিনাজপুর অভিমুখে যাওয়ার পে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো মিলের সামনে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ছোট পিকাআপের ড্রাইভার, হেলপর ও একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় পিকআটটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রিবাহী বাসটি চালিয়ে পালিয়ে যায় চালক। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ ানায় নিয়ে যায়।
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ফুলবাড়ী ানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ানায় আনা হয়েছে। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হবে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।















