প্রচ্ছদ    ঢাকা   নরসিংদীতে চার সাংবাদিকসহ পাঁচজনের বিরুদ্ধে...

নরসিংদীতে চার সাংবাদিকসহ পাঁচজনের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা

৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫২ এএম
বজ্রশক্তি ডেস্ক

আলতাফ হোসেন:
উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিমূলক সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক বাংলাদেশ বুলেটিনের সম্পাদক মো. আশরাফ আলী ও দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ড. এরতেজা হাসানসহ ৫ জনের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানির মামলা হয়েছে। মামলাটি করেছেন দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম সুমন। নরসিংদী বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৪ সেপ্টেম্বর সোমবার এই মামলা দায়ের করা হয়। মামলা নং নরসিংদী সিআর-১০৪১।

মামলার আসামিরা হলেন, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বেলাবো প্রতিনিধি ফয়সাল আহমেদ আব্দুল্লাহ, এই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আশরাফ আলী, ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতন, দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান এবং বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের মৃত আসমত আলীর ছেলে বিতর্কিত মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান।

এ মামলায় সাক্ষী করা হয়েছে দৈনিক গণকণ্ঠ ও দৈনিক সময়ের প্রত্যাশা এবং দুর্নীতি দমনে তথ্য প্রকাশকারী সংস্থার, নরসিংদীর জেলার পরিচালক মো: আলম মৃধা, দৈনিক বজ্রশক্তির নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ আলতাব হোসেন এবং মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং অনলাইন নিউজ পোর্টাল ভয়েজ বিডি২৪.কমের সম্পাদক ও প্রকাশক কাজী শরিফুল ইসলাম শাকিল।

আরও পড়ুন

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!

মামলা সূত্রে জানা যায়,  শফিকুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরে বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট দৈনিক বাংলাদেশ সমাচারের শেষ পৃষ্ঠার নিচের অংশে ‘নরসিংদীর বেলাবতে সন্ধান মিলেছে আট বছরের এক বীর মুক্তিযোদ্ধার’ শিরোনামে ২-৩ নং সাক্ষীগণকে সাথে নিয়ে সরজমিনে তথ্য উপাত্ত যাচাই-বাছায় পূর্বক সংবাদ প্রকাশ করেন। পরবর্তীতে বিগত ২৭ আগস্ট তারিখে উক্ত সংবাদের দ্বিতীয় পর্ব প্রকাশ করেন। এছাড়াও জাতীয় দৈনিক দেশেরপত্র, বজ্রশক্তি, সময়ের প্রত্যাশা এবং নরসিংদীর বহুল প্রচারিত সাপ্তাহিক আজকের চেতনাতেও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে শেখ আতাউর রহমান অত্র মামলার বাদিকে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে প্রভাবিত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শেখ আতাউর রহমানের কুপ্ররোচনায় অন্যান্য আসামির যোগসাজসে  বাংলাদেশ বুলেটিনের বেলাবো প্রতিনিধি ফয়সাল আহমেদ আব্দুল্লাহ দৈনিক বাংলাদেশ বুলেটিনে ১ সেপ্টেম্বর বাদীর বিরুদ্ধে “বেলাবতে চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যাচার” শিরোনামের সংবাদ প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় ২ সেপ্টেম্বর শনিবার দৈনিক ভোরের পাতা পত্রিকার শেষ পৃষ্ঠায় “চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ” শিরোনামের সংবাদ প্রকাশ করে। এ ধরনের মানহানি কর ও অবাস্তব সংবাদ প্রকাশ করায় বাদী ও সাক্ষীগণের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়। এতে বাদীর প্রায় সামাজিক মর্যাদা অনুযায়ী ৫০ লক্ষ টাকার মানহানির মামলা করেন তিনি।

জানা যায়, ১৯৭৯ সালের এসএসসি সার্টিফিকেট অনুযায়ী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ৮ বছরের শিশু ছিলেন শেখ আতাউর রহমান। কিন্তু সেই তথ্য তিনি গোপন করে ভোটার আইডি কার্ডে বয়স বাড়িয়ে হয়েছেন বীর মুক্তিযোদ্ধা। বিগত ১৪ বছর ধরে মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছেন তিনি। মুক্তিযোদ্ধা পরিচয়ে এক ছেলেকে দিয়েছেন সরকারি চাকুরী। দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে এলাকায় চলছে কানাঘুষা, বইছে নিন্দার ঝড়। শেখ আতাউর রহমান নরসিংদী জেলার বেলাবো উপজেলার ধুকুন্দি গ্রামের মৃত আসমত আলীর ছেলে। ১৯৭৯ সালে শিবপুর উপজেলাধীন জয়নগর আলহাজ্ব আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে তৃতীয় বিভাগে এসএসসি পরীক্ষায় পাশ করেন তিনি। তার পরীক্ষার কেন্দ্র ছিল শিবপুর, রোল নং- ৪৬৬২৮, রেজি নং-১৭৩১২/৭৬, বিভাগ- বিজ্ঞান। তার জন্ম তারিখ ০৩/০১/১৯৬৩। অর্থাৎ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল ৮ বছর। কিন্তু এই তথ্য গোপন করে ভোটার আইডি কার্ডে বয়স বৃদ্ধি করে খেতাব নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা। ২০০৯ সাল থেকে তিনি নিয়মিত ভাতা পাচ্ছেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করার বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!

ইতিহাস গড়লেন মুশফিক, টেস্টে বাংলাদেশের প্রথম ৭ হাজারি!
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দীর্ঘদিনের…
 ৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!

‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি!
রাজধানীর একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চিত্রনায়িকা পরীমনির। স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল…
 ৯ নভেম্বর ২০২৬    বিনোদন

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!

সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা দুই বাসে আগুন!
ঢাকার সাভারে গভীর রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা পোশাকশ্রমিকবাহী একটি বাস ও ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা…
 ৯ নভেম্বর ২০২৬    রাজধানী

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ

‘পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে-রেডি আছে’: আসিফ মাহমুদ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশ্যে আসার পর তাঁকে নিয়ে কটাক্ষ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ৯ নভেম্বর ২০২৬    খুলনা

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে!
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষ নিজেদের প্রাথমিক মজুরি প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!

ওসমান হাদিকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন ইনকিলাব মঞ্চের জাবের!
চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মেহফিল-এ-ইনকিলাব’-এ বক্তব্য দিতে গিয়ে শরীফ ওসমান হাদিকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তাঁর…
 ৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এবার নতুন বাংলাদেশি…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!

নেতানিয়াহুকে নতুন সরকারে রাখতে চান আইজেনকট, দিলেন চার শর্ত!
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমীকরণ। বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সম্ভাব্য জোটে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল…
 ৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!

কপ-৩১ জলবায়ু সম্মেলন আজ শুরু, প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চায় বাংলাদেশ!
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। অথচ এই সংকট তৈরিতে দেশের দায় সামান্য হলেও এর ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয় করতে হচ্ছে বিপুল অর্থ।…
 ৯ নভেম্বর ২০২৬    জাতীয়

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ!
রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায়…
 ৮ নভেম্বর ২০২৬    রাজধানী

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!

তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই!
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আইনি জটিলতা আরও বেড়েছে। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর দায়ের করা মানহানির অভিযোগে তার বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে।…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মান্ধ, কূপমন্ডকতা, বিকৃত ফতোয়াবাজি ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বস্তরের নারীদের নিয়ে সমাবেশ করেছে হেযবুত তওহীদ কুড়িগ্রাম জেলা শাখা নারী বিভাগ। রবিবার বার  (৮ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম…
 ৮ নভেম্বর ২০২৬    রংপুর