প্রচ্ছদ    অর্থনীতি   দক্ষিণ এশিয়ায় চাঙ্গা হচ্ছে স্পট...

দক্ষিণ এশিয়ায় চাঙ্গা হচ্ছে স্পট এলএনজির চাহিদা

২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। এতে আগামী মাসগুলোয় দক্ষিণ এশিয়ার দেশগুলোয় জ্বালানিটির চাহিদা ফের শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে অনেক দেশ দরপত্রের মাধ্যমে বাজারে ফিরতে শুরু করেছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।
এলএনজি ক্রেতারা, বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মতো মূল্যসংবেদনশীল ক্রেতারা গত বছরের বেশির ভাগ সময়জুড়ে এলএনজি আমদানি থেকে বিরত ছিল। এর মূল কারণ আকাশচুম্বী দাম। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরই এলএনজিসহ সব ধরনের জ্বালানির দাম রেকর্ড মাত্রায় বাড়তে শুরু করে। এ সময় এশিয়ার দেশগুলো এলএনজি আমদানি কমিয়ে দিলেও ইউরোপ বেশি দামেই বিপুল পরিমাণে এলএনজি আমদানি করেছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস জানায়, গত বছর এলএনজির প্লাটস জেকেএম (জাপান কোরিয়া মার্কার) বাজার আদর্শ দাম ছিল গড়ে এমএমবিটিইউপ্রতি ৩৩ ডলার ৯৮ সেন্ট। ১৫ ফেব্রুয়ারি মার্চে সরবরাহের জন্য দাম কমে এমএমবিটিইউপ্রতি ১৫ ডলার ২১ সেন্টে নেমেছে। ২ ফেব্রুয়ারির তুলনায় দাম কমেছে ১৯ দশমিক ১৪ শতাংশ। প্লাটস জেকেএম হলো এলএনজির বাজার আদর্শ দাম। স্পট মার্কেটে এলএনজি কার্গো বেচাকেনার ক্ষেত্রে এ বাজার আদর্শ দাম অনুসরণ করা হয়।
উত্তর-পূর্ব এশিয়ার দেশগুলোয় এবার শীতের প্রকোপ কম থাকায় এলএনজির চাহিদা কমেছে। তাছাড়া জ্বালানিটির মজুদও ছিল পর্যাপ্ত। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফ্রি পোর্ট এলএনজির কার্যক্রম ফের চালু হতে যাচ্ছে, যা বৈশ্বিক সরবরাহ বৃদ্ধির বার্তা দিচ্ছে। মূলত এসব কারণেই এলএনজির বাজারদর নিম্নমুখী ধারায় প্রবাহিত হচ্ছে।
শিল্পসংশ্লিষ্টরা এসঅ্যান্ডপি গ্লোবালকে জানান, গত বছর এলএনজির ঊর্ধ্বমুখী দামের কারণে অনেক দেশে জ্বালানিটির ব্যবহার বাধাগ্রস্ত হয়। এর পরও অনেক দেশে জ্বালানিটির চাহিদা বলিষ্ঠ ছিল। কারণ এসব দেশের বেশির ভাগই জ্বালানি চাহিদা পূরণে জোর প্রচেষ্টা চালিয়েছে।
এসঅ্যান্ডপি গ্লোবালের দক্ষিণ-পূর্ব এশিয়া গ্যাস ও এলএনজি টিমের প্রধান বিশ্লেষক জোহান উতামা বলেন, ‘‌আমি মনে করছি, দক্ষিণ এশিয়ার দেশগুলোয় শক্তিশালীভাবেই গ্যাসের চাহিদা ফিরছে। এ বাজারের ক্রেতারা কার্যত স্পট মার্কেটে ফিরতে শুরু করেছেন।’
গত বছর ভারতে এলএনজি আমদানি এক বছরের ব্যবধানে প্রায় ৯ দশমিক ১২ শতাংশ কমে যায়। আমদানির পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৯২৯ কোটি ঘনফুটে। দেশটির পেট্রোলিয়াম পরিকল্পনা ও বিশ্লেষণ সেল এ তথ্য জানিয়েছে।
মূলত যুদ্ধের পর থেকেই ঊর্ধ্বমুখী দামের কারণে ক্ষীণ হয়ে আসে স্পট মার্কেট থেকে আমদানি। তবে শিল্পসংশ্লিষ্টরা মনে করছেন, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১০-১৫ ডলারের মধ্যে অবস্থান করলে ভারতের গ্যাসভিত্তিক অর্থনীতি হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি।
একটি সূত্র জানায়, ভারতের ক্রেতারা বর্তমানে ১২-১৩ ডলারে প্রতি এমএমবিটিইউ এলএনজি কিনতে আগ্রহী। ব্যবসায়ীরা দরপতনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আগামী সপ্তাহগুলোয় বাজারে কেনাবেচার পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল এক প্রতিবেদনে জানায়, চলতি বছর বাংলাদেশে এলএনজি আমদানি পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমদানির পরিমাণ দাঁড়াতে পারে ৬২০ কোটি ঘনফুটে। গত বছর আমদানি করা হয়েছিল ৫৮০ কোটি ঘনফুট। চলতি মাসে টোটালএনার্জিসের কাছ থেকে এক কার্গো (৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ) এলএনজি কিনেছে বাংলাদেশ। এক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর দাম পড়েছে ১৯ ডলার ৭৮ সেন্ট।
এর আগে বাংলাদেশ গত বছরের জুনে সর্বশেষ এলএনজি আমদানি করেছিল। গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হয় ২৪ ডলার ৭৫ সেন্টে।
এদিকে আগামী ১১ মার্চে সরবরাহের জন্য পেট্রোবাংলা আরো একটি দরপত্র আহ্বান করে, যার সময়সীমা ছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। জুন পর্যন্ত বাংলাদেশ ১০-১২ কার্গোরও বেশি এলএনজি কিনতে পারে। ফলে কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আরো কিছু দরপত্র আসবে। প্রতি এমএমবিটিইউর দাম ১০ ডলারের নিচে নামলে অতিরিক্ত আরো দরপত্র দেখা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে সরবরাহ ঝুঁকি এড়াতে স্পট মার্কেটের পাশাপাশি দীর্ঘমেয়াদি চুক্তিতেও এলএনজি আমদানির কথা ভাবছেন ক্রেতারা।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক