প্রচ্ছদ    খেলাধুলা   অ্যান্ডারসনকে পেছনে ঠেলে চূড়ায় উঠলেন...

অ্যান্ডারসনকে পেছনে ঠেলে চূড়ায় উঠলেন শীর্ষে অশ্বিন

১৫ মার্চ ২০২৩ ০৯:১৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে জেমস অ্যান্ডারসনের সঙ্গে যৌথভাবে চূড়ায় ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আহমেদাবাদ টেস্টে দারুণ পারফরম্যান্সে ইংলিশ পেসারকে পেছনে ফেলে শীর্ষস্থানটি একার নিজের করে নিলেন ভারতীয় এই অফ স্পিনার।  আইসিসির বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে ৮৬৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের তালিকায় এক নম্বরে অশ্বিন। তার চেয়ে ১০ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অ্যান্ডারসন। 
গত ফেব্রুয়ারিতে প্যাট কামিন্সের প্রায় ৪ বছরের রাজত্বে হানা দিয়ে শীর্ষস্থানে ফিরেছিলেন অ্যান্ডারসন। পরের সপ্তাহেই তাকে সরিয়ে চূড়ায় উঠে যান অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইন্দোর টেস্টে কিছুটা নিষ্প্রভ থাকায় অশ্বিনের রেটিং পয়েন্ট কমে যায়। ফলে গত সপ্তাহের হালনাগাদে অ্যান্ডারসনের সঙ্গে এক নম্বর স্থানটি ভাগাভাগি করেন তিনি। বোর্ডার-গাভাস্কার সিরিজের ড্র হওয়া চতুর্থ ও শেষ টেস্টে বল হাতে আলো ছড়ান অশ্বিন। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয়ভাগে নেন একটি। ভারতের আকসার প্যাটেল ৬ ধাপ এগিয়ে এখন ২৮তম স্থানে। 
শ্রীলঙ্কার বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ৭ উইকেট নেওয়া নিউ জিল্যান্ড অধিনায়ক টিম সাউদির অগ্রগতি ৬ ধাপ, আছেন দ্বাদশ স্থানে। কিউই পেসার ম্যাট হেনরি ৪ ধাপ এগিয়ে এখন ৩৫ নম্বরে। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দোর উন্নতি ১৩ ধাপ, অবস্থান ৪৩তম। তার সতীর্থ লাহিরু কুমারা ৪ ধাপ উঠে আছেন ৪৭ নম্বরে। 
টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। আহমেদাবাদে একমাত্র ইনিংসে ১৮০ রান করা উসমান খাওয়াজা ২ ধাপ এগিয়ে এখন সপ্তম স্থানে। ক্যারিয়ার সেরা ৮১৫ রেটিং পয়েন্ট তার। ওই ম্যাচে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে আসে ১১৪ রান। র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে তিনি এখন ২৬ নম্বরে। ১২৮ রান করা ভারতের শুবমান গিল এগিয়েছেন ১৭ ধাপ, আছেন ৪৬তম স্থানে। তিন বছরের বেশি সময় পর টেস্টে সেঞ্চুরি খরা কাটানো বিরাট কোহলির উন্নতি ৭ ধাপ। ১৮৬ রানের ইনিংস খেলা ভারতীয় তারকা এখন ত্রয়োদশ স্থানে। 
শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারানোর পথে ১০২ ও ৮১ রান করা ড্যারিল মিচেল জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার সেরা অষ্টম স্থানে। প্রথমবার ৮০০ রেটিং পয়েন্ট স্পর্শ করা এই ক্রিকেটার এগিয়েছেন ৪ ধাপ। ওই ম্যাচে ৪৭ ও ১১৫ রান করা শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস দুই ধাপ এগিয়ে ১৭ নম্বরে। 
ওয়েস্ট ইন্ডিজকে ২৮৪ রানে হারানোর পথে ১৭২ রানের ইনিংস উপহার দেন টেম্বা বাভুমা। এতে ম্যাচ সেরা হওয়া দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ১৪ ধাপ এগিয়ে এখন ক্যারিয়ার সেরা ১৫তম স্থানে। সিরিজ সেরা হওয়া এইডেন মারক্রামের উন্নতি ১১ ধাপ, আছেন ২২ নম্বরে। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই সবার ওপরে ভারতের রবীন্দ্র জাদেজা।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার সদর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত শনিবার (১৩ জুন) রাতে কোতয়ালী মডেল থানার…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো…
 ১৪ জুন ২০২৬    আন্তর্জাতিক

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়