প্রচ্ছদ    খেলাধুলা   ‘নীরবে’ প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায়...

‘নীরবে’ প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন পেইন

১৭ মার্চ ২০২৩ ০৯:০৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি টিম পেইন। কেবল ঘরোয়া দল তাসমানিয়াকে জানালেন নিজের সিদ্ধান্তের কথা। এভাবেই ‘নীরবে’ প্রথম শ্রেণির ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক। চলমান শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের বিপক্ষে শুক্রবার ড্র হওয়া ম্যাচটি হয়ে রইল প্রথম শ্রেণির ক্রিকেটে পেইনের শেষ উপস্থিতি। এবারের মৌসুমে এটি ছিল তাসমানিয়ার শেষ ম্যাচ, যেখানে ৪২ ও অপরাজিত ৩ রান করেন পেইন।
এই ম্যাচটি খেলে যে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলে দেবেন পেইন, তা জানিয়ে রেখেছিলেন তার দল তাসমানিয়াকে। ম্যাচ শেষে তাকে ‘গার্ড অব অনার’ দেন সতীর্থরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেননি এই কিপার-ব্যাটসম্যান। তাসমানিয়ার অধিনায়ক জর্ডান সিল্ক পরে নিশ্চিত করেন সতীর্থের অবসর নেওয়ার বিষয়টি। “তিনি (পেইন) অসাধারণ একজন ক্রিকেটার। আমার মনে হয়, প্রায় ২২ বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ার ছিল। এমন দীর্ঘ ক্যারিয়ার পেতে তার ছিল অবিশ্বাস্য প্রচেষ্টা। স্টাম্পের পেছনে তার অভাব নিশ্চিতভাবেই অনুভূত হবেৃআমি নিশ্চিত, অনেকেই আছে যারা এখন খেলছে, বলবে অস্ট্রেলিয়ায় টিম পেইনের মতো ভালো উইকেটরক্ষক আর হবে না। তাই তিনি আমাদের জন্য দারুণ আশীর্বাদ ছিলেন। তিনি সামনে যে পথ বেছে নেবেন, তার জন্য শুভ কামনা।”
২০০৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু করেন পেইন। সময়ের সঙ্গে তাসমানিয়ার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। এই সংস্করণে ১৫৪ ম্যাচের মধ্যে ৯৫টি খেলেছেন তিনি দলটির হয়ে। শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড পেইনের। ২৯৬ ডিসমিসাল করে এই প্রতিযোগিতায় সব দল মিলিয়ে দ্বাদশ স্থানে তিনি।
ব্যাট হাতেও ভালো সমৃদ্ধ পেইনের প্রথম শ্রেণির ক্যারিয়ার। ৩ সেঞ্চুরি ও ২৫ ফিফটিতে তার নামের পাশে রান ৬ হাজার ৪৯০। এই সংস্করণে তার সর্বোচ্চ ২১৫ রানের ইনিংস।
অস্ট্রেলিয়ার হয়ে ২০১০ সালে টেস্ট অভিষেক হয় পেইনের। দেশের হয়ে সাদা পোশাকে ৩৫ ম্যাচে ৩২.৬৩ গড়ে তার রান ১ হাজার ৫৩৪। ফিফটি আছে ৯টি। কিন্তু করতে পারেননি টেস্ট সেঞ্চুরি।
২০১৯ সালে স্যান্ডপেপার কেলেঙ্কারিতে স্টিভেন স্মিথ নিষিদ্ধ হলে পাকাপাকিভাবে অস্ট্রেলিয়ার টেস্ট নেতৃত্ব পান পেইন। এর আগেও এই সংস্করণে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা ছিল তার। ২০১৮ থেকে ২০২১ সালে অস্ট্রেলিয়াকে মোট ২৩ টেস্ট নেতৃত্ব দেন পেইন।
২০২১-২২ মৌসুমের অ্যাশেজের আগে চার বছরের পুরনো বিতর্কিত কিছু টেক্সট ম্যাসেজ সামনে আসায় টেস্টের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পাশাপাশি ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নেন পেইন। এতে ২০২২ মৌসুমের চুক্তি থেকে তাকে বাদ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া ও তাসমানিয়া।
তখন পেইনের ক্যারিয়ারের সমাপ্তি ধরে নেন অনেকেই। তবে চুক্তি ছাড়াই ২০২২-২৩ মৌসুমের শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে আবার মাঠে নামেন পেইন। ৭ ম্যাচে ১১ ইনিংসে ব্যাটিং করে ১৮.৩০ গড়ে করেন স্রেফ ১৫৬ রান।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়