প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সব বাধা ডিঙিয়ে ঝিনাইদহে হেযবুত...

সব বাধা ডিঙিয়ে ঝিনাইদহে হেযবুত তওহীদের এমামের সমাবেশ

২ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৫০ এএম
বজ্রশক্তি ডেস্ক

ঝিনাইদহ সংবাদদাতা:
গত দুইদিন ধরে চলা সমস্ত ষড়যন্ত্র, মিথ্যা প্রোপাগাণ্ডা, বাধা উপেক্ষা করে ঝিনাইদহে হেযবুত তওহীদের সফল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বছরের শুরুতেই জেলা কমিটিগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা সফর করার কর্মসূচি নিয়েছেন হেযবুত তওহীদের এমাম। এরই ধারাবাহিকতায় গতকাল ঝিনাইদহে হেযবুত তওহীদের কর্মীসভার আয়োজন করা হয়। তবে বরিশাল ও নরসিংদীর মত ঝিনাইদহেও নানা অপপ্রচার ও অপতৎপরতা চালিয়েছে চরমোনাই গোষ্ঠী ও উগ্রবাদীরা। তারা অনুষ্ঠানে আমন্ত্রিত জনপ্রতিনিধি ও বিশেষ অতিথিবৃন্দের কাছে হেযবুত তওহীদের নামে মিথ্যা অপপ্রচার করে অনুষ্ঠান বান্চাল করার চেষ্টা করেছে, যথারীতি অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য প্রশাসনকে হুমকি-ধামকিও দিয়েছে। জনগণের কাছে মিথ্যাচার করেছে। তবে হেযবুত তওহীদের নেতাকর্মীরা পিছপা হয়নি, তারা সব বাধা উপেক্ষা করে হেযবুত তওহীদের সমাবেশ সফল করেছে। 

গতকাল সকাল ১০টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা হেযবুত তওহীদের সভাপতি মোহাম্মদ নুহুর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, আজকে সারা পৃথিবীময় রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। এই সঙ্কটের ধাক্কা বা প্রভাব দরিদ্র দেশগুলোর মধ্যে পড়েছে। যে কারণে বাংলাদেশেও অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিপর্যয় ও অশান্তি সৃষ্টি হয়েছে। চলমান এই সঙ্কট থেকে বাঁচার জন্য যত ধরনের 
আইন তৈরি করা হোক, বিধি-ব্যবস্থা গ্রহণ করা হোক, সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাঁর খলিফা বা প্রতিনিধি হিসেবে। কোন পথে মানুষের কল্যাণ, সুখ-শান্তি, অধিকার, নিরাপত্তা নিশ্চিত হবে সেটা তিনি জানেন। আর কোন পথে মানুষ অশান্তির মধ্যে পড়বে সেটাও আল্লাহ জানেন। মানুষ যেন ন্যায়-সুবিচারের মধ্যে থাকতে পারে, এজন্য আল্লাহ একটি দীন অর্থাৎ জীবনব্যবস্থা দিলেন। কিন্তু মানবজাতি আল্লাহর দেওয়া সেই দীন বা জীবনব্যবস্থা প্রত্যাখ্যান করে নিজেরা জীবনব্যবস্থা তৈরি করে নিয়েছে। ফলে  মানবজাতি পতিত হয়েছে সীমাহীন অন্যায়-অশান্তির মধ্যে। হেযবুত তওহীদের কথা হচ্ছে, সমগ্র পৃথিবীর মানুষ যদি আল্লাহর দেওয়া দীন গ্রহণ করে নেয়, জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক জীবনে আল্লাহর দেওয়া ব্যবস্থা গ্রহণ করে নেয়, সর্ব অঙ্গনে প্রয়োগ তথা কার্যকরী করে তাহলে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি দূর হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এজন্যই হেযবুত তওহীদ মানবজাতিকে প্রকৃত ইসলামের দিকে আহ্বান করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আজকে ধর্মব্যবসায়ী একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে হেযবুত তওহীদের বিরুদ্ধে সারাদেশে বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে সাধারণ মানুষের মনে হেযবুত তওহীদ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা সৃষ্টি করে দিচ্ছে। তাদের মিথ্যাচারে কেউ কান দিবেন না। আগে হেযবুত তওহীদ সম্পর্কে ভালো করে জানুন। যারা হেযবুত তওহীদের বিরুদ্ধাচরণ করছে তাদের মুখোস আল্লাহ খুলে দিবেন। তাদের মিথ্যাচারে হেযবুত তওহীদ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। 

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

হেযবুত তওহীদের কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, হেযবুত তওহীদের দাঁড়িয়েছে মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য, পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য। কাজেই কোনো সদস্য কখনও কোনো অন্যায় করতে পারবে না, দেশের প্রচলিত আইন ভঙ্গ করতে পারবে না, কোনো মাদকের সাথে সম্পৃক্ত হতে পারবে না, হুজুগ ও গুজব সৃষ্টি করতে পারবে না, অন্য ধর্ম ও উপাসনালয়, ধর্মগ্রন্থ, অবতারদের অশ্রদ্ধা করতে পারবে না। প্রত্যেক সদস্য-সদস্যা নিজেদের জীবনকে, সম্পদকে মানবতার কল্যাণে ব্যয় করার দৃঢ়সংকল্পব্ধ হবেন। এমন কিছু করতে পারবে না যা আল্লাহর নীতি পরিপন্থী, আদর্শবহির্ভূত। তিনি বলেন, যদি হেযবুত তওহীদ ঐক্যবদ্ধ হয়ে সমস্ত স্বার্থকে ত্যাগ করে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে উৎসর্গ করতে পারে তবে সাম্রাজ্যবাদীদের আগ্রসন থেকে প্রিয় বাংলাদেশকে নিরাপদ রাখতে পারবে, যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তির হাত থেকে দেশের মানুষ রক্ষা পাবে। অভাব, দারিদ্র্য ও দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পাবে। 
ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মো. নিজাম উদ্দিন, খুলনা-১ বিভাগীয় আমির মো. শামসুজ্জামান মিলন, যশোর জেলা সভাপতি জহির রায়হান, মাগুরা জেলা সভাপতি বিএম শামীম আশরাফ প্রমুখ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা তৃতীয় দিনের যানজট: যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা তৃতীয় দিনের যানজট: যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত এই যানজট দেখা…
 ২১ মে ২০২৬    জাতীয়

ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রাণঘাতী রোগ ইবোলার টিকা বাজারে আসতে আরও অন্তত নয় মাস সময় লাগতে পারে। বুধবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ…
 ২১ মে ২০২৬    আন্তর্জাতিক

শিশু রামিসাকে নৃশংস হত্যার ঘটনায় বেরিয়ে এলো নতুন তথ্য

শিশু রামিসাকে নৃশংস হত্যার ঘটনায় বেরিয়ে এলো নতুন তথ্য
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল। এই নৃশংস অপরাধে মূল অভিযুক্ত সোহেল রানার সঙ্গে আরও একজন জড়িত ছিলেন বলে…
 ২০ মে ২০২৬    জাতীয়

১৯ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স
চলতি বছরের মে মাসের প্রথম ১৯ দিনে দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩০…
 ২০ মে ২০২৬    অর্থনীতি

গাইবান্ধা শহরে সন্ধ্যার পর বাড়ছে অপরাধ, আতঙ্কে সাধারণ পথচারীরা

গাইবান্ধা শহরে সন্ধ্যার পর বাড়ছে অপরাধ, আতঙ্কে সাধারণ পথচারীরা
গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর প্রকাশ্যে মদপান, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে শহরের প্রধান…
 ২০ মে ২০২৬    রংপুর

সালথায় মরণফাঁদে পরিণত হয়েছে তিন যুগের পুরোনো সেতু

সালথায় মরণফাঁদে পরিণত হয়েছে তিন যুগের পুরোনো সেতু
ফরিদপুরের সালথায় প্রায় এক দশকের বেশি সময় ধরে একটি ভাঙাচোরা সেতুর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল। উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার সংলগ্ন…
 ২০ মে ২০২৬    ঢাকা

টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১৫ বার সতর্ক করেছিল ইউনিসেফ

টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১৫ বার সতর্ক করেছিল ইউনিসেফ
দেশে সম্ভাব্য টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি চিঠি দিয়ে সতর্ক করেছিল ইউনিসেফ। এছাড়া ১০টি পৃথক বৈঠকেও সরকারের কর্মকর্তাদের এই বিষয়ে সচেতন…
 ২০ মে ২০২৬    আন্তর্জাতিক

গাজীপুরে অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

গাজীপুরে অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো জুয়া পরিচালনার অভিযোগে শাহিদুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে মহানগরীর পশ্চিম…
 ১৯ মে ২০২৬    রাজধানী

চৌদ্দগ্রামে ফার্নিচারের দোকানে মিলল ১৪৮ কেজি গাঁজা, বিজিবির অভিযান

চৌদ্দগ্রামে ফার্নিচারের দোকানে মিলল ১৪৮ কেজি গাঁজা, বিজিবির অভিযান
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে উপজেলার সপুয়া বাজার এলাকা থেকে এই মাদক…
 ১৯ মে ২০২৬    চট্টগ্রাম

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তৃতীয় লিঙ্গের এনামুল হক শিশিরকে (২৯) পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি জহির ইসলামকে গ্রেফতার…
 ১৯ মে ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা