প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   রোজার উদ্দেশ্য কতটুকু সফল?

রোজার উদ্দেশ্য কতটুকু সফল?

২১ মার্চ ২০২৬ ০৭:০৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সুয়াইবুল বান্না সহি:
আল্লাহ সূরা বাকারার ১৮৩ নং আয়াতে বলেছেন, “হে ঈমানদারগণ! তোমাদের ওপর সওম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর; যাতে তোমরা তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করতে পারো।” এই আয়াতে কয়েকটি বিষয় লক্ষ্যনীয়। আল্লাহ প্রথমেই বলেছেন, “ইয়া আইয়্যুহাল্লাজিনা আমানু”, অর্থাৎ ‘হে ঈমানদারগণ’ বা ‘হে মুমিনগণ’। অর্থাৎ সওম/রোজার যে বিধান তা ঈমানদার মুমিনদের জন্য। সওমের বিধান আল্লাহ কেন দিয়েছেন- সেটাও তিনি বলে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যাতে তোমরা তাকওয়াহ অবলম্বন করতে পারো’। আয়াতটিতে আল্লাহ এ-ও বলে দিলেন যে, ‘তোমাদের পূর্ববর্তীদের জন্যও এটা ফরজ করে দেওয়া হয়েছিল’। মানে পূর্বের উম্মাহর জন্যও এটা ফরজ ছিল।

প্রথমেই আমাদেরকে বুঝতে হবে সওম কেন? সওমের উদ্দেশ্যটা কী? আমরা রোজা কেন রাখবো? আমাদের রোজা রাখার দরকার কি? এইযে যেকোন আমলের উদ্দেশ্য সম্পর্কে জানা- এই উদ্দেশ্য সম্পর্কে জানার নামই আকিদা। আকিদা যদি ভুল হয় ঈমানও ভুল, আমলও ভুল। সুতরাং সওম বা রোজার আকিদা সম্পর্কে আমাদেরকে পরিষ্কার হতে হবে।

আমরা সবাই জানি, ইসলামের মূল ভিত্তি পাঁচটি, যা হাদীস অনুযায়ী ইসলামের পঞ্চস্তম্ভ হিসেবে পরিচিত। রসুলাল্লাহ (সা.) বলেন, ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের ওপর স্থাপিত। পাঁচটা পিলার। পাঁচটা বুনিয়াদের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। যার প্রথমেই আছে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)’। দ্বিতীয় হলো সালাহ। তৃতীয় যাকাত। চতুর্থ হজ। পঞ্চম বা সর্বশেষে আছে সওমে রমাদান। এই যে সওম এটা কিন্তু ইসলামের পঞ্চম পিলার।

আরও পড়ুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো  এম আর হাসান

এখন আসি এই সওমের উদ্দেশ্যটা কী? একজন মানুষ যদি একটা গাড়ির উদ্দেশ্য না জানে তাহলে সে একটা চাকার উদ্দেশ্যও বুঝবে না। সে যখন বুঝবে যে একটা গাড়ির উদ্দেশ্য হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ ও মালামাল পরিবহন করা; তখন সে গাড়ির ভেতরের বিভিন্ন যন্ত্রপাতি বা তার অংশগুলোর কোনটার কি উদ্দেশ্য তাও পরিষ্কার হয়ে যাবে। গাড়ির ভেতরের প্রতিটা যন্ত্রাংশ একটা আরেকটার সাথে সংযুক্ত, কানেক্টেড, রিলেটেড। এই যন্ত্রাংশগুলোর কোনোটাই বিচ্ছিন্ন নয় বরং একে অন্যের সাথে কানেক্টেড- এই ব্যাপারটাই হলো ‘আকদ’। ‘আকদ’ থেকেই আকিদা শব্দের উৎপত্তি। আকদ মানে গিট বা গিরু।

এখন প্রশ্ন হলো- সম্পর্কটা কোন জায়গায়! সালাতের সাথে ঈমানের সম্পর্ক কোথায়, ঈমানের সাথে সওমের সম্পর্ক কোন জায়গায়, সওমের সাথে ঈমানের কী সম্পর্ক, হজের সাথে ঈমানের কী সম্পর্ক- এটা জানার নামই আকিদা। এটা যদি আপনি মিলাতে না পারেন তাহলে আপনার কিন্তু বিচ্ছিন্ন আমলের কোন মূল্য থাকবে না। একইভাবে ইসলামের উদ্দেশ্য যারা বুঝবেন না তাদেরকে সওমের উদ্দেশ্য বোঝানো যাবে না।

সওম শব্দের অর্থ হলো- সেলফ কন্ট্রোল, আত্মসংযম, সংযমতা অবলম্বন করা। আমরা যে ‘রোজা’ শব্দটা বলি এই শব্দটা কিন্তু কোর’আনে নেই। রোজা হলো ফারসি ভাষার শব্দ। পারস্যরা অগ্নি উপাসক ছিল। তারা উপবাস থাকতো। ওই উপবাসটাকে তারা বলত রোজা। কিন্তু আমাদের কোর’আনে যে সওমের কথা বলা হয়েছে এটার অর্থ কিন্তু ব্যাপক, এর মানে হলো কন্ট্রোল, সংযম, নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ।

আজ মুসলিম বিশ্বে সওমকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হচ্ছে। লক্ষ কোটি মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকছেন। অনেক বৃদ্ধ ও শিশুদেরকেও আমরা সওম রাখতে দেখি। মোট কথা সওমের মাধ্যমে মুসলমানগণ আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করছেন। পুরো রমজান মাসে একটাও সওম ভাঙেন না।

এখানে রাসুলাল্লাহর (সা.) একটা হাদিস স্মরণ করতে চাই যেখানে তিনি বলেন, এমন একটা সময় আসবে মানুষ তাহাজ্জুদ পড়বে, তা হবে ঘুম নষ্ট করা। আর রোজা রাখবে, যা হবে শুধুমাত্র উপবাস বা না খেয়ে থাকা। এ কথাটি অত্যন্ত মারাত্মক। এখানে অনেক কিছু বুঝার আছে। প্রথমত, শুধুমাত্র মোকাম্মেল ঈমানদার ছাড়া সবাই কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে না। দ্বিতীয় কথা হলো- রোজা কে রাখে? রোজা রাখার ক্ষেত্রে কোন রিয়া কাজ করে না। যারা আল্লাহকে সত্যিকার অর্থে বিশ্বাস করে, যাদের অন্তরে সত্যিকারের আল্লাহভীতি রয়েছে, যারা প্রকৃত ঈমানদার শুধুমাত্র তারাই কিন্তু রোজা রাখে।

জেহাদের মধ্যে লোক দেখানোর ব্যাপার আছে। জেহাদের ময়দানে শহীদ হলে লোকেরা বীর বলবে। দানের ক্ষেত্রেও লোক দেখানোর ব্যাপার আছে। লোকেরা দানবীর বলবে। এমনকি নামাজের ক্ষেত্রেও কিন্তু লোক দেখানোর ব্যাপার আছে। কিন্তু রোজার মধ্যে লোক দেখানোর কোন ব্যাপার নাই। একেবারে যারা সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করেন তারা রোজা রাখেন। সেই রোজা হবে না! কেন হবে না?

ঘুরেফিরে সেই কথায় আসি- আপনি যদি ইসলামের উদ্দেশ্য না বুঝেন তাহলে রোজার উদ্দেশ্য বুঝবেন না। ইসলামের উদ্দেশ্য কি? ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া একটা জীবন ব্যবস্থা (দীনুল হক্ব)। এটা রসুলকে (সা.) আল্লাহ দিয়েছেন। এই দীনুল ইসলামের উদ্দেশ্য হচ্ছে এটাকে কায়েম করে, প্রতিষ্ঠা করে, এটাকে কার্যকরী করা। এই দীনের নকশা হল কোর’আন; আল্লাহর বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধান। এটাকে কার্যকরী করে এটাকে কায়েম করে রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন তথা জীবনের সকল অঙ্গনে প্রতিষ্ঠা করাই এর উদ্দেশ্য। ইসলাম প্রতিষ্ঠা হলে আপনার আদালত চলবে আল্লাহর বিধানে, আপনার অর্থনীতি চলবে আল্লাহর হুকুমে, আপনার সমাজ চলবে আল্লাহর হুকুমে অর্থাৎ পুরো রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে।

আল্লাহর এই দ্বীন কায়েম করে সমাজে শান্তি, ন্যায়বিচার, সুবিচার প্রতিষ্ঠা করাই প্রধান কাজ। শান্তি প্রতিষ্ঠা হলে তবেই এই দীনের নাম ‘ইসলাম’ শব্দটি বাস্তব রূপ পায়। সেই শান্তির রূপটা কেমন! ইসলাম প্রতিষ্ঠা হলে মানুষ রাতে দরজা খোলা রেখেই ঘুমাবে, একজন মেয়ে মানুষ একা রাতের অন্ধকারে ভ্রমণ করবে তার মনে কোনো ভয় থাকবে না। মানুষের মানবাধিকার, বাকস্বাধীনতা, নিরাপত্তা নিশ্চিত হবে।

মানুষ সৃষ্টির শুরুতেই যখন ইবলিশ চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ যখন আমাদেরকে খলিফা হিসেবে বানালেন তখন আল্লাহ বললেন সমস্ত ফেরেশতাদেরকে সেজদা করো, সবাই সেজদা করল। ইবলিশ সেজদা করলো না। তখন আল্লাহ বললেন সেজদা করলি না কেন? তখন ইবলিশ বলে ও মাটি আমি হচ্ছি আগুন। এই যে অহংকার করলো আল্লাহ তাকে বের করে দিলেন। তখন ইবলিশ একটা চ্যালেঞ্জ দিয়েছিল তোমার দেওয়া এই খলিফাকে আমি সিরাতুল মুস্তাকিমে থাকতে দেব না।

আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেন তখন ইবলিশ আদমকে (আ.) সেজদাহ করতে অস্বীকৃতি জানায়। তখনই আল্লাহর সাথে ইবলিশের একটা চ্যালেঞ্জ হয়েছিল। ইবলিশ বলেছিল, মানুষকে দিয়ে সে পৃথিবীতে অন্যায়, রক্তপাত, যুদ্ধ করাবে। আর আল্লাহ বলেন, তার একনিষ্ঠ বান্দাদের জন্য তিনি পথ প্রদর্শক পাঠাবেন এবং তারা কখনোই ইবলিশের দেখানো পথে যাবে না। তাহলে বুঝা যাচ্ছে এই দুনিয়াতে আমাদের কাজ হলো- আল্লাহকে বিজয়ী করে, আল্লাহর হুকুম কায়েম করে শান্তি কায়েম করার মধ্য দিয়ে ইবলিশকে পরাজিত করা। ইবলিশ যেন হেরে যায়। এখন প্রশ্ন আসে এই উদ্দেশ্য হাসিল করবে কে? উত্তর হলো- মুমিন। এই মুমিনদের একজন নেতা থাকবে। মুমিনরা একটা উম্মতে অন্তর্ভুক্ত হবে, যার নাম উম্মতে মোহাম্মদী। আর মুমিনরাই প্রাণ-সম্পদ দিয়ে জিহাদ করে এই পৃথিবীতে আল্লাহর দেওয়া দীন প্রতিষ্ঠা করবে। যেন মানুষ দরজা খুলে ঘুমাতে পারে। এটা হলো ইসলামের উদ্দেশ্য। এজন্যই নবীর (সা.) সংগ্রাম। এজন্যই কোর’আন নাযিল হয়েছে। এইজন্য নবী এতো লড়াই করেছেন।

কিন্তু এই কাজ কোনো সাধারণ কাজ নয়। এই কাজ করার জন্য মুমিনদের মধ্যে অনেকগুলো চারিত্রিক গুণাবলী দরকার, প্রশিক্ষণ দরকার, ট্রেনিং দরকার। এই প্রশিক্ষণের কোনোটা আধ্যাত্মিক, কোনোটা শারীরিক, কোনোটা মানসিক। এই প্রশিক্ষণ হিসেবেই আল্লাহ মুমিনদেরকে বিভিন্ন আমলের নির্দেশ দিয়েছেন। আমলগুলো হচ্ছে মূলত মুমিনের প্রশিক্ষণ। যেমন একদল সেনাবাহিনী বিভিন্নভাবে প্রশিক্ষিত করা হয়, ট্রেনিং দেওয়া হয়। কোনোটা তার শরীর সুঠাম করে, কোনোটা তার মনকে স্থির রাখে, তাকে পিটি করায়, প্যারেড করায়, ড্রিল করায়, এক্সারসাইজ করায়। এসবের উদ্দেশ্য হচ্ছে একটা চৌকশ পারফেক্ট সৈনিক বানানো। যেন সে যুদ্ধ করে রাষ্ট্রকে রক্ষা করতে পারে। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে একদল মুমিন ইবলিশের বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে, জিহাদ করে এই পৃথিবীতে আল্লাহর দীন প্রতিষ্ঠা করবে। এজন্য তার কিছু আধ্যাত্মিক চরিত্র দরকার। শারীরিক ফিটনেস দরকার। এটার জন্যই আল্লাহ রাব্বুল আলামীন সালাহ, যাকাত, হজ, সাওম এই ব্যবস্থাগুলো রেখেছেন। যেমন সালাতের মাধ্যমে মুমিন কি শিখবে? পরিষ্কার-পরিচ্ছন্নতা শিখবে। কাতার সোজা করার মধ্য দিয়ে ভাতৃত্ব শিখবে। শৃঙ্খলা শিখবে, সোজা হয়ে দাঁড়াবে। নেতার আনুগত্য করার মধ্য দিয়ে, আনুগত্য শিখবে। কেবলামুখী হওয়ার মধ্য দিয়ে সে লক্ষ্যের ঐক্য ঠিক করবে। একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝা যাচ্ছে- শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, আনুগত্য, ঐক্য ইত্যাদি সালাতের মাধ্যমে শিক্ষা হচ্ছে। তাহলে সওমের মাধ্যমে কি শিক্ষা হচ্ছে? আপনি সারা বছর খাবেন একমাস আপনি খাবেন না। কন্ট্রোল করবেন। এই যে কন্ট্রোল- আমরা খাবো না। নিজেকে নিয়ন্ত্রণ করব। এটার মাধ্যমে মানুষ তার আত্মার উপরে একটা নিয়ন্ত্রণ আরোপ করছে। ক্ষুধা পিপাসা সহ্য করার একটা প্রশিক্ষণ হচ্ছে তার ভিতরে। সে যেন রণাঙ্গনে, সংগ্রামে, বাস্তব জীবনে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য যে কোন ধরনের কষ্ট মোকাবেলা করতে পারে। সে যেন ভোগবাদী না হয়। কারণ দ্বীন প্রতিষ্ঠা করতে হলে ভোগের বিপরীত দিকে যেতে হবে, তথা ত্যাগ করতে হবে। তাহলে সওমের উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য হলো- মুমিনের আধ্যাত্মিক চরিত্র গঠন। নৈতিক চরিত্র তৈরি।

এখন যেই মানুষটা ঈমান আনেনি। লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না) কথার মধ্যে যে ব্যক্তি নাই। যেই লোকটা বাস্তব জীবনে ব্রিটিশের আইন মানে, মানুষের আইন মানে এবং যেই লোকের ইসলামের কোন উদ্দেশ্য নাই; তার রোজা রাখাটাই হল উপবাস থাকা। এইজন্য আজকে মুসলমান সমাজে রোজার কোন বাস্তব প্রতিফলন নাই। এজন্যই রসুল (সা.) বলেছেন, এমন এক সময় আসবে মানুষ তাহাজ্জুদ পড়বে, তা হবে ঘুম নষ্ট করা। রোজা রাখবে, সেটা হবে না খেয়ে থাকা। আজ যারা রোজা রাখছেন তাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা কষ্ট করে রোজার উদ্দেশ্যটা ভালো করে বুঝে নিবেন। এই বিষয়ে আমাদের একটা বই আছে ‘সওমের উদ্দেশ্য’। বইটা পড়ার আহ্বান থাকবে।

সওম রাখার আগে উদ্দেশ্য ভালো করে জেনে নিবেন। বুঝে নিবেন- আল্লাহ কেন সওম ফরজ করেছেন? আমি না খেয়ে থাকলে আল্লাহর কী উপকার? আসলে আল্লাহর কথা হল- ‘এখানে আমার (আল্লাহর) কিছু যায় আসে না। এখানে তাকওয়া হবে তোমার (বান্দার)। তোমার এই তাকওয়ার গুণাবলী লাগবে। কারণ ময়দানে সংগ্রামে আল্লাহর এই দীন প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমার উপরে। এটা তুমি করতে হলে তোমার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য লাগবে, গুণাবলী লাগবে, কিছু ট্রেনিং লাগবে। সেই ট্রেনিং স্বরূপ এই রোজা’। এখন তোমার যদি দীন প্রতিষ্ঠার লক্ষ্যই সামনে না থাকে তাহলে তোমার ওই রোজা রাখা হবে- না খেয়ে থাকা অর্থাৎ উপবাস থাকা। তাই সবার আগে ঈমান। সবার আগে আমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহর হুকুমের প্রতি শতভাগ আনুগত্যের অঙ্গীকার করতে হবে। তারপর সেই হুকুমের প্রতিষ্ঠা এবং এর জন্য আবশ্যকীয় চরিত্র। যা অর্জনের জন্য সওম বা রোজা। আল্লাহ সবাইকে সওমের প্রকৃত তাৎপর্য অনুধাবন করার সামর্থ্য দান করুন, আমিন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নাগরিকত্ব থাকলেই মিলবে না পাসপোর্ট, শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির ওপর জোর শামার!

নাগরিকত্ব থাকলেই মিলবে না পাসপোর্ট, শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির ওপর জোর শামার!
বাংলাদেশের নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা নেই। কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়

চিকিৎসায় অবহেলায় মৃত্যু, পাঁচ মাস পর গৃহবধূর মরদেহ উত্তোলন

চিকিৎসায় অবহেলায় মৃত্যু, পাঁচ মাস পর  গৃহবধূর মরদেহ উত্তোলন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের দাবিতে নির্যাতন, জোরপূর্বক গর্ভপাত ও চিকিৎসায় অবহেলায় বিবি মরিয়ম (নাম) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামী,…
 ১৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

নারায়ণগঞ্জে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
নারায়ণগঞ্জে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসান বশরীকে আহ্বায়ক ও মো. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক…
 ১৬ নভেম্বর ২০২৬    ঢাকা

ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে জামানতবিহীন ঋণের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি…
 ১৬ নভেম্বর ২০২৬    অর্থনীতি

পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন!

পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন!
অদ্য ১৬ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয় হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে…
 ১৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল!

কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল!
আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার দীর্ঘদিন…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়

বাধা উপেক্ষা করে নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার!

বাধা উপেক্ষা করে নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার!
স্থানীয় আলেম-ওলামা ও কয়েকটি রাজনৈতিক দলের একাংশের বিরোধিতার মধ্যেই নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও আলোচিত ইসলামি…
 ১৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

উলিপুরে লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার: ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

উলিপুরে লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার: ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে তিন মিষ্টি ও বেকারি ব্যবসায়ীকে মোট ৯৫ হাজার টাকা…
 ১৬ নভেম্বর ২০২৬    রংপুর

নামাজ পড়তে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের!

নামাজ পড়তে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের!
নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে বরগুনায় এক বৃদ্ধের সঙ্গে তাঁর নাতি জামাইয়ের বিরোধের ঘটনা ঘটেছে। নামাজ পড়তে বলায় ক্ষিপ্ত হয়ে বৃদ্ধের হাতের লাঠি কেড়ে…
 ১৬ নভেম্বর ২০২৬    বরিশাল

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন: ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন: ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার
গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।…
 ১৬ নভেম্বর ২০২৬    ঢাকা

ভূল্লীতে ট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ভূল্লীতে ট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান, ট্রাক্টর ও পিকআপ শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর: রাজ-১৯৯২) অন্তর্ভুক্ত ভূল্লী শ্রম কল্যাণ উপপরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ১৬ নভেম্বর ২০২৬    রংপুর

গাইবান্ধায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ কুড়িগ্রামের যুবক আটক

গাইবান্ধায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ কুড়িগ্রামের যুবক আটক
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা শহরের সুখ-শান্তির মোড়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি শুকনো গাঁজাসহ মো. সুজন নমিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।…
 ১৬ নভেম্বর ২০২৬    রংপুর

বিএনপি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশে দাঁড়িয়েছে, ফ্যাসিবাদীরা মঙ্গল চায়নি: জসিম সিকদার রানা

বিএনপি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশে দাঁড়িয়েছে, ফ্যাসিবাদীরা মঙ্গল চায়নি: জসিম সিকদার রানা
জুবায়ের আহমেদ, (স্টাফ রিপোর্টার ) বিএনপি বারবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশে দাঁড়িয়েছে, অন্যদিকে ফ্যাসিবাদী শক্তি কখনোই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মঙ্গল চায়নি বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স…
 ১৬ নভেম্বর ২০২৬    বরিশাল

বগুড়ায় বর্ণিল আয়োজনে পালিত হলো ‘নবান্ন উৎসব ১৪৩৩’

বগুড়ায় বর্ণিল আয়োজনে পালিত হলো ‘নবান্ন উৎসব ১৪৩৩’
রায়হানুল ইসলাম, বগুড়া:“নতুন ধানে ভাত রেঁধেছি”, বাঙালির চিরায়ত এই লোকজ সুর ও আবেগকে ধারণ করে ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির আবহে বগুড়ায় উদযাপিত হয়েছে হেমন্তের অন্যতম…
 ১৬ নভেম্বর ২০২৬    রাজশাহী

‘এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু’: আইজেনকট

‘এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু’: আইজেনকট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকট। নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক সহযোগীর বিরুদ্ধে নির্বাচনে…
 ১৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক