প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   যখন আমরা স্বাধীন ছিলাম

যখন আমরা স্বাধীন ছিলাম

২০ মে ২০১৫ ১২:৫০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ হাসানুযযামান :
স্বাধীনতা ও পরাধীনতা। এই দু’টি প্রেক্ষাপট একটি জাতির জাতীয় চরিত্রে যেমন প্রভাব ফেলে তেমন বোধহয় আর কিছুতে ফেলে না। স্বাধীন জাতির মানুষগুলি হয় উন্নতশির, পরাধীন জাতি হয় নতশির, স্বাধীন জাতির মানসিকতা থাকে উদার, পরাধীন জাতি সব সময় ভিক্ষার হাত বাড়িয়ে থাকে, তাদের মন থাকে সঙ্কীর্ণ। কবিগুরুর ভাষায়:
অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়।
কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে ‘হায় হায়’ ॥
অস্বীকার করার কোনো উপায় নেই যে – আধুনিক বিশ্বে বাঙালি জাতি দারিদ্র্যপীড়িত, দুর্নীতিগ্রস্ত ও প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি জাতি হিসাবে পরিচিত। শিক্ষা-দীক্ষা, অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং সামরিক শক্তির মাপকাঠিতে উন্নত বিশ্বের তুলনায় বাঙালিরা অনেক পিছিয়ে রয়েছে। তবে আজকের এই পিছিয়ে পড়া দেখে এটা মনে করার কোনো কারণ নেই যে, এই জাতি চিরটাকালই এমন পশ্চাদপদ। এই জাতির অতীত ঐতিহ্য যে কোনো প্রাচীন সভ্যতার জন্য ঈর্ষণীয়। ঐতিহ্যমণ্ডিত এ জাতিটি সময়ের স্রোতে যে ইতিহাস রচনা করে এসেছে তার সাথে বর্তমান অবস্থার রয়েছে বিস্তর ফারাক। তাদেরকে চিরকাল গোলাম বানিয়ে রাখার জন্য সেই ইতিহাস আড়াল করে রাখা হয়েছে। প্রকৃত ইতিহাস খুঁড়ে দেখলে দেখা যায়, আজকের বাঙালি আর অতীতের বাঙালি জাতির মধ্যে ভাষা ব্যতীত আর কোনো বৈশিষ্ট্যের সাদৃশ্য নেই। বিজাতির গোলামি করতে করতে তাদের নিজেদের ভিতরে সৃষ্টি হয়েছে ভয়ানক হীনম্মন্যতা। তথাপি তাদের বিলুপ্তপ্রায় যে ইতিহাসটুকু এখনও বিরাজমান আছে তাতেই স্পষ্ট হয় তাদের বীরত্বগাঁথা গৌরবান্বিত ইতিহাস।
সুলতানি আমল শেষে মুঘলরা যখন উপমহাদেশ দখল করল উপমহাদেশের প্রায় সবগুলো জায়গা তাদের করায়ত্ব হলেও এক বাংলাকে দখল করতেই তাদের লাগে প্রায় এক শতাব্দী। কারণ এই ‘বাংলা’ বাদে উপমহাদেশের বাকি সব জায়গাই মুঘলদের বশ্যতা স্বীকার করে নিয়েছিল। অপরদিকে বাংলাকে বার বার আক্রমণ করেও তারা দখল করতে পারে নি। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের পূর্বপুরুষগণ ছিলেন তখন বাংলা, বিহার, ওড়িষ্যা, আসাম, পশ্চিমবঙ্গ থেকে পুরি পর্যন্ত বি¯তৃত বিরাট গৌড় অঞ্চলের স্বাধীন সুলতান। পন্নী সুলতানদের এই শাসনামল ইতিহাসের পাতায় কররানী শাসন (Karrani Rule) নামে অঙ্কিত। প্রকৃতপক্ষে পন্নী বংশীয়দের পূর্বপুরুষগণ আফগানিস্তানের কাররান এলাকার অধিবাসী ছিলেন আর গোটা আফগানিস্তানই ছিল বৃহত্তর ভারত তথা মহাভারতের অন্তর্ভুক্ত। দাউদ খান পন্নী সম্পর্কে বাংলাপিডিয়াতে উল্লেখিত আছে, “Daud Khan Karrani (1573-1576) the younger brother of BAYAZID KARRANI and the last independent sultan of Bengal. When Bayazid was killed through the treachery of Hansu, Daud ascended the throne of Bengal with the help of the faithful nobles of SULAIMAN KARRANI and continued his brother’s policy of independence. He, as a mark of royalty, read the Khutbah and issued coins in his name.”অর্থাৎ দাউদ খান কররানী (১৫৭৩-১৫৭৬) ছিলেন বায়াজীদ কররানীর ছোটভাই এবং বাংলার শেষ স্বাধীন সুলতান। বায়াজীদ খান হাঁসু নামক এক বিশ্বাসঘাতক দ্বারা নিহত হলে দাউদ খান তার বাবা সুলায়মান খান কররানীর শুভাকাক্সক্ষীদের সহায়তায় সিংহাসনে আরোহণ করেন। তিনি তার বড় ভাইয়ের মতই স্বায়ত্বশাসনের নীতি বজায় রাখেন। স্বাধীনতার চিহ্নস্বরূপ তিনি নিজের নামে খোতবা পাঠ ও মুদ্রা প্রবর্তন করেন। উল্লেখ্য, সারা উপমহাদেশে তখন দিল্লির সম্রাট আকবরের নামে খোতবা দেওয়া হলেও আমাদের দেশে খোতবা দেওয়া হতো দাউদ খান পন্নীর নামে। মুঘলরা বহুভাবে চেষ্টা করেছে বাংলা দখল করতে কিন্তু সমর্থ হয় নি। বাঙালিদের দেশপ্রেম, রণ কৌশল আর বীরত্বের কাছে মোঘলরা ছিল নিরুপায়। দাউদ খান এতটাই স্বাধীনচেতা ও দুর্ধর্ষ ব্যক্তি ছিলেন যে, মুঘল শাসনের বশ্যতা স্বীকার দূরের কথা তিনি মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সীমান্ত দুর্গগুলিতে আক্রমণ শুরু করেন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সম্রাট আকবরের সেনাপতি মুনিম খান দাউদ খান পন্নীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। একটার পর একটা যুদ্ধ চলতে থাকে, মোঘলরা দাউদ খানের বাহিনীর বিরুদ্ধে এঁটে উঠতে পারেন না। এক পর্যায়ে দাউদ খান পন্নীকে দমন করতে বাদশাহ আকবর স্বয়ং নিজে সেনাবাহিনী নিয়ে বাংলার উদ্দেশ্যে যাত্রা করেন। তখন কৌশলগত কারণে দাউদ খান বাদশাহের সাথে সাময়িকভাবে সন্ধিতে আবদ্ধ হন। কিছুদিন পরেই আবার তিনি স্বাধীনতা ঘোষণা করেন। বেধে যায় আবার যুদ্ধ। দীর্ঘ এই যুদ্ধে দাউদ খান পন্নী পরাজিত হন এবং তাকে খানজাহান হোসেন কুলী বেগ বন্দী অবস্থায় হত্যা করলেন। এই হত্যাকাণ্ড ঐতিহাসিক গ্রন্থ “রিয়াজুস সালাতীন”-এ লেখক মন্তব্য করেন যে, “মুঘল সেনাপতি খানজাহানের বীরধর্মের সম্পূর্ণ অভাব লক্ষ্য না করে পারা যায় না। তার অব্যবহিত পূর্বসূরী খান-ই-খানানের এক চতুর্থাংশ বীরধর্মবোধ যদি এর থাকত, তাহলে তিনি এরূপ হিংস্র ও কাপুরুষোচিত নৃশংসতা করতে পারতেন না। দাউদ শাহের মতো যোগ্য ও বীর প্রতিদ্বন্দ্বীর এতদপেক্ষা মহৎ ব্যবহার প্রাপ্য ছিল। খানজাহানের প্রভু মহান আকবর এই প্রকার দুষ্কার্যের প্রতিরোধের ব্যবস্থা আগে থেকে না করায় তার স্মৃতিও কলঙ্কিত হয়।”
মুঘলদের পর ইংরেজরা যখন এই উপমহাদেশে তাদের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিস্তার শুরু করল তখনও বাঙালি জাতি তাদের স্বভাবতই বীরত্বের প্রমাণ রেখেছে। ইংরেজরা বঙ্গবাসী বাঙালিদের সম্পর্কে সর্বদায় শঙ্কিত থাকত। এ বিষয়ে জনাব মোহাম্মাদ বায়াজীদ খান পন্নী তাঁর নিজস্ব শিকারী জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা বই ‘বাঘ বন বন্দুক’-এ বলেছেন, “পশু শিকার মানুষের আদি পেশা ও নেশা। সভ্যতার পর্যায়ক্রমে মানুষ তার এই পেশাকে ভুলে গেলেও নেশাকে সে কাটিয়ে উঠতে পারে নি। আর তাই আজও দাদা-দাদি অথবা বৃদ্ধদের কাছ থেকে শোনা যায় শিকারের গল্প। যদিও আস্তে আস্তে এই শিকার হয়ে যাচ্ছে রূপকথার উপকরণ। ব্রিটিশ আমলেও স্থানীয় জমিদাররা পূর্বপুরুষের ঐতিহ্যের ধারাবাহিকতায় শিকার করতেন। তবে তখন শিকার করতে ব্যবহার করা হতো বন্দুক বা রায়ফেল। এমনই এক ধরনের .২২ বোরের Air gun অর্থাৎ পাম্প করে হাওয়া ভরা খেলনা বন্দুক পাওয়া যেত। এই বন্দুকের ক্যাটালগে লেখা থাকত – No license required except in Bangal অর্থাৎ বাংলা ছাড়া অন্য কোনো লোকদের এই বন্দুকের জন্য লাইসেন্সের প্রয়োজন নেই। সেদিক দিয়ে অবশ্য গর্ব করাই যেতে পারে, কারণ উদ্ধৃতিটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে – যেখানে তামাম উপমহাদেশের লোকদের ইংরেজরা মোটেও ভয় পেতো না, সেখানে বাংলা ছিল তাদের শঙ্কার বিষয়। কিন্তু দু’শ বছরের পরাধীনতার শিকল বাঙালিদের সেই স্বাধীনচেতা ডানাকে ভেঙে দিয়েছিল। যার ফলে আজ আমরা এতটা নিবীর্য জাতি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ