প্রচ্ছদ    খেলাধুলা   আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে...

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রিশাদ-জাকের

২২ মার্চ ২০২৩ ০২:১৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালেই সুখবর পেলেন আবাহনীর জাকের আলি অনিক ও রিশাদ হোসেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন তারা। টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার দুপুরে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ ও কিপার-ব্যাটসম্যান জাকের। এছাড়া দলে ফিরেছেন শরিফুল ইসলাম।
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন, রেজাউর রহমান রাজা, নুরুল হাসান সোহান ও তানভির ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সবশেষ বিপিএলে ১১ ইনিংসে ২৫ গড় ও ১২০.৬৮ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেন জাকের। লোয়ার-মিডল অর্ডারে খেলা কিপার-ব্যাটসম্যান ফিফটি করেন একটি।  
এছাড়া ঘরোয়া ক্রিকেটে প্রায় এক বছর ধরেই রানে আছেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। সবশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে ৬ ইনিংসে তিন সেঞ্চুরি ও এক ফিফটিতে ৯৮.৪০ গড়ে আসরের সর্বোচ্চ ৪৯২ রান করেন তিনি।
রিশাদের ডাক পাওয়া বড় চমকই বটে। ২০২১ সালের জুনে সবশেষ বিশ ওভারের স্বীকৃত ম্যাচ খেলেছেন ২০ বছর বয়সী লেগ স্পিনার। প্রিমিয়ার লিগেও আবাহনীর হয়ে মাঠে নামার সুযোগ পাননি তিনি।  
সব মিলিয়ে ১৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার শিকার ৬ উইকেট। তবে গত বছর ভারতের বিপক্ষে সিরিজ থেকে নিয়মিতই নেট বোলার হিসেবে জাতীয় দলের সঙ্গে রয়েছেন রিশাদ। ওয়ানডে সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫০ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি।  
বাদ পড়াদের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে জায়গা হারান আফিফ। এবার স্কোয়াডেও জায়গা হলো না তার। ওই ম্যাচে অভিষিক্ত বাঁহাতি স্পিনার তানভিরকেও রাখা হয়নি স্কোয়াডে। 
ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি সোহান ও রাজা। এবার স্কোয়াডে রাখা হয়নি তাদের। টেস্টের মতো টি-টোয়েন্টিতেও অভিষেকের সুযোগ না পেয়েই বাদ পড়লেন রাজা।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, টি-টোয়েন্টিতে এক বছরের পরিকল্পনা নিয়ে এগোনোর উদ্দেশ্যে নতুন ক্রিকেটারদের দেখে নিতে চান তারা। পাশাপাশি বাদ পড়া ক্রিকেটাররাও তাদের নজরে থাকবেন।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ ২৯ ও ৩১ মার্চ।

টি-টোয়েন্টি স্কোয়াড: 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলি অনিক।

দলে ফিরেছেন: শরিফুল ইসলাম 
নতুন মুখ: রিশাদ হোসেন, জাকের আলি অনিক
বাদ পড়েছেন- আফিফ হোসেন, রেজাউর রহমান রাজা, তানভির ইসলাম, নুরুল হাসান সোহান।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য