প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   নারীর মুক্তিতে ইসলাম কখনো বাধা...

নারীর মুক্তিতে ইসলাম কখনো বাধা নয় ধর্মব্যবসায়ীদের বিকৃত ফতোয়াই বাধা

১৪ জুন ২০১৫ ১২:০২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আফরোজা শবনম

সমস্ত মানবজাতির মুক্তির জন্য যে ধর্মের আগমন তা কখনো নারীর মুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। ইসলাম এসেছে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য, তা হরণ করার জন্য নয়। তৎকালীন আরব সমাজে নারীকে মানুষ হিসেবে গণ্য করা হতো কি না সন্দেহ। সেখানে কন্যা সন্তান জন্ম নিলে পরিবারের লোকেরা লজ্জাকর পরিস্থিতিতে পড়ে যেত। সদ্য জন্ম নেওয়া কন্যাকে জীবিত পুঁতে ফেলার মতো লোমহর্ষক ঘটনাও ঘটত সেখানে। ওয়ারিশ হিসেবেও তাদেরকে বিবেচিত হত না। এমন একটি সমাজে ইসলামের আগমনে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা পেল। নারী খুঁজে পেল তার মুক্তির পথ। অথচ তেরশ’ বছর পর আজ সেই জীবনব্যবস্থাটিই বিবেচিত হচ্ছে নারীর মুক্তির পথে অন্তরায় হিসেবে। এর কারণ অনুসন্ধান করা খুবই জরুরি।

আল্লাহর রসুল ও তাঁর আসহাবদের জীবনীতে আমরা দেখতে পাই, সমাজের প্রতিটি অঙ্গনে পুরুষের পাশাপাশি নারীর অবাধ বিচরণ ছিল। পরিবারের গণ্ডি পেরিয়ে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে নারীর অংশগ্রহণ ছিল। এই অংশগ্রহণ ব্যবসা-বাণিজ্যের মত অর্থনৈতিক খাত থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত বি¯তৃত ছিল। সমাজ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য তখনকার প্রশাসনিক কেন্দ্রবিন্দু ছিল মসজিদ। আর এই মসজিদে নারীদের অবাধ বিচরণ ছিল। রসুল (সা:) এর সামনে বসে তাঁর কাছ থেকে সরাসরি শিক্ষা নিয়ে নারীরা পুরুষের পাশাপাশি দ্বীনের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠায় সর্বাত্মক ভূমিকা রেখেছেন। এতে ইসলাম কোন আপত্তি জানায় নি। তবে এক্ষেত্রে নারীকে তার পোশাকে ও আচরণে পর্যাপ্ত শালীনতা বজায় রাখার হুকুম দেওয়া হয়েছে। কেননা নারীর অশালীনতা, বেহায়াপনা সমাজে বিশৃঙ্খলা ডেকে আনে, অনাকাক্সিক্ষত ঘটনার জন্ম দেয়। অবশ্য এই হুকুম ইসলাম শুধু নারীকেই দেয় নি, পুরুষকেও দিয়েছে।
কিন্তু আজ ধর্মব্যবসায়ীরা দ্বীনের অপব্যাখ্যা, বিকৃত ফতোয়াবাজি এবং অনেকক্ষেত্রে রসুল ও আসহাবদের নামে মিথ্যা, বানোয়াট হাদিস ও মনগড়া ঘটনার অবতারণা করে ইসলামে নারীর অধিকার ও মর্যাদাকে অস্বীকার করেছে। একই সাথে তারা সমাজ ও রাষ্ট্রে নারীর ভূমিকার প্রয়োজনীয়তাকেও অবমূল্যায়ন করেছে। তারা দেখাতে চেষ্টা করেছে, ইসলাম নারীকে ঘরের চার দেয়ালের ভেতরে আবদ্ধ থেকে শুধুমাত্র পরিবারের লোকেদের সেবা করার হুকুম দিয়েছে। সামাজিক ও রাষ্ট্রীয় কাজে ভূমিকা রাখার কোন এখতিয়ার ইসলাম তাদের দেয় নি। ধর্মব্যবসায়ী মোল্লাশ্রেণির এই ফতোয়াবাজির ফল হয়েছে দুইটি। প্রথমত, ধর্মভীরু নারীরা তাদের চার দেয়ালের মধ্যে আবদ্ধ থেকেছে। কখনো একান্ত প্রয়োজনে বাইরে আসতে চাইলে আপাদমস্তক কালো কাপড়ে ঢেকে কিম্ভূতকিমাকার রূপ নিয়ে তবেই বের হয়। এভাবে তারা সমাজের মূল প্রবাহ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সমাজের অগ্রযাত্রায় তাদের কোন ভূমিকা নেই। আর দ্বিতীয় ফলটি হয়েছে এই যে, ধর্মব্যবসায়ীদের ফতোয়ার বেড়াজালে বন্দি নারীদের একটি শ্রেণি খুব স্বাভাবিকভাবেই তাদের মুক্তির উপায় খুঁজতে চেয়েছে। আর এই সুযোগটির পূর্ণ ব্যবহার করেছে পশ্চিমা সমাজ। অধিকারহারা নারী তার মুক্তির পথ হিসেবে পশ্চিমা সভ্যতা ও তাদের নগ্ন সংস্কৃতিকে বিবেচনা করতে বাধ্য হল। আজকে আমাদের সমাজে নারীর যে চারিত্রিক অধঃপতন তার পেছনে এই ধর্মব্যবসায়ীরা অনেকাংশেই দায়ী, তা তারা যতই অস্বীকার করুক। তারাই নারীকে এই অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।
ইসলাম নারীকে একই সাথে যে অধিকার ও সম্মান দিয়েছে পৃথিবীর কোন জীবনব্যবস্থাই তা দিতে পারে নি। আজ যে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতিকে নারীর মুক্তির পথ হিসেবে বলা হচ্ছে, এই সভ্যতা নারীকে মুক্তির নামে লাগামহীন করেছে, স্বাধীনতার নামে বেহায়াপনা শিখিয়েছে। কিন্তু ইসলাম এক্ষেত্রে ভারসাম্য বজায় রেখেছে। সমাজের সর্বস্তরে ভূমিকা রাখার জন্য যেমন উদ্বুদ্ধ করেছে, অন্যদিকে নিজেকে সংযত রাখার উপদেশও দিয়েছে। আজ ধর্মব্যবসায়ীদের কূপমণ্ডূকতা ও সেই সুযোগে ইসলামবিদ্বেষীদের অপপ্রচারের আড়ালে প্রকৃত ইসলামে নারীর যে অধিকার স্বীকৃত হয়েছে তা সবার তুলে ধরার সময় এসেছে। এবং একই সাথে নারীকে ধর্মব্যবসায়ী ও ধর্মবিদ্বেষী উভয় শ্রেণির হাত থেকে উদ্ধার করে সত্যিকার মানুষ হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সময়োচিৎ পদক্ষেপও নিতে হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

পাটগ্রাম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

পাটগ্রাম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:পাটগ্রাম বাজারের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। রোববার (১ নভেম্বর) পাটগ্রাম বাজারে এ…
 ১ নভেম্বর ২০২৬    রংপুর

১২ শিক্ষক মিলে পাস করাতে পারলেন না কলেজের একমাত্র শিক্ষার্থীকে!

১২ শিক্ষক মিলে পাস করাতে পারলেন না কলেজের একমাত্র শিক্ষার্থীকে!
রংপুরের পীরগাছায় ১২ জন শিক্ষক থাকা সত্ত্বেও এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেননি কলেজের একমাত্র শিক্ষার্থী। কান্দির হাট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার মানবিক বিভাগে অংশ…
 ১ নভেম্বর ২০২৬    রংপুর

ক্যানসারের খবরেই বদলে যায় সিদ্ধান্ত, ১৫ মিনিটেরও কম সময়ে বিয়ে করেন হিনা খান!

ক্যানসারের খবরেই বদলে যায় সিদ্ধান্ত, ১৫ মিনিটেরও কম সময়ে বিয়ে করেন হিনা খান!
দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক। অথচ বিয়ে নিয়ে কখনোই তেমন পরিকল্পনা ছিল না বলিউড অভিনেত্রী হিনা খান ও তার দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের। কিন্তু তৃতীয়…
 ১ নভেম্বর ২০২৬    বিনোদন

বাবাকে হারিয়ে থেমেছিল পড়াশোনা, ৫২ বছর বয়সে এইচএসসি পাস শেফালীর!

বাবাকে হারিয়ে থেমেছিল পড়াশোনা, ৫২ বছর বয়সে এইচএসসি পাস শেফালীর!
ছোটবেলায় বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল। অভাবের কারণে মাঝপথেই থেমে যায় পড়াশোনা। এরপর বিয়ে, সংসার ও সন্তান লালন-পালন করতে গিয়ে নিজের স্বপ্নকে দূরে…
 ১ নভেম্বর ২০২৬    রংপুর

কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের জন্য মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতেআবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক…
 ১ নভেম্বর ২০২৬    ঢাকা

অভাবের সংসারে লড়াই, পুরো উপজেলায় একমাত্র জিপিএ–৫ পেলেন যমজ দুই বোন!

অভাবের সংসারে লড়াই, পুরো উপজেলায় একমাত্র জিপিএ–৫ পেলেন যমজ দুই বোন!
বাবার স্থায়ী কাজ নেই, সংসারে অভাব-অনটন, পড়াশোনার খরচ জোগাতেও ছিল নানা সংগ্রাম। এত প্রতিকূলতার মধ্যেও নিজেদের স্বপ্ন থেকে পিছিয়ে যায়নি কুড়িগ্রামের রাজারহাটের যমজ দুই বোন…
 ১ নভেম্বর ২০২৬    রংপুর

আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে এসআইয়ের ওপর শ্রমিকদের হামলা, মারধরের পর মোটরসাইকেলে আগুন

আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে এসআইয়ের ওপর শ্রমিকদের হামলা, মারধরের পর মোটরসাইকেলে আগুন
গাজীপুর সংবাদদাতা: শ্রমিকদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন পুলিশ সদস্য এসআই শাখাওয়াত ইমতিয়াজ। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। রোববার (১…
 ১ নভেম্বর ২০২৬    ঢাকা

খালেদা জিয়া যে পত্রিকা জনসভায় তুলে ধরেছিলেন, তা ছিঁড়লেন রাশেদ: নাসীরুদ্দীন

খালেদা জিয়া যে পত্রিকা জনসভায় তুলে ধরেছিলেন, তা ছিঁড়লেন রাশেদ: নাসীরুদ্দীন
২০১১ সালে বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া জনসভায় যে ‘আমার দেশ’ পত্রিকার খবর তুলে ধরেছিলেন, সেই পত্রিকার কপি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ছিঁড়েছেন বলে…
 ১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শ্রমিক অসন্তোষে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী!

শ্রমিক অসন্তোষে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী!
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও বিভিন্ন কারখানায় চলমান অসন্তোষের প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমিকদের আন্দোলনের মধ্যে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল…
 ১ নভেম্বর ২০২৬    জাতীয়

হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান!

হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান!
বিমানবন্দরে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর…
 ১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শ্রমিক বিক্ষোভে বন্ধ তিন মেট্রোরেল স্টেশন চালু, স্বাভাবিক ট্রেন চলাচল!

শ্রমিক বিক্ষোভে বন্ধ তিন মেট্রোরেল স্টেশন চালু, স্বাভাবিক ট্রেন চলাচল!
রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা তিনটি মেট্রোরেল স্টেশন পুনরায় চালু করা হয়েছে। এর ফলে মেট্রোরেলের পুরো নেটওয়ার্ক এখন সচল রয়েছে…
 ১ নভেম্বর ২০২৬    রাজধানী

সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির!

সন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির!
কক্সবাজারে সন্ধ্যার পর বিনা কারণে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আটক ও গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি)…
 ১ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

‘আতঙ্কিত হবেন না’, গোলাম পরওয়ারকে ই-রিকশার নিবন্ধন নিয়ে প্রতিমন্ত্রীর বার্তা!

‘আতঙ্কিত হবেন না’, গোলাম পরওয়ারকে ই-রিকশার নিবন্ধন নিয়ে প্রতিমন্ত্রীর বার্তা!
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নামে থাকা ৭০০ ই-রিকশার মধ্যে পাঁচটির নিবন্ধন বৈধভাবে নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন…
 ১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব!

খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় মসজিদের দায়িত্ব হারালেন খতিব!
জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার অভিযোগে ময়মনসিংহের নান্দাইলের একটি মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মসজিদ কমিটির এ…
 ১ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

সৌরবিদ্যুতে আগামী গ্রীষ্মে কিছুটা কমবে লোডশেডিং, আশাবাদী বিদ্যুৎমন্ত্রী!

সৌরবিদ্যুতে আগামী গ্রীষ্মে কিছুটা কমবে লোডশেডিং, আশাবাদী বিদ্যুৎমন্ত্রী!
আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন, সৌরবিদ্যুতের প্রসারে…
 ১ নভেম্বর ২০২৬    জাতীয়