প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   হিন্দু-মুসলমান

হিন্দু-মুসলমান

১১ জানুয়ারি ২০১৬ ০৩:১৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক
কাজী নজরুল ইসলাম

একদিন গুরুদেব রবীন্দ্রনাথের সঙ্গে আলোচনা হচ্ছিল আমার, হিন্দু মুসলমান সমস্যা নিয়ে। গুরুদেব বললেনঃ দেখ, যে ন্যাজ বাইরের, তাকে কাটা যায়, কিন্তু ভিতরের ন্যাজকে কাটবে কে?
হিন্দু-মুসলমানদের কথা মনে উঠলে আমার বারেবারে গুরুদেবের ঐ কথাটাই মনে হয়। সঙ্গে সঙ্গে এ প্রশ্নও উদয় হয় মনে, যে এ-ন্যাজ গজালো কি করে? এর আদি উদ্ভব কোথায়? ঐ সঙ্গে এটাও মনে হয়, ন্যাজ যাদেরই গজায় তা ভিতরেই হোক আর বাইরেই হোক তারাই হয়ে ওঠে পশু। যে সব ন্যাজওয়ালা পশুর হিংস্র্রতা সরল হয়ে বেরিয়ে আসে বাইরে শৃঙ্গরূপে, তাদের তত ভয়ের কারণ নেই, যত ভয় হয় সেই সব পশুদের দেখে যাদের হিংস্রতা ভিতরে, যাদের শিং মাথা ফু’টে বেরোয় নি! শিংওয়ালা গরু-মহিষের চেয়ে শঙ্গহীন ব্যাঘ্র ভল্লুক জাতীয় পশুগুলো বেশী হিংস্র বেশী ভীষণ। এ হিসেবে মানুষও পড়ে ঐ শৃঙ্গহীন বাঘ-ভালুকের দলে। কিন্তু বাঘ-ভালুকের তবু ন্যাজটা বাইরে, তাই হয়ত রক্ষে। কেননা, ন্যাজ আর শিং দুই-ই ভেতরে থাকলে কী রকম হিংস্র হয়ে উঠতে হয়, তা হিন্দু-মুসলমানের ছোরা-মারা না দেখলে কেউ বুঝতে পারবে না।
যে প্রশ্ন করছিলাম, এই যে ভেতরের ন্যাজ, এর উদ্ভব কোথায়? আমার মনে হয় টিকিতে ও দাড়িতে। টিকিপুর ও দাড়ি-স্থানই বুঝি এর আদি জন্মভূমি। পশু সাজবার মানুষের একি “আদিম” দুরন্ত ইচ্ছা! ন্যাজ গজাল না ব’লে তারা টিকি দাড়ি জন্মিয়ে যেন সান্তনা পেল!
সে দিন মানব-মনের পশু-জগতে না জানি কী উৎসবেরই সাড়া পড়েছিল, যে দিন ন্যাজের বদলে তারা দাড়ি-টিকির মত কোনো কিছু একটা আবিষ্কার করলে!
মানুষের চিরন্তন আত্মীয়তাকে এমনি ক’রে বৈরিতায় পরিণত করা হ’ল দেওয়ালের পর দেওয়াল খাড়া ক’রে। ধর্মের সত্যকে সওয়া যায়, কিন্তু শাস্ত্র যুগে যুগে অসহনীয় হয়ে উঠেছে বলেই তার বিরুদ্ধে মুগে যুগে মানুষও বিদ্রোহ করেছে। হিন্দুত্ব মুসলমানত্ব দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব দাড়িত্ব অসহ্য, কেননা ঐ দুটোই মারামারি বাধায়। টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা হয়ত পণ্ডিত্ব! তেমনি দাড়িও ইসলামত্ব নয়, ওটা মোল্লাত্ব! এই দুই ‘ত্ব’ মার্কা চুলের গোছা নিয়েই আজ এত চুলোচুলি! আজ যে মারামারিটা বেধেছে, সেটাও এই পণ্ডিত মোল্লায় মারামারি, হিন্দু-মুসলমানে মারামারি নয়। নারায়ণের গদা আর আল্লার তলোয়ারে কোনো দিনই ঠোঁকাঠুকি বাঁধবে না, কারণ তাঁরা দুইজনেই এক, তাঁর এক হাতের অস্ত্র তাঁরই আর এক হাতের ওপর পড়বে না। তিনি সর্বনাম, সকল নাম গিয়ে মিশেছে ওঁর মধ্যে। এত মারামারির মধ্যে এইটুকুই ভরসার কথা যে, আল্লা ওর্ফে নারায়ণ হিন্দুও নন মুসলমানও নন। তাঁর টিকিও নেই, দাড়িও নেই। একেবারে “ক্লিন”। টিকি-দাড়ির ওপর আমার এত আক্রোশ এই জন্য যে, এরা সর্বদা স্মরণ করিয়ে দেয় মানুষকে যে, তাই আলাদা আমি আলাদা। মানুষকে তার চিরন্তন রক্তের সম্পর্ক ভুলিয়ে দেয় এই বাইরের চিহ্নগুলো।
অবতার-পয়গাম্বর কেউ বলেননি, আমি হিন্দুর জন্য এসেছি, আমি মুসলমানের জন্য এসেছি, আমি ক্রীশ্চানের জন্য এসেছি। তাঁরা বলেছেন, আমরা মানুষের জন্য এসেছি আলোর মত, সকলের জন্য। কিন্তু কৃষ্ণের ভক্তেরা বললে, কৃষ্ণ হিন্দুর, মুহম্মদের ভক্তেরা বললে, মুহাম্মদ মুসলমানদের, খ্রীস্টের শিষ্যেরা বললে, খ্রীস্ট ক্রীশ্চানদের। কৃষ্ণ-মুহম্মদ-খ্রীস্ট হয়ে উঠলেন জাতীয় সম্পত্তি! আর এই সম্পত্তিত্ব নিয়েই যত বিপত্তি। আলো নিয়ে কখনো ঝগড়া করে না মানুষে, কিন্তু গরু-ছাগল নিয়ে করে। বেশ মনে আছে, ছেলেবেলায় আমরা সূর্য নিয়ে ঝগড়া করতাম। এ বলত আমাদের পাড়ার সূর্য বড়; ও বলত আমাদের পাড়ার সূর্য বড়! আমাদের গভীর বিশ্বাস ছিল, প্রত্যেক পাড়ায় আলাদা আলাদা সূর্য ওঠে! স্রষ্টা নিয়েও ঝগড়া চলেছে সেই রকম। এ বলছে আমাদের আল্লা; ও বলছে আমাদের হরি। স্রষ্টা যেন গরু-ছাগল! আর তার বিচারের ভার পড়েছে জাস্টিস সার আবদুর রহিম, পণ্ডিত মদনমোহন মালব্য প্রভৃতির ওপর! আর বিচারের ফল মেডিক্যাল কলেজ গেলেই দেখতে পাওয়া যাবে!
নদীর পাশ দিয়ে চলতে চলতে যখন দেখি, একটা লোক ডুবে মরছে, মনের চিরন্তন মানুষটি তখন এ-প্রশ্ন করবার অবসর দেয় না যে, লোকটা হিন্দু না মুসলমান। একজন মানুষ ডুবছে, এইটেই হয়ে ওঠে তার কাছে সবচেয়ে বড়, সে ঝাঁপিয়ে পড়ে নদীতে। হিন্দু তার জন্য ত তার আত্মপ্রসাদ এতটুকু ক্ষুণ্ন হয় না। তার মন বলে, ‘আমি একজন মানুষকে বাঁচিয়েছি আমারই মত একজন মানুষকে।’
কিন্তু আজ দিখছি কি? ছোরা খেয়ে যখন খায়রু মিয়া পড়ল, আর তাকে যখন তুলতে গেল হালিম, তখন ভদ্র সম্প্রদায় হিন্দুরাই ছুটে আসলেন, “মশাই করেন কি? মোচনমানকে তুলছেন! মরুক ব্যাটা!” তারা ‘অজাত-শ্মশ্র’ হালিমকে দেখে চিনতে পারেননি যে সে মুসলমান। খায়রু মিয়ার দাড়ি ছিল। ছোরা খেয়ে যখন ভুজালি সিং পড়ল পথের উপর তাকে তুলতে গিয়ে তুর্কীছাঁট-দাড়ি শশধর বাবুরও ঐ অবস্থা।
মানুষ আজ পশুতে পরিণত হয়েছে, তাদের চিরন্তন আত্মীয়তা ভুলেছে। পশুর ন্যাজ গজিয়েছে ওদের মাথার ওপর, ওদের সারা মুখে। ওরা মারছে লুঙ্গিকে, মারছে নেঙ্গোটিকে; মারছে টিকিকে, দাড়িকে। বাইরের চিহ্ন নিয়ে এই মূর্খদের মারামারির কি অবসান নেই!
মানুষ কি এমনি অন্ধ হবে যে, সুনীতি বাবু হ’য়ে উঠবেন হিন্দু-সভার সেক্রেটারী এবং মুজিবর রহমান সাহেব হবেন তঞ্জিম তব্লিগের প্রেসিডেন্ট?….
রাস্তায় যেতে যেতে দেখলাম, একটা বলদ যাচ্ছে, তার ন্যাজটা গেছে খ’সে। ওরই সাথে দেখলাম, আমার অতি বড় উদার বিলেত-ফেরত বন্ধু মাথায় এক র‌্যাব্বড় টিকি গজিয়েছে। মনে হল, পশুর ন্যাজ খসছে আর মানুষের গজাচ্ছে!

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৮ হাজার আখচাষির অ্যাকাউন্টে ১২ কোটি টাকা!

প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৮ হাজার আখচাষির অ্যাকাউন্টে ১২ কোটি টাকা!
রাজশাহীর জনসভা থেকে এক ক্লিকেই ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর)…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

গাজীপুরে পাম অয়েলকে সয়াবিন তেল হিসেবে বিক্রির দায়ে জরিমানা, চার প্রতিষ্ঠানে অভিযান

গাজীপুরে পাম অয়েলকে সয়াবিন তেল হিসেবে বিক্রির দায়ে জরিমানা, চার প্রতিষ্ঠানে অভিযান
গাজীপুর সংবাদদাতা:অবৈধভাবে পাম অয়েল বোতলজাত করে খাঁটি সয়াবিন তেল হিসেবে বাজারজাত করার দায়ে গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ…
 ২০ অক্টোবর ২০২৬    ঢাকা

নতুন ছবি প্রকাশ, কিম জং উনকে নিয়ে মৃত্যুর গুঞ্জন!

নতুন ছবি প্রকাশ, কিম জং উনকে নিয়ে মৃত্যুর গুঞ্জন!
মস্তিষ্কে রক্তক্ষরণে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মৃত্যু হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তাঁর নতুন কিছু ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয়…
 ২০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাঁদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী

যারা মুনাফেকি করবেন, তারেক রহমান তাঁদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই নেতাকর্মীদের কাজ করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!

রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্দির পরিচালনা কমিটির হাতে ১০ লাখ টাকার অনুদানের…
 ২০ অক্টোবর ২০২৬    রংপুর

লাখ টাকার বিদ্যুৎ বিল, সংশোধনের পর মাত্র ১ হাজার ২৩৮ টাকা!

লাখ টাকার বিদ্যুৎ বিল, সংশোধনের পর মাত্র ১ হাজার ২৩৮ টাকা!
নোয়াখালীর চাটখিলে এক গ্রাহকের সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল এসেছিল ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা। অথচ বাড়িতে ব্যবহার করা হয় কয়েকটি বাতি, দুটি ফ্যান, একটি…
 ২০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

সদ্য চাকরিতে যোগ দেওয়া একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা!

সদ্য চাকরিতে যোগ দেওয়া একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা!
দুই মেয়ের পর একমাত্র ছেলেকে ঘিরেই ছিল বৃদ্ধ বাবর আলীর শেষ বয়সের সব স্বপ্ন। স্নাতকোত্তর শেষ করে কিছুদিন আগেই ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরিতে যোগ…
 ২০ অক্টোবর ২০২৬    রাজশাহী

‘আমার ছোট্ট একটা পৃথিবী’, সন্তানদের নিয়ে পূজায় রাজ-শুভশ্রী!

‘আমার ছোট্ট একটা পৃথিবী’, সন্তানদের নিয়ে পূজায় রাজ-শুভশ্রী!
টালিউডের জনপ্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। কাজের ব্যস্ততার মাঝেও দুই সন্তানকে নিয়ে পারিবারিক সময় কাটান তারা। এবার স্বামী ও সন্তানদের সঙ্গে দুর্গাপূজা…
 ২০ অক্টোবর ২০২৬    বিনোদন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটনকে পাওয়ার আশায় বাংলাদেশ!

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটনকে পাওয়ার আশায় বাংলাদেশ!
লিটন দাসের চোট নিয়ে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। হিপ জয়েন্টে অস্বস্তির কারণে চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেও স্ক্যানে গুরুতর…
 ২০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

রংপুরে বিকৃত ফতোয়া ও অন্ধত্বের বিরুদ্ধে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

রংপুরে বিকৃত ফতোয়া ও অন্ধত্বের বিরুদ্ধে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত
রংপুর প্রতিনিধি:বিকৃত ফতোয়া, ধর্মান্ধতা, কূপমণ্ডূকতা আর ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে রংপুরে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলায় এই সমাবেশ অনুষ্ঠিত…
 ২০ অক্টোবর ২০২৬    রংপুর

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি!

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি!
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ মুসলিম ভোট!

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ মুসলিম ভোট!
ইসরায়েলের আসন্ন নির্বাচনে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন দেশটির আরব মুসলিম ভোটাররা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী আরব নেতারা ভোটারদের ব্যাপক হারে ভোট দেওয়ার…
 ২০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই এ দেশের সন্তান। একসঙ্গে…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

৩০ দিনে মসজিদে নববীতে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি!

৩০ দিনে মসজিদে নববীতে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি!
সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে গত সেপ্টেম্বর মাসে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি ও দর্শনার্থীর সমাগম হয়েছে। মাসজুড়ে মোট ২ কোটি ১৬…
 ২০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক