প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মো’মেন জাতি অপ্রতিরোধ্য

মো’মেন জাতি অপ্রতিরোধ্য

১০ ডিসেম্বর ২০১৭ ১১:০৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী জাতিগোষ্ঠীই যুগে যুগে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এসেছে। মিলিটারি মাইট ও ইকোনোমিক পাওয়ার অবলম্বন করে সমৃদ্ধ হয়েছে প্রযুক্তি, সমৃদ্ধ হয়েছে সভ্যতা। আজ পৃথিবীর সা¤্রাজ্যবাদী পরাশক্তিগুলো সারা দুনিয়ার উপর ছড়ি ঘুরাচ্ছে তার কারণ আর কিছু নয়, তাদের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা তৈরি হয়েছে বলেই করতে পারছে। যাদের হাতে শক্তি তাদের প্রাধান্যই প্রতিষ্ঠিত হয়, তাদের শ্রেষ্ঠত্ব সবাই মেনে নেয়- এটা ঐতিহাসিকভাবে সত্য। প্রশ্ন হচ্ছে, সেই শক্তিকে কোনদিকে প্রবাহিত করা হবে? ন্যায়ের দিকে নাকি অন্যায়ের দিকে, শান্তি স্থাপনের দিকে নাকি অশান্তি সৃষ্টির দিকে। যদি ন্যায়ের পথে চালিত হয় তাহলে সত্যযুগ আসবে, আর যদি অন্যায়ের দিকে চালিত হয় তাহলে মিথ্যার যুগ আসবে। বর্তমানে চলছে ‘মাইট ইজ রাইট’ এর শাসন। অর্থাৎ শক্তিকে চালিত করা হয়েছে অন্যায়ের দিকে।
আজকে পৃথিবীজোড়া মার খাচ্ছে দুর্বলেরা। সিরিয়া, ইরাক, আফগানিস্তান, উত্তর আফ্রিকা, কাশ্মীর, চীন, মিয়ানমার, ফিলিস্তিন, লিবিয়াসহ বিভিন্ন ভূখ-ে দুর্বল মুসলমানদের উপর চলছে অকথ্য নির্যাতন নিপীড়ন বৈষম্য গণহত্যা। সাম্রাজ্যবাদী শক্তিগুলো দেখল মুসলমানদের হাতে কোনো শক্তি নেই। সমষ্টিগতভাবে তাদের মিলিটারি মাইট নেই এবং ইকোনোমিক পাওয়ার যা আছে তা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিচ্ছিন্ন। তাদের সমূলে উৎখাত করে দিলেও কেউ নেই প্রতিরোধ করার। যা ইচ্ছা বলা যায়, যা ইচ্ছা করা যায়। ফলে কোনো দেশ দখল করতে, কোনো ভূখ- অধিকার করে নির্যাতন চালাতে, সার্বভৌমত্ব হরণ করতে দুইবার ভাবতে হয় না। কিন্তু যদি আজকে এই জাতি সামরিকভাবে ও অর্থনৈতিকভাবে শক্তিধর জাতি হত তাহলে কারো সাধ্য ছিল না এদের চোখ রাঙায়।
মুসলমানরা একসময় পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল যেটাকে বলা হয় ইসলামের স্বর্ণযুগ। সেই স্বর্ণোজ্জ্বল ইতিহাসের পেছনেও মূলত এই দুইটি বিষয়ই কাজ করেছিল। সহায়-সম্পদ ও সামরিক শক্তি উভয়দিক দিয়েই মুসলমানরা শক্তিশালী হয়ে উঠেছিল। তাই পৃথিবীর কর্তৃত্ব উঠে এসেছিল এই জাতির হাতে। এদের সভ্যতা ছিল শাসকের সভ্যতা। এদের সংস্কৃতি ছিল শাসকের সংস্কৃতি। এদের ভাষা ছিল শাসকের ভাষা। কিন্তু আজ তার উল্টো চিত্র, গত কয়েক শতাব্দী ধরে এই জাতি অন্যান্য জাতিগুলোর গোলামী করে যাচ্ছে। এদের এত নামাজ, এত রোজা, এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম-ওলামা, এত আইনজ্ঞ-বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও সারা পৃথিবীতে তারা পরিণত হয়েছে সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত ও উপেক্ষিত জাতিতে। এখন যদি এই জাতি পুনরায় তাদের শ্রেষ্ঠত্বের আসনে ফিরে যেতে চায় তাহলে সাধারণ জ্ঞানেই বোঝা যায় তাদেরকে ঐ অর্থনৈতিক সক্ষমতা ও সামরিক শক্তি অর্জন করতে হবে। প্রশ্ন হচ্ছে- কীভাবে?
আল্লাহ এই প্রশ্নেরই সহজ জবাব দিয়েছেন সুরা হুজরাতের ১৫ নম্বর আয়াতে, যার সারকথা হচ্ছে- ‘জাতিকে মো’মেন হতে হবে।’ প্রকৃতপক্ষে মো’মেন হলেই আমরা হব পরাশক্তি, আমরা হব শ্রেষ্ঠ জাতি। যে অর্থনৈতিক সক্ষমতা ও সামরিক শক্তির ভিত্তিতে একটি জাতি শ্রেষ্ঠত্ব লাভ করে সেই দু’টি বিষয়ই আল্লাহ মো’মেনের সংজ্ঞার মধ্যে দিয়েছেন। তিনি বলেন, ‘‘তারাই মো’মেন, যারা আল্লাহ ও তাঁর রসুলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে জান ও ধন-স¤পদ দ্বারা সংগ্রাম করে। তারাই সত্যনিষ্ঠ।’’ আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া।
ধরা যাক এই মুসলিম নামক জাতিটি ঐক্যবদ্ধ হলো। তাদের মধ্যে যত ভেদাভেদ, যত হানাহানি সব মুছে গেল। সবাই একটি বিন্দুতে এক প্লাটফর্মে দাঁড়াল যে, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। অতঃপর তারা মো’মেনের সংজ্ঞা মোতাবেক জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় অর্থাৎ মানুষের মুক্তির জন্য সংগ্রাম আরম্ভ করল। যেহেতু তারা ঐক্যবদ্ধ জাতি কাজেই তাদের নেতাও হলেন একজন। জাতির লক্ষ্য হলো একটি, আদর্শ হলো একটি, কর্মসূচি হলো একটি। এরকম একটি জাতি প্রাকৃতিকভাবেই শক্তিধর জাতিতে পরিণত হবে তাতে সন্দেহ নেই। ঐক্যের চাইতে বড় শক্তি আর নেই। দ্বিতীয়ত, আল্লাহ কেবল ঐক্যবদ্ধ হয়ে বসে থাকতে বললেন না। কেবল তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে বসে থাকলেই জাতি প্রকৃত মো’মেন হয়ে যাবে না। তাদেরকে আরও যে দু’টি কাজ করতে হবে তা হচ্ছে, মানবতার কল্যাণে নিজেদের জীবনকে উৎসর্গ করতে হবে এবং সম্পদকে উৎসর্গ করতে হবে। আর আসল ব্যাপারটা এখানেই।
যখন একটি জাতি একজন নেতার অধীনে ঐক্যবদ্ধ হবে এবং তার হাতে নিজেদের ‘জীবনকে’ উৎসর্গ করবে তখন সেই জাতি আর সাধারণ জাতি থাকে না, তারা হয়ে যায় পৃথিবীর সেরা সামরিক শক্তির অধিকারী। আর যখন ‘সম্পদকে’ উৎসর্গ করবে তখন তারা অর্জন করবে বহুল প্রত্যাশিত ‘অর্থনৈতিক সক্ষমতা’। দেখা যাচ্ছে জাতির মো’মেন হবার মধ্যেই নিহিত আছে জাতির সামরিক শক্তি ও অর্থনৈতিক সক্ষমতা অর্জনের মূলসূত্র। সোজা কথায় ‘মো’মেন হলেই পরাশক্তি।’ আর মো’মেন না হলে অন্য যা কিছু আছে সব অর্থহীন, যেমনটা বর্তমানে হয়েছে।
অনেকে বিভ্রান্ত হয়ে প্রশ্ন করেন- আমরা মুসলমানরা পৃথিবীতে এত নির্যাতিত হচ্ছি, আল্লাহ কেন সাহায্য করছেন না? তাদের বোঝা উচিত যে, আল্লাহ কোর’আনে যতকিছুর ওয়াদা করেছেন সব মো’মেনদের সাথে। জান্নাতের ওয়াদা, গুনাহ মাফ করার ওয়াদা, শত্রুর বিরুদ্ধে সাহায্য করার ওয়াদা, রক্ষা করার ওয়াদা, পৃথিবীর কর্তৃত্ব দেওয়ার ওয়াদা সমস্ত কিছু মো’মেনের সাথে। আমরা যদি মো’মেনই হতাম তাহলে আমাদের তো পরাশক্তি হবার কথা, গোলামী করার কথা নয়। গোলামী করছি মানেই আমরা মো’মেন হতে পারি নি। আমরা নামাজী হয়েছি, রোজাদার হয়েছি, মুসল্লি হয়েছি, মাওলানা-মুফতি হয়েছি, হাজ্বী হয়েছি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে মো’মেন হতে পারি নি। মো’মেন হবার জন্য যে শর্তগুলো আল্লাহ দিয়েছেন অর্থাৎ আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা এবং জান ও মাল দিয়ে মানবতার কল্যাণে সংগ্রাম চালিয়ে যাওয়া- সেটার ধারেকাছেও আমরা নেই। আমরা ঐক্য ভঙ্গ করে তিয়াত্তর ফেরকা হয়েছি এবং নিজেরা নিজেরা রক্তারক্তি করছি। জান মাল দেওয়া তো দূরের কথা, ভোগবাদী স্বার্থপর আত্মকেন্দ্রিক জীবনযাপন করে যাচ্ছি। ধর্মকেই আমরা পণ্য বানিয়ে বেচাকেনা করছি। ফলে আমাদের ভয়াবহ সঙ্কটকালে পৃথিবীর কোনো সংস্থা, কোনো দেশ, কোনো পরাশক্তি তো বটেই, আল্লাহ রব্বুল আলামিনও আমাদেরকে সাহায্য করছেন না। এখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে- আমরা কি এভাবেই ধ্বংস হয়ে যাব, নাকি মো’মেন হয়ে ঘুরে দাঁড়াবার জন্য ঐক্যবদ্ধ হব? বলা বাহুল্য, মো’মেন হবার আহ্বান নিয়েই বিগত ২২ বছর যাবৎ সংগ্রাম চালিয়ে যাচ্ছে হেযবুত তওহীদ।
লেখক: সহকারী সাহিত্য সম্পাদক
হেযবুত তওহীদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা!

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা!
সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও পবিত্র নগরী মদিনার আকাশে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার মধ্যে কয়েকটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত…
 ৩১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

‘তিন-চারটি প্রজন্ম নষ্ট করে দিয়েছেন ড. ইউনূস’: ফজলুর রহমান

‘তিন-চারটি প্রজন্ম নষ্ট করে দিয়েছেন ড. ইউনূস’: ফজলুর রহমান
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। তার অভিযোগ, ড.…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার: জামায়াত আমির

গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার: জামায়াত আমির
গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার জনগণের…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

‘উপনির্বাচনে প্রমাণ হয়েছে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে’: ফরহাদ আজাদ

‘উপনির্বাচনে প্রমাণ হয়েছে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে’: ফরহাদ আজাদ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফল বিরোধী দলের জনপ্রিয়তা কমে যাওয়ার প্রমাণ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, নির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

‘কলকাতায় গ্যাস ১ হাজার, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা কেন’: আখতার!

‘কলকাতায় গ্যাস ১ হাজার, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা কেন’: আখতার!
কলকাতায় এক হাজার টাকায় এলপিজি গ্যাস পাওয়া গেলে বাংলাদেশে কেন একই গ্যাস ২ হাজার ৫০০ টাকায় কিনতে হবে, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে!

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে!
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দীর্ঘ অপেক্ষার পর দেশে পৌঁছেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের…
 ৩১ অক্টোবর ২০২৬    জাতীয়

‘অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’, সরকারকে হুঁশিয়ারি শফিকুর রহমানের!

‘অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’, সরকারকে হুঁশিয়ারি শফিকুর রহমানের!
অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বৃহত্তর ত্যাগের জন্য…
 ৩১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান
সিয়াম রহমান, ঈশ্বরদী: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের তৃতীয় চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে…
 ৩১ অক্টোবর ২০২৬    রাজশাহী

আক্কেলপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে হুমকি

আক্কেলপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে হুমকি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের উপর শিয়ালা গ্রামে সংবাদ সংগ্রহকালে বাধা এবং সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিক জামাল উদ্দিনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।…
 ৩০ অক্টোবর ২০২৬    সারাদেশ

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা, বাসাজ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা, বাসাজ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ
রাজধানীর মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ সাংবাদিক জোট’। প্রতিবাদ…
 ৩০ অক্টোবর ২০২৬    ঢাকা

ফেনীতে ২৪ ঘণ্টার মধ্যে চুরির রহস্য উদ্ঘাটন, স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২

ফেনীতে ২৪ ঘণ্টার মধ্যে চুরির রহস্য উদ্ঘাটন, স্বর্ণালংকার ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২
ফেনী প্রতিনিধি:ফেনীতে একটি চুরির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মামলার রহস্য উদ্ঘাটন করে চোরাই স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই…
 ৩০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি, না হলে মিছিল বড় করার হুঁশিয়ারি নাহিদের!

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি, না হলে মিছিল বড় করার হুঁশিয়ারি নাহিদের!
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন,…
 ৩০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিলেন এনজো!

বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিলেন এনজো!
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল নানা ষড়যন্ত্র তত্ত্ব। ম্যাচের ফল নিয়ে তৈরি হওয়া এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে…
 ৩০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

অফকমের বিরুদ্ধে মামলায় হারল মেটা, টিকটক ও এক্স!

অফকমের বিরুদ্ধে মামলায় হারল মেটা, টিকটক ও এক্স!
যুক্তরাজ্যের অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী তথ্য সরবরাহের নির্দেশ চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে হেরেছে সামাজিক যোগাযোগমাধ্যমের তিন বড় প্রতিষ্ঠান মেটা, টিকটক ও এক্স। প্রতিষ্ঠানগুলোর করা মামলা…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব ভারতে ঠেকাতে চেষ্টা করছে সরকার: মোদি

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব ভারতে ঠেকাতে চেষ্টা করছে সরকার: মোদি
পশ্চিম এশিয়ায় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাব যেন ভারতে না পড়ে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…
 ৩০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক