প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   হেযবুত তওহীদের চারটি মূলনীতি

হেযবুত তওহীদের চারটি মূলনীতি

৫ এপ্রিল ২০১৮ ০৭:৪৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

হোসাইন মোহাম্মদ সেলিম
মাননীয় এমামুয্যমান হেযবুত তওহীদ প্রতিষ্ঠার পর এটি পরিচালনার জন্য চারটি মূলনীতি গ্রহণ করলেন। প্রথমত তিনি বললেন, “হেযবুত তওহীদের তোমরা কোনোদিন বেআইনী কর্মকাণ্ড করবে না, অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না।” দ্বিতীয়ত, আমরা কাজ করব সবাইকে জানিয়ে।

আমাদের কাজ পুরো মানবজাতির জন্য নয় কি? এটা কি আমার বাপ-দাদার সম্পত্তি? এটা মানবজাতির মুক্তির পথ। আল্লাহ আপনাকে বুঝিয়েছেন, আপনি সবাইকে বুঝাবেন। সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আলেম, ওলামা, মুরুব্বি সবাইকে নিয়ে বসবেন, বোঝাবেন। বিরোধিতা করলে ঝগড়া করার দরকার নাই। সবাইকে জানাবেন কিন্তু জোর করবেন না। অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবেন না। এটা অন্যায়।

তৃতীয়ত, এই স্বার্থের রাজনৈতিক কর্মকাণ্ডে তোমরা সম্পৃক্ত হবে না। আমাদের এমামুয্যামান বলেছিলেন, এর শেষ আছেই। তোমরা এর শেষ দেখবে। ভয়ংকর শেষ। এই হানাহানির রাজনীতির শেষ পরিণতি ভয়াবহ। সেটা দেখার জন্য তোমরা তৈয়ার হও। তাদেরকে শুধু সেরাতুল মোস্তাক্বীমের দিকে ডাকবে। যদি তারা আসে, তাহলে বাঁচবে। চতুর্থত, তোমরা অবৈধ উপায়ে রোজগার করবে না। তোমরা দীনের কাজ করে, ইসলামের কাজ করে কারো কাছ থেকে কোনো বিনিময় নিবে না। বিনিময় নিবে আল্লাহর কাছ থেকে। ইসলামের কাজ করে ওয়াজ করে হেদায়েতের বাণী শুনিয়ে টাকা রুজি করা হারাম। ইসলাম এসেছে আল্লাহর থেকে মানবজাতির জন্য এর বিনিময় নেয়া হারাম। ধর্মের নামে কাজ করে টাকা নেয়া হারাম। এটা আমাদের কথা না, আল্লাহর কথা। এখন আপনি বলেন কী করে খাবেন। আমরা হেযবুত তওহীদের হাজার হাজার সদস্য কী করে খাই? আমরা কি নামাজ পড়ি না? আমাদের কেউ মারা গেলে কি আমরা মুর্দা দাফন করি না? নাকি মাটির উপর রেখে দিয়েছি? আমরা কি বিয়ে-সাদি করি না? আমরা কি গরু জবাই করে খাই না? তাহলে আমাদের গরু জবাইতে টাকা লাগে না, মুর্দা দাফন করতে টাকা লাগে না, বিয়ে পড়াতে টাকা লাগে না, নামাজের ইমামতি করতে টাকা লাগে না, ওয়াজ শুনতে টাকা লাগে না, আপনাদের এত টাকা লাগে কেন? আমরা প্রমাণ দিয়েছি টাকা ছাড়াও ইসলামের কাজ হয়। আমরা মাননীয় সরকারকে বলেছি টাকা ছাড়াও আদর্শিক লড়াই করা যায়। নিজের ঘরে খেয়ে, টেলিফোন ব্যবহার করে, নিজের গাড়ির তেল পুড়িয়ে, রাস্তায় রাস্তায় জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ করেছি এক লক্ষের উপরে। সরকারকে বলেছি, মাননীয় সরকার কয় হাজার কোটি টাকা দিবেন ধর্মব্যবসায়ীদের? দেয়ার দরকার নাই। আপনার নেতা কর্মীদেরকে বলে দিবেন, মোল্লাদের কথায় যেন তারা প্রভাবিত না হয়। পুলিসের আইজিকে বলে দিবেন, ডিসিকে বলে দিবেন, সচিবকে বলে দিবেন আমাদেরকে যেন একই পাল্লায় না মাপে। আমরা ধর্মব্যবসায়ীদের মত নই, আমরা স্বার্থপর আত্মকেন্দ্রিক নই। আমরা সন্ত্রাসী নই। আমরা জানমাল উৎসর্গ করেছি, আমরা এবাদত কী জিনিস বুঝেছি, ধর্ম কী জিনিস বুঝেছি। আমরা শপথ নিয়েছি – প্রয়োজনে জীবন দেব। তবুও এই বাংলার মাটিকে ইরাক সিরিয়া আফগানিস্তান হতে দেব না। আমরা শপথ নিয়েছি আমার রসুল যেমন করে পেটে পাথর বেঁধে, জলিল কদর সাহাবীদের রক্ত দিয়ে মদিনা রক্ষা করেছেন সেভাবে আমরা বাংলার মাটিকে রক্ষা করব ইনশাল্লাহ। মুখে বললাম, কাজেও প্রমাণ দেব ইনশাল্লাহ। কাজে প্রমাণ না দিলে আমি হবো মোনাফেক। আমাদের শুধু দাবি একটা সরকারের প্রতি – ভুল বুঝবেন না। ঐ পশ্চিমা দাজ্জালীয় সাম্রাজ্যবাদীরা ইসলামের শত্রু, তারা আল্লাহ রসুলের শত্রু, তারা সবাইকে এক পাল্লায় মেপেছে। ইসলামের কথা বলছে? তাহলে ঐ একই। দিনশেষে সবাই জঙ্গি হবে। আজকে জঙ্গি হয় নাই কালকে জঙ্গি হবে।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

আমাদের অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা আসতে চাইলে তাদেরকে বিভিন্নজনে কুমন্ত্রণা দেয়। বলে যে আপনি ওদের প্রোগ্রামে যাবেন না। গেলে আপনার ইমেজ নষ্ট হয়ে যাবে। তারা বিতর্কিত দল। কী বিতর্কিত? বলে পন্নী সাহেব নবী বলে দাবি করেছে। নায়ুযুবিল্লাহ মিন যালেক। আমরা জানতে চাই, তিনি কবে কোথায় এই দাবি করেছেন প্রমাণ দাও।

আরো বলে যে হেযবুত তওহীদ কথা বলে ভালো কিন্তু মতলব খারাপ, নিয়ত খারাপ। তাদের কাছে প্রশ্ন করি, নিয়ত খারাপের কী দেখলেন? তেইশটি বছর যে আন্দোলন কথা আর কাজে এক থেকেছে তাদের কী খারাপ নিয়ত আপনি দেখলেন? নিয়ত খারাপ থাকলে এতদিনেও কি সেটা প্রকাশ পেত না?

আমরা বলি না যে, আমাদের কথায় আপনারা অন্ধবিশ্বাস করেন। আমাদের দাবি হলো, যাচাই করেন। অন্যের কথাও নেওয়ার দরকার নাই, আমার কথাও নেওয়ার দরকার নাই। আপনি যাচাই করেন, আমাদের কার্যক্রম দেখেন, বই পড়েন। আমাদের বিষয়ে জানেন। না জেনে কিছু বলবেন না, সিদ্ধান্ত নেবেন না। আমরা শুধু এটাই চাই আর কিচ্ছু চাই না।

এই চারটি হলো হেযবুত তওহীদের মূলনীতি। হেযবুত তওহীদের কেউ এর ব্যতিক্রম করলে আমি সরাসরি তাকে আইনের হাতে সোপর্দ করব। একদম পরিষ্কার কথা। যদি কেউ ভালো হওয়ার ইচ্ছা হয় আসুন এখানে, এটা ভালো হওয়ার রাস্তা। ভালো হওয়ার পথ চলে এসেছে। ভালো হতে কোনো পয়সা লাগে না। আমাকে কোনো পয়সা দিতে হবে না। কারো জান্নাতের জিম্মাদার আমি হতে পারব না। কারণ জান্নাত আমার বাপ দাদার নয়। জান্নাত মোমেনদের জন্য। আপনি আল্লাহর বিজয়ের জন্য কাজ করেন, সেরাতুল মোস্তাকিমে উঠেন আপনি জান্নাতে যাবেন এই ঘোষণা দিতে পারি ইনশাল্লাহ।

[১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ সোমবার ঢাকার উত্তর বাড্ডায় অনুষ্ঠিত একটি আলোচনা সভায় হেযবুত তওহীদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম কর্তৃক প্রদত্ত ভাষণের খণ্ডাংশ । সম্পাদনায় মো. রিয়াদুল হাসান। বক্তব্যের পরবর্তী অংশ দেখুন আগামীকাল।]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক