প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্ষণ হচ্ছে ধর্মহীন বিজয়ীদের আদিম...

ধর্ষণ হচ্ছে ধর্মহীন বিজয়ীদের আদিম হাতিয়ার

১৯ মে ২০২৩ ০৬:৪১ এএম
বজ্রশক্তি ডেস্ক

গত কাল নোয়াখালীতে অনুষ্ঠিত একটি কর্মী সম্মেলনে হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গৃহবধুকে গণধর্ষণ করার ঘটনাটি সম্পর্কে তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তিনি বলেন, “রাজনৈতিক পালাবদলে একদল পরাজিত হয়, অন্যদল বিজয়ী হয়। এই বিজয়ী শক্তি যদি ধর্মের প্রকৃত শিক্ষা দ্বারা পরিচালিত না হয় তাহলে তারা পরাজিত শক্তির উপর চরম নির্যাতন ও নিপীড়ন চালিয়ে থাকে। এটা মানবজাতির সুদূর অতীত থেকে আজ পর্যন্ত আমরা দেখতে পাই। ক্ষমতা এই পালাবদল যেভাবেই হোক- সেটা যুদ্ধের মাধ্যমে বা নির্বাচনের মাধ্যমে, পরাজিতের উপর এই নির্যাতন একটি অনিবার্য বিষয়রূপেই মানবজাতি জেনে এসেছে।”

তিনি বলেন, “নোয়াখালী আমার জেলা। বুদ্ধি হবার পর থেকে আমরা দেখে এসেছি এই জেলার মানুষ অতি রক্ষনশীল। এখানে খুব সহজেই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেওয়া যায়। একবার যদি কোনো ফতোয়াবাজ মোল্লা কাউকে কাফের বা খ্রিষ্টান বলে ফতোয়া দিতে পারে তাহলেই আর রক্ষা নেই। হাজার হাজার মুসলিস্ন ও সাধারণ মানুষ দাঙ্গাবাজ ধর্মমাতালে পরিণত হয় কয়েক মুহূর্তের মধ্যেই। হেযবুত তওহীদের উপর নোয়াখালীতে মিথ্যে হুজুগ সৃষ্টি করে দিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে বারবার। হেযবুত তওহীদের উপর ২০০০ সন থেকে এ পর্যন্ত বড় ধরনের সহিংসতাির ঘটনা ঘটেছে চারবার। ২০১৬ সনের ১৪ মার্চ আমাদের দুই ভাইকে প্রকাশ্য দিবালোকে গরু জবাই করার ছুরি দিয়ে জবাই করেছে এই ধর্মব্যবসায়ী গোষ্ঠী ও তাদের ফতোয়ায় প্রভবিত দাঙ্গাবাজেরা। তাদের অভিপ্রায় ছিল হেযবুত তওহীদের ১১৪ জন সদস্য সদস্যাকেই তারা হত্যা করবে। মানবজাতি যখন নিজেকে সভ্যতার চূড়াত্ম শিখরে আরোহণ করছে বলে দাবি করছে সেই সময়ে দাঁড়িয়ে এহেন বর্বর ঘটনার সাক্ষী আমরা হচ্ছি প্রতিনিয়ত।”

যুদ্ধে পরাজিত জনগোষ্ঠীর উপর বিজয়ীদের দ্বারা সংঘটিত যৌন সহিংসতার ধারাবাহিকতা আজও বলবৎ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “একাত্তর সনে পাক সেনা ও তাদের এদেশীয় দোসরেরা ধর্মের অসিলা দিয়ে এদেশের লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করেছে। বিশেষ করে হিন্দু নারীদের উপর বেশি নির্যাতন চালানো হয়। আমরা সেই লাখো মা বোনের সম্ভ্রম ও শহীদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু নীতিহীন বিজয়ী শক্তির এই বর্বর ধর্ষকামিতা আজও প্রতিটি নির্বাচনের পর আমাদেরকে দেখতে হয়। কারণ হলো, আমরা যতই স্বাধীন মানচিত্র লাভ করি না কেন, আমাদের সমাজকে আমরা আল্লাহর হুকুমের পক্ষে অন্যায়ের বিপক্ষে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছি। বাস্তবতা হলো, সে চেষ্টাই আমরা করি নি। ফলে আমাদের দেশের অবকাঠামোগত, বস্তুগত উন্নয়ন বহু হচ্ছে কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে আমাদের মানবিক মূল্যবোধ। মানুষ কতটুকু চরিত্রবান তা বোঝা যায় যখন তার হাতে ক্ষমতা আসে। আমাদের দেশে অতীতেও নির্বাচনগুলোর পর সংখ্যাগুরু সংখ্যালঘুদের নারীদের উপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে। একাদশতম সংসদ নির্বাচনের পরেও এমন একটি ঘটনা সুবর্ণচরে ঘটল এটা খুবই দুঃখজনক।”
তিনি বলেন, “যুদ্ধ বা সশস্ত্র সংঘাতের সময় প্রায়ই মনত্মত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে শত্রুদের অপমানিত করার উদ্দেশ্যে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। মধ্যযুগে মুসলিম ভূখ-গুলোতে চেঙ্গিস খান, হালাকু খানের আগ্রাসনের সেই বর্বর অধ্যায়ের কথা বাদ দিলাম, আজকে যাদেরকে আমরা সভ্যজাতি বলে থাকি সেই যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ইত্যাদি দেশের সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরাজিত জার্মানদের উপর কী যৌন সহিংসতা চালিয়েছে সেটা চিন্তা করলেও গা শিউরে ওঠে। আমি উদাহরণ হিসাবে কেবল সোভিয়েত বাহিনীর দ্বারা সংঘটিত ধর্ষণের পরিসংখ্যানটাই বলি। যুদ্ধের পর প্রায় ২০ লক্ষাধিক জার্মান নারী সোভিয়েত সৈন্যদের দ্বারা ধর্ষিত হন। কোনো কোনো ক্ষেত্রে এক একজন জার্মান নারী ৬০ থেকে ৭০ বার পর্যন্ত ধর্ষণের শিকার হন। প্রায় ২,৪০,০০০ জার্মান নারী সোভিয়েত সৈন্যদের হাতে ধর্ষণের ফলে প্রাণ হারান। সোভিয়েত সৈন্যরা ৮ বছর থেকে ৮০ বছর বয়সী প্রতিটি জার্মান নারীকে ধর্ষণ করেছিল। উল্লেখ্য, প্রাক্তন জার্মান চ্যান্সেলর হেলমুট কোলের স্ত্রী হান্নেলোর কোল ১৯৪৫ সালের মে মাসে ১২ বছর বয়সে সোভিয়েত সৈন্যদের দ্বারা গণধর্ষণের শিকার হন এবং ধর্ষণের পর তাঁকে ঘরের জানালা দিয়ে ছুঁড়ে ফেলা হয়। এই ঘটনার ফলে তিনি আজীবন রোগগ্রস্ত থাকেন এবং অবশেষে ২০০১ সালে আতহত্যা করেন। এমন দানবীয় বর্বরতার করম্নণ কাহিনী রাজনৈতিক ক্ষমতা পালাবদলেরত্মরে রক্তের অক্ষ লেখা আছে।”

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

তিনি এ অবস্থা থেকে মুক্তির পথও তুলে ধরেন। তিনি বলেন, “এহেন কলঙ্ক থেকে মানবজাতিকে মুক্তি দিতে পারে প্রকৃত ইসলামের আদর্শের বাস্তবায়ন। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই দেখব আল্লাহর রসুলের হাতে গড়া সেই উম্মতে মোহাম্মদী বিজিত জাতির উপর কী আচরণ করেছিলেন। সেই সভ্যতার প্রতিষ্ঠাতা স্বয়ং রসুল তাঁর মাদানি জীবনের দশ বছরে প্রায় ১০৭টি যুদ্ধাভিযান পরিচালনা করেন। এর মধ্যে এমন একটি বিচ্ছিন্ন ঘটনাও নেই যে মুসলিম বাহিনীর হাতে শত্রুপক্ষে একজন নারী ধর্ষিত হয়েছে। এরপরে আরো সাতশত বছর ইসলামের সোনালি যুগ ছিল যখন ইসলামের মূল আকিদা হারিয়ে গেলেও এই নৈতিক মূল্যবোধ জাতির মধ্যে অবশিষ্ট ছিল। জাতির কোনো সৈনিক বিজয়ী হয়ে পরাজিত জাতির নারীদেরকে ধর্ষণ ও হত্যা করার মতো নিচুতে নামতে পারে নি, গণধর্ষণ তো প্রশ্নই আসে না। মুসলিম জাতির এই যে অধঃপতন, এটা ব্রিটিশ শাসনের কুফল। তারা দুশো বছরে এ জাতির নৈতিকতার গোড়া কেটে দিয়েছে। ধর্মের শিক্ষা থেকে সরিয়ে দিয়ে জড়বাদী ভোগবাদী শিড়্গায় শিড়্গতি করার ফলেই একাত্তর সালে ‘অধিকতর মুসলমান’ হওয়ার দাবিদার পাঞ্জাবিরা বাঙালি মুসলমান নারীদেরকে এভাবে গণধর্ষণ করতে পেরেছিল।”

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনকে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!
গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত
জুলাই সনদ ছাড়া রাষ্ট্র পরিচালনাকে ফিটনেসবিহীন গাড়িতে ওঠার সঙ্গে তুলনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন,…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি
যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার খবর সামনে এসেছে। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে তার। তবে গ্রিন…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা এবং জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা। এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে দ্রুত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!
সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বরসংবলিত প্লেট লাগাতে হবে। বাংলাদেশ সড়ক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি!

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি!
ভাষাশহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৭ শুরু হবে আগামী ৭ জানুয়ারি। মাসব্যাপী এ বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

‘কখনো কল্পনাও করিনি এত টাকা উপার্জন করব’: সোনালি কুলকার্নি

‘কখনো কল্পনাও করিনি এত টাকা উপার্জন করব’: সোনালি কুলকার্নি
বলিউড অভিনেত্রী সোনালি কুলকার্নি জানিয়েছেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে অভিনয়ের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করবেন, তা কখনো কল্পনাও করেননি তিনি। শৈশবে সংসারের খরচ মেটাতে…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ের বিষয়ে হাইকোর্টের নির্দেশের একটি অংশ স্থগিত করেছেন সুপ্রিম…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রদূতকে তলব করে মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও এ-সংক্রান্ত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মের নামে গোঁড়ামি, কুসংস্কার ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের সচেতন করতে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো এক নারী সমাবেশ। অরাজনৈতিক আন্দোলন ‘হেযবুত তওহীদ’-এর আয়োজনে আজ দুপুরে নাটোরের…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী