প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্মীয় কাজের বিনিময়ে অর্থ গ্রহণ...

ধর্মীয় কাজের বিনিময়ে অর্থ গ্রহণ আগুন খাওয়ার সমতুল্য

২১ মে ২০২৩ ০৮:১৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

মানবসমাজে প্রচলিত সবচেয়ে বড় অন্যায় হচ্ছে সেই অন্যায় যা ধর্মের নামে করা হয়। আর সবচেয়ে বড় প্রতারক হচ্ছে সেই ব্যক্তি যে কিনা ধর্মের দোহাই দিয়ে প্রতারণা করে। কারণ এখানে আল্লাহর-রসুল-কেতাব, আখেরাত ইত্যাদির প্রতি মানুষের ঈমানকে ব্যবহার করা হয়। ইসলাম হচ্ছে আল্লাহর পাঠানো সর্বশেষ জীবনব্যবস্থা জীবনবিধান যার চর্চা মানুষকে পৃথিবীতে শান্তিতে রাখবে এবং পরকালেও মুক্তি দেবে। এই ইসলামকে আশ্রয় করে যখন স্বার্থোদ্ধার করা হয়, ইসলামকে ব্যবসায়িক পণ্যে, জীবিকার মাধ্যমে পরিণত করা হয় তখন ইসলাম তার প্রকৃত রূপ হারিয়ে ফেলে। সেই বিকৃত ইসলাম দিয়ে সমাজে আর শান্তি আসে না, পরকালেও মুক্তি মেলে না। যে ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য সেই ইসলাম তখন হয়ে দাঁড়ায় নির্যাতনের কল। ধর্মব্যবসায়ীরা দুটো কাজ করে।

এক, তারা আল্লাহর নাজেল করা বিধানকে গোপন করে। আপনারা জানেন যে কুফর শব্দের অন্যতম অর্থ হচ্ছে গোপন করা বা ঢেকে রাখা। দুই, তারা ধর্মের নানা আনুষ্ঠানিক কাজের বিনিময়ে অর্থ গ্রহণ করে। আল্লাহ পবিত্র কোর’আনের বহু আয়াতে ধর্মব্যবসার কুফল, এর শান্তি, এর বিরুদ্ধে নবী-রসুলদের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেছেন। আল্লাহর রসুল (সা.) আরবের ধর্মব্যবসায়ীদের দ্বারা প্রবল বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। পূর্বের বহু নবী রসুলের বিরুদ্ধে তারা ধর্ম অবমাননার ফতোয়া বা বস্তাসফেমির অভিযোগ তুলে রাষ্ট্রশক্তি বা জনগণকে তাঁদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলে তাঁদেরকে হত্যা পর্যন্ত করেছে। এই ধর্মব্যবসাকে আলস্নাহ পাক কেবল হারামই করেননি, তিনি একে আগুন খাওয়ার সমতুল্য বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, “বস্তুত, যারা আল্লাহর কেতাবে যা অবতীর্ণ করেছেন তা গোপন করে এবং এর বিনিময়ে পার্থিব তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ঢুকায় না। এবং আল্লাহর হাশরের দিন তাদের সঙ্গে কথাও বলবেন না, তাদেরকে পরিশুদ্ধও করবেন না। এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব। এরাই হচ্ছে সেই সমস্ত মানুষ যারা সঠিক পথের (হেদায়াহ) পরিবর্তে পথভ্রষ্টতা (দালালাহ) এবং ড়্গমার পরিবর্তে শাস্তি ক্রয় করে নিয়েছে। আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল।” (সুরা বাকারা ১৭৪)

এ আয়াতে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতি ঘোষিত হয়েছে। সেটি হচ্ছে ধর্মের বিনিময়ে গ্রহণ ক্ষমা অযোগ্য অপরাধ ও গোনাহ। আসুন আমরা আয়াতটির গভীরে প্রবেশ করি। আলস্নাহ বলছেন, যারা আল্লাহর অবতীর্ণ কেতাবের বিধিবিধান ও শিক্ষাকে গোপন করে এবং দীনের বিনিময়ে অর্থ বা স্বার্থ হাসিল করে তারা-

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

(১) “আগুন ছাড়া কিছুই খায় না।” অর্থাৎ তারা হালাল বা হারাম যা কিছু খায় তা সমস্ত জাহান্নামের আগুন। আগুন যেমন ভালো মন্দ সব কিছুকেই ছাই করে দেয় তেমনি এই ধর্মব্যবসা তাদের সকল নেক আমলকেও বিনষ্ট করে দেয়।
(২) “হাশরের দিন আল্লাহর তাদের সঙ্গে কথা বলবেন না”। আল্লাহর ঘৃণা করে যার সাথে কথাও বলবেন না তার সেই মহাবিপদের দিন কী দুর্দশা হবে কল্পনা করা যায়?
(৩) “আল্লাহর তাদেরকে পরিশুদ্ধও করবেন না।” আল্লাহর মোমেনদেরকে অবশ্যই পরিশুদ্ধ করে জান্নাতে দাখিল করবেন। কিন্তু এই ধর্মব্যবসায়ীদেরকে আল্লাহর পরিশুদ্ধও করবেন না। এর অর্থ হচ্ছে তারা আল্লাহর দৃষ্টিতে মো’মেনই নয়, সুতরাং রহমানুর রহিম আলস্নাহর ক্ষমা থেকে তারা বঞ্চিত হবে।
(৪) “তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব”। এ কথাটি বলে দেওয়ার পর ধর্মের কাজ করে স্বার্থহাসিলকারীরা যে জাহান্নামী এ নিয়ে আর কোনো সন্দেহের বা দ্বিমত পোষণের অবকাশ থাকে না।
(৫) “তারা হেদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে”। আমরা আলেমদের কাছে যাই, তাদের ওয়াজ শুনি সুপথের সন্ধান পাওয়ার আশায়। কিন্তু আল্লাহর বলে দিচ্ছেন, যারা স্বর্থের বিনিময়ে ধর্মের কাজ করে তারা নিজেরাই পথভ্রষ্ট। একজন পথভ্রষ্ট মানুষ কী করে আরেক ব্যক্তিকে সঠিক পথের সন্ধান দিতে পারে? তাছাড়া অর্থের বিনিময়ে যারা ধর্মের বয়ান করে তাদের কথার কোনো প্রভাবও মানুষের উপর পড়ে না। এ কারণেই মহান আল্লাহ বলেছেন, “তোমারা তাদের আনুগত্য বা অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না”। (সুরা ইয়াসীন ২১)।

কিন্তু বাস্তবে আমরা দেখছি আমাদের সমাজে ধর্মীয় লেবাসধারী একটি শ্রেণি বিনিময় ছাড়া মসজিদে আজান দেওয়া, নামাজ পড়ানো, জানাজা পড়ানো, মিলাদ পড়ানো, বিয়ে পড়ানো, কোর’আন খতম, খোতবা প্রদান, ওয়াজ করা ইত্যাদি কোনো ধর্মীয় কাজই পার্থিব বিনিময় ছাড়া করেন না। অথচ ধর্মের বিনিময় গ্রহণ শুকর বা মৃত জন্তু খাওয়ার চাইতেও নিকৃষ্ট। না, এটিও আমাদের কথা নয়। এই আয়াতের পূর্ববর্তী আয়াতে অর্থাৎ সুরা বাকারা ১৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, “তিনি তো হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শুকরের মাংস এবং যা আলস্নাহ ব্যতীত অন্য উপাস্যের প্রতি উৎসর্গ করা হয়েছে। কিন্তু কেউ যদি অনন্যোপায় হয়ে, লোভের বশবর্তী না হয়ে বা সীমালঙ্ঘন না করে তা ক্ষন করে তাহলে তার কোনো গোনাহ হবে না।আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়।” লক্ষ্য করুন, এ আয়াতে আল্লাহ কয়েকটি বস্তু খাওয়া হারাম করলেন, কিন্তু কেউ যদি বিশেষ পরিস্থিতিতে নিরুপায় হয়ে খায় তাহলে তাকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু পরবর্তী আয়াতে যেখানে আল্লাহর দীনের বিনিময়ে অর্থগ্রহণ করাকে ‘আগুন খাওয়া’ বললেন, তার পরে কিন্তু এটা বললেন না যে, অনন্যোপায় হয়ে খেলে আলস্নাহ সে অপরাধ ক্ষমা করে দেবেন। বরং বললেন, “তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব”। এতে পরিষ্কার হয়ে গেল যে, কোনো অবস্থাতেই, এমন কি মরে গেলেও আল্লাহ দীনের বিনিময়ে স্বার্থ হাসিল করা, একে জীবিকার মাধ্যম হিসাবে গ্রহণ করা যাবে না।

জীবিকার জন্য হাজারটা হালাল পন্থা রয়েছে। কিন্তু চুরি, ডাকাতি, সুদের কারবার, জুয়া, দুর্নীতি, মাদকব্যবসা, ধর্মের কাজ করে বা ইসলাম শিক্ষা দিয়ে বিনিময় নেওয়া ইত্যাদি হারাম উপার্জন। আলস্নাহর রসুল বলেছেন, হালাল জীবিকা সন্ধান করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ (তাবরানি ও বায়হাকি) এবং ইবাদাত কবুলের জন্য হালাল খাদ্য অন্যতম শর্ত। রসুলল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো এক ব্যক্তি দু’হাত আকাশের দিকে উত্তোলন করে দোয়া করে বলে, ‘হে আল্লাহ! হে আল্লাহ! অথচ তার খাদ্য, পানীয় ও পোশাক- সবকিছুই হারাম উপার্জনের। এমনকি সে এ পর্যšত্ম হারাম খাদ্য দ্বারাই জীবন ধারণ করেছে। সুতরাং তার দোয়া কীভাবে কবুল হবে? (সহিহ মুসলিম) প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি নিজে ধর্মের মুখোস পরে হারাম খাচ্ছে সে কী করে অন্যকে হালাল-হারাম মেনে চলার ফতোয়া দেয়? এর একটাই কারণ, আমরা অধিকাংশ মানুষই জানিই না যে ধর্মজীবিকা ইসলামে নিষিদ্ধ।

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!

ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে বদলি দুই প্রান্তের দুই বিদ্যালয়ে!
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে ধস্তাধস্তির ঘটনায় শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তের দুটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনকে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি!
গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিজের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন দৈনিক আমার…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত

জুলাই সনদ ছাড়া রাষ্ট্র চালানো ফিটনেসবিহীন গাড়িতে ওঠার মতো: হাসনাত
জুলাই সনদ ছাড়া রাষ্ট্র পরিচালনাকে ফিটনেসবিহীন গাড়িতে ওঠার সঙ্গে তুলনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন,…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

শর্ত মানলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি: আরাগচি
যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!

তিন বছরের অপেক্ষার অবসান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী!
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার খবর সামনে এসেছে। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয়েছে তার। তবে গ্রিন…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!

মা ইলিশ সংরক্ষণে ৩৮ জেলার ১১১ এমপিকে মন্ত্রীর নির্দেশনা!
মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা এবং জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের!
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা। এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে দ্রুত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক, মিলল আর্থিক সহায়তার আশ্বাস!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ চার সহ-সভাপতি। ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু!
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ, সময়সীমা ১৫ নভেম্বর!
সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বরসংবলিত প্লেট লাগাতে হবে। বাংলাদেশ সড়ক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি!

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি!
ভাষাশহীদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৭ শুরু হবে আগামী ৭ জানুয়ারি। মাসব্যাপী এ বইমেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

‘কখনো কল্পনাও করিনি এত টাকা উপার্জন করব’: সোনালি কুলকার্নি

‘কখনো কল্পনাও করিনি এত টাকা উপার্জন করব’: সোনালি কুলকার্নি
বলিউড অভিনেত্রী সোনালি কুলকার্নি জানিয়েছেন, সাধারণ পরিবার থেকে উঠে এসে অভিনয়ের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করবেন, তা কখনো কল্পনাও করেননি তিনি। শৈশবে সংসারের খরচ মেটাতে…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ের নির্দেশ স্থগিত!
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ের বিষয়ে হাইকোর্টের নির্দেশের একটি অংশ স্থগিত করেছেন সুপ্রিম…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!

সৌদি রাষ্ট্রদূতকে তলব, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল সরকার!
সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রদূতকে তলব করে মৃত্যুদণ্ড কার্যকরের কারণ ও এ-সংক্রান্ত…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত

নারী অধিকার রক্ষায় ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে বড়াইগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত
ধর্মের নামে গোঁড়ামি, কুসংস্কার ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের সচেতন করতে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো এক নারী সমাবেশ। অরাজনৈতিক আন্দোলন ‘হেযবুত তওহীদ’-এর আয়োজনে আজ দুপুরে নাটোরের…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী