প্রচ্ছদ    অর্থনীতি   সহায়তা পেলে পাটপণ্য রপ্তানি পাঁচগুণ...

সহায়তা পেলে পাটপণ্য রপ্তানি পাঁচগুণ বাড়বে

১৬ জুলাই ২০২৩ ১০:০২ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার:

বর্তমানে বাংলাদেশ বছরে ১ দশমিক ২ বিলিয়ন মা‌র্কিন ডলারের পাটপণ্য রপ্তানি করছে, যার বেশিরভাগ বস্তা ও ব্যাগের মতো গতানুগতিক পণ্য। তবে সঠিকভাবে পাটপণ্য বহুমুখীকরণ সম্ভব হলে রপ্তানি বেড়ে আগামীতে পাঁচগুণ হবে। যার জন্য সরকারের নীতি সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন।

স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলনে তিনি এসব কথা ব‌লেন। পাট খাতের সম্ভাবনা ও সমস্যা নিয়ে সারা দেশের ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে তিনি সম্মেলনে বক্তব্য রাখেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এ সম্মেলনের আয়োজন করেছিল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

সেখ নাসির উদ্দিন বলেন, এখন সারা পৃথিবীতে পাটের পণ্য পরিবেশসম্মত ও যুগোপযোগী। যার খড়ি, তন্তু এমনকি পাতা পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। ইতোমধ্যে বাংলাদেশ থেকে কাপড়ের পরেই প্রায় ১ দশমিক ২ বিলয়ন ডলার রপ্তানি আয় হচ্ছে। আবার পাটের কিছু কাঁচামাল পুনরায় আমদানি হয়ে ফিনিশড পণ্য হিসেবে রপ্তানি হচ্ছে, যেগুলো হিসেবে নিলে আবার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রপ্তানিকারক হবে এ বাংলাদেশ।

তিনি বলেন, আমি বিশ্বাস করি এখনো এ খাতকে এক বিলিয়ন থেকে পাঁচ বিলিয়নে নেওয়া যাবে। তবে এ চতুর্থ শিল্পবিপ্লবে এসে শুধু এ পাটকে ব্যাগ-বস্তার মতো মোড়কজাত উপকরণ হিসেবে রাখলে চলবে না। এটা কটনের সঙ্গে মিশিয়ে কোর্ট-জ্যাকেটের মতো পণ্য তৈরি করতে হবে।

আকিজ গ্রুপের চেয়ারম্যান বলেন, আমাদের বড় পাওয়া যে প্রধানমন্ত্রী এ পাট খাততে অত্যন্ত ভালোবাসেন। এজন্য আপনার (প্রধানমন্ত্রীর) কাছে আমরা অর্থনৈতিক নয়, নীতি সহায়তা চাই। আপনার সেই দরদি দৃষ্টি চাই। যেভাবে আপনি আমাদের পাটকে অন্তর থেকে ভালোবাসেন। আমাদের পাট দিবস দিয়েছেন, যেভাবে আপনি পাটের শাড়ি-ব্যাগ ভালোবেসে বিশ্বময় পরিচিতি দিয়েছেন। আমি বিশ্বাস করি আপনার ওই দৃষ্টি হলে আমরা অবশ্যই পারব।

তিনি বলেন, আমাদের বীজ একটি বড় সমস্যা। বীজ পেলে এখনো উৎপাদন ১০ থেকে ১৫ শতাংশ বাড়বে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে যেখানে লবণাক্ত জায়গা পড়ে রয়েছে, সেখানে বীজ করতে পারি আমরা। সবমিলিয়ে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাহলে যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না; আমাদেরও কেউ দাবায় রাখতে পারবে না।

পাট খাতের এ অন্যতম উদ্যোক্তা বলেন, এ পাট খাত ভালোই যাচ্ছিল। আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিলাম। এ পাট দিয়ে বিএমডব্লিউ গাড়ির প্যানেল তৈরি হচ্ছিল। এখন বাংলাদেশের জুট ফাইবার (পাটের তন্তু) দিয়ে কোর্ট হচ্ছে, আমি সেটি বানিয়েছি। এর মধ্যে মাত্র ১৫ শতাংশ কটন আছে। এই কোর্ট ইতালি ও ইউরোপে নিয়ে গিয়েছি, সবাই খুব প্রশংসা করছে। আমরা পর্দা বানিয়েছি। এগুলো খুব ভালো। প্রচুর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে এসব খাতে।

তিনি বলেন, কিন্তু গত দুই বছর খারাপ যাচ্ছে। প্রায় ৪০ শতাংশ জুটমিল এখন বন্ধ। এই বন্ধ হওয়ার কারণ পাটের সুতার উচ্চমূল্য। কারণ ২ হাজার টাকার সুতা এখন ছয় হাজার টাকা হয়েছে। এজন্য ইরান-তুর্কির মতো অনেক দেশের প্রতিষ্ঠান প্লাস্টিক সুতা ব্যবহার করছে।

সেখ নাসির উদ্দিন বলেন, এরপরও এ খাত অনেক সম্ভাবনাময়। আমরা চারটা মিল পরিচালনা করছি। নতুন করে গোপালগঞ্জ মোকসেদপুরে একটি জুট মিল করছি। যেখানে দুই হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে পাঁচশ কোটি টাকা বিনিয়োগ করেছি। এগুলো সবগুলো অনেক সম্ভাবনাময়।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত এ ব্যবসায়ী সম্মেলনে সারা দেশের চেম্বার, বিশেষায়িত চেম্বার, পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠন, রপ্তানিকারক ও বিদেশি বিনিয়োগকারীদের সংগঠনের নেতারা যোগ দেন। পাশাপাশি শীর্ষ স্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, বিদেশি ব্যবসায়ী অংশীদার, আমদানি-রপ্তানিকারক দেশগুলোর ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক