প্রচ্ছদ    অর্থনীতি   দেশে প্রথম হেলমেট উৎপাদন শুরু...

দেশে প্রথম হেলমেট উৎপাদন শুরু প্রাণ-আরএফএল

২০ জুলাই ২০২৩ ০৯:৫৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

দেশে প্রথমবারের মতো মোটরসাইকেলের হেলমেট উৎপাদন শুরু করেছে আরএফএল গ্রুপ। এ উপলক্ষে হেলমেটের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার  রাজধানীর মেরুল বাড্ডায় সানজি হোটেলে দেশে প্রথমবারের মতো উৎপাদিত ‘সেফমেট’ ব্র্যান্ডের হেলমেটের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রাণ আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য হেলমেট একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি শুধু নিরাপত্তা নিশ্চিতই করে না, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট পরিধানের বাধ্যবাধকতা রয়েছে। আর্থ-সামাজিক অবস্থা, জীবনযাত্রার পরিবর্তনসহ নানাবিধ কারণে বাংলাদেশে দিন দিন মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। একই কারণে হেলমেটের চাহিদাও বাড়ছে।

আরও পড়ুন

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

রেমিট্যান্সে গতি, ৬ দিনেই দেশে এলো ৬৩ কোটি ডলার!

তিনি আরো বলেন, বাংলাদেশে যেসব হেলমেট পাওয়া তা প্রায় পুরোপুরি আমদানি নির্ভর এবং এসব আমদানিকৃত হেলমেট অধিকাংশ মানসম্মত নয়। আমাদের উৎপাদিত সেকমেট হেলমেট বিএসটিআই সার্টিফাইড, যা বাংলাদেশে শুধু আমাদেরই রয়েছে। যাত্রা পথে মানসম্মত হেলমেট সকলের ব্যবহার করতে হবে। এ প্রেক্ষাপটে আরএফএল হেলমেট ব্যবসা শুরু করলো। মানুষের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে উন্নতমানের হেলমেট ক্রেতার হাতে পৌঁছে দেওয়াই এ ব্যবসায় আসার প্রধান উদ্দেশ্য।

ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক তৌকিরুল ইসলাম বলেন, সেফমেট হেলমেটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি অ্যাডভাপড এবিএস শেল এবং পিসি ম্যাটেরিয়ালে তৈরি। এতে রয়েছে উন্নতমানের বেন্ট ও লকিং সিস্টেম রয়েছে। এছাড়া ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে রয়েছে উন্নতমানের ভেন্টিলেশন সিস্টেম। দেশের চাহিদা মিটিয়ে সেফমেট হেলমেট রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যেই কয়েকজন বিদেশি ক্রেতা কারখানা পরিদর্শন করেছেন এবং উৎপাদন ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।  

শুরুর দিকে দুই ধরনের হেলমেট পাওয়া যাবে। হাফ ফেস হেলমেটের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৪০০ টাকা এবং ফুলফেস হেলমেটের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ২২৫০ টাকা। সুপার স্টোর, বাইক অ্যাক্সেসরিজ এবং হেলমেট বিক্রয় করে এরকম শোরুমে সেফমেট হেলমেট পাওয়া যাবে। বর্তমানে দেশে বার্ষিক হেলমেটের বাজার ৫০০ কোটি টাকার ওপরে। যার প্রায় পুরোটাই আমদানি করা হয়। আমদানির প্রায় ৬০ শতাংশ আসে ভারত থেকে এবং বাকি চীন থেকে। তাই প্রাণ আরএফএল নরসিংদীর পলাশে অবস্থিত আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নিজস্ব কারখানায় এ হেলমেট উৎপাদিত হচ্ছে। কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা এক লাখ ২০ হাজার পিসের ওপর। প্রাথমিকভাবে এ কারখানাটিতে প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।  

অনুষ্ঠানে ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের হেড অব মার্কেটিং ইসফাকুল হক, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) নাহিদ কবির, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান ও ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!

মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ!
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মী ও…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ

কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা পরিচালনায় আদালতের স্থগিতাদেশ
চট্টগ্রাম অফিস:দি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৫ থেকে ৪০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও তছরুপের আশঙ্কায় সোসাইটির এক সদস্যের দায়ের করা মামলায় আদালতের পরবর্তী নির্দেশ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা…
 ১৩ অক্টোবর ২০২৬    খুলনা

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর)…
 ১৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১২৬ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত সোমবার…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চট্টগ্রাম প্রতিনিধি:জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ…
 ১৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!

রাজশাহীতে ইউএনও কার্যালয়ে তালা, জামায়াত-এনসিপির ৭ নেতার বিরুদ্ধে মামলা!
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের…
 ১৩ অক্টোবর ২০২৬    রাজশাহী

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন উপহার দিল জামায়াত!
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত এক বিএনপি নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নেওয়া এ উদ্যোগে…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার

নড়িয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেপ্তার
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ।…
 ১৩ অক্টোবর ২০২৬    ঢাকা

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!

১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর!
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সফরে…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। দলটির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দুয়েক…
 ১৩ অক্টোবর ২০২৬    নির্বাচিত

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!

শাকিবের ‘মহব্বত’ সিনেমার রাইটার কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব!
সিনেমা নিয়ে এতদিন পর্দার বাইরে থেকে বিশ্লেষণ করেছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এবার সেই চলচ্চিত্র জগতেরই সৃজনশীল কাজে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও চলচ্চিত্র…
 ১৩ অক্টোবর ২০২৬    বিনোদন

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!

চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক!
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.…
 ১৩ অক্টোবর ২০২৬    জাতীয়

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!

ফেব্রুয়ারিতে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য তারিখ জানাল আমিরাত!
হিজরি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, ২০২৭ সালে ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে রমজান শুরুর সম্ভাব্য তারিখ তুলে…
 ১৩ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক