প্রচ্ছদ    অর্থনীতি   সবজির বাজারে কিছুটা স্বস্তি, দাম...

সবজির বাজারে কিছুটা স্বস্তি, দাম বাড়ছে রসুনের

২১ জুলাই ২০২৩ ১০:৩২ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

বাজারে সরবরাহ কিছুটা বাড়ায় দাম কমেছে ইলিশের। ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি বিক্রি হওয়া ইলিশ এখন সাত থেকে আটশ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ৪০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হওয়া মরিচের দাম কমে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কমেছে গত কয়েকদিন ধরে আলোচনায় থাকা মসলা আদার দামও।

আজ শুক্রবার রাজধানীর বাসাবো মাদারটেক বাজার ঘুরে দেখা গেছে, ছোট চিংড়ি কেজি ৮০০ টাকা, ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে মাঝারি মানের পাবদা। রুই কেজি ৩৫০ টাকা গত সপ্তাহে ছিল ৩০০ টাকা, টেংরা ৫০০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাঙ্গাশের দাম। বড় সাইজের পাঙ্গাশ প্রতি কেজি ২০০ এবং মাঝারি সাইজের প্রতি কেজি ১৮০ টাকা। তবে স্বস্তির সুবাতাস বইছে ইলিশের বাজারে। গত সপ্তাহে ১২০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ইলিশ এ সপ্তাহে ৭০০ থেকে ৮০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

১৯ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি

এদিকে গত সপ্তাহে সবজির দাম কিছুটা বাড়তি থাকলেও এ সপ্তাহে বাজারে কিছু কিছু সবজির দাম কমেছে। সবজির বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া শসা আজ ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৮০ টাকার ঢেঁড়স এখন ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বড় লাউ পিস ৬০ টাকা। মাঝারি আকারের লাউ ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। কাঁচামরিচ গত সপ্তাহে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে কমে ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাকা টমেটো ও গাজরের দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকা ও ১৪০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ১০০ টাকা কেজিতে বিক্রি হওয়া উস্তা ও করলা কিছুটা দাম কমে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে৷

তবে অপরিবর্তিত রয়েছে পটল, বেগুন ও কুশির, দুন্দুল ও ঝিঙার দাম। এছাড়া শাকের মধ্যে পুঁইশাক মানভেদে ৩০ টাকা কেজিতে, কলমি শাক  প্রতি আঁটি ১৫ টাকা, পাটশাক প্রতি আঁটি ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বড় সাইজের রসুন (ভারতীয়) গত সপ্তাহে ২২০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে আকারে ছোট রসুন (দেশি) গত সপ্তাহে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে দাম কিছুটা কমে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত দামে ৪৫ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ এবং ৬০ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। এদিকে ঈদের পর থেকেই আকার ও মানভেদে ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। এ সপ্তাহে আদার ঝাঁজ কমে ৪০০ টাকা কেজি দরের আদা ১৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এদিকে ফার্মের মুরগির লাল ডিম ১৪৫ টাকা ডজন, কিছুটা আকারে ছোট ডিম ১৪০ টাকা ডজন। গত সপ্তাহে সাইজভেদে ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে ডিম। এছাড়া গত সপ্তাহে ফার্মের সাদা ডিম ১২৫ টাকা ডজন বিক্রি হলেও এ সপ্তাহে ১৪০ টাকা ডজন বিক্রি করা হচ্ছে। অপরদিকে গত সপ্তাহে ২০০ টাকা ডজনে বিক্রি হওয়া হাঁসের ডিম এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

মাংসের বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে কিছুটা কমে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে ২৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া কক বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে। এছাড়া অপরিবর্তিত দামে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস।

আছিয়া বেগম নামের এক ক্রেতা বলেন, আমি নিজেই সবসময় বাজার করতে আসি। এ সপ্তাহে দাম কিছুটা কম। কিন্তু টমেটো ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এটা ভাবা যায়? ইলিশের দাম কিছুটা কমেছে বলে এক কেজি মাছ নিয়েছি। পরিবারের সকলের ইলিশ পছন্দের।

পেঁয়াজ, রসুন ও আলু বিক্রি করেন মোশাররফ মিয়া। তিনি  বলেন, সবকিছুর দাম এ সপ্তাহে কিছুটা কম। মরিচ আর আদায় যে দাম ছিল তাতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আমরা অল্প পরিমাণে কিনি আবার বিক্রি করি। আমরা বুঝতে পারি সাধারণ মানুষের সমস্যা। আড়তদারতো বসে শুধু হুকুমই জারি করে। তিনি আরও বলেন, আমি অনেকদিন ধরে এ ব্যবসা করি। আমি দেখেছি আগে যারা মাসের শুরুতেই ৫ কেজি পেঁয়াজ, রসুন কিনে নিতো এখন তারাও এক কেজির বেশির কিনতে চায় না।

রফিকুল ইসলাম নামের এক সবজি বিক্রেতা বলেন, মাল যেমন দামে কিনি তেমন দামেই বিক্রি করি। আমাদের হাতে কিছুই নাই। মহাজনরা যেভাবে দাম ঠিক করে আমাদের সেভাবেই বিক্রি করতে হয়।

মো. জনি নামের মাছ বিক্রেতা বলেন, মাছের দাম স্থিতিশীল নয়। হুটহাট  দাম বাড়ে-কমে। তাছাড়া সাইজ, মান ও সময় ভেদেও দাম কম বেশি হয়। এ সপ্তাহে ইলিশের দাম কিছুটা কমছে। বাজারে ইলিশের সরবরাহ বেশি। তাই দাম কিছুটা কম। সাধারণ মানুষ এক কেজি ইলিশ খাইতে গেলে অনেকবার ভাবত। এখন দাম কিছুটা কমে যাওয়ায় সে সমস্যা কিছুটা কমেছে। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়